Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Friday, September 28, 2018

সোনার মেয়ে স্বপ্না বর্মনের মা পুজোর উদ্বোধন করুন, চাইছে উদ্যোক্তারা

জলপাইগুড়ি: সন্তানের জন্য মা-বাবার মুখ উজ্জ্বল হওয়ার থেকে বড় আনন্দ বোধহয় আর কোনওকিছুতেই নেই৷ সন্তানের গর্বে গর্বিত হওয়ার তৃপ্তিই আলাদা৷ তার বড় প্রমাণ জলপাইগুড়ির বাসনা বর্মন৷ মেয়ে স্বপ্না বর্মন এশিয়াডে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে৷ এমন সন্তান যিনি গর্ভে ধারণ করেছেন প্রকৃত অর্থেই তো তিনি শক্তির উৎস৷ রত্নগর্ভা৷

আরও পড়ুন: খুলে গেল মন্দিরের দরজা! যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

তাই শহরের পুরাতন পুলিশ লাইনের দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা চান এ বছর তাঁদের পুজোর উদ্বোধন করুন বাসনা বর্মন৷ স্বপ্না বর্মনের মা৷ বৃহস্পতিবার সকাল সকালই নিজেদের ইচ্ছের কথা জানাতে বর্মনবাড়িতে হাজির হয়েছেন পুজো কর্তারা৷

বাসনাদেবীকে চিঠি নিয়ে তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন, পুজোর ফিতে কাটার। সাংসদ, বিধায়ক, মন্ত্রী নয় সোনার মেয়ের জন্মদাত্রীকে দিয়ে মায়ের পুজোর শুভ উদ্বোধন করতে চায় পুজো কমিটি। বাসনাদেবী বলেন, ‘‘স্বপ্না পুজোর সময় জলপাইগুড়িতে থাকবে না, বিদেশে যাবে শুনেছি। পুজো কমিটি থেকে নিমন্ত্রণ করে গেল৷ ওরা পুজোর উদ্বোধন আমাকে দিয়ে করাতে চায়। আমারও যাওয়ার ইচ্ছে রয়েছে। তবে আমার মেয়ে থাকলে ভালো হত৷’’

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় জোড়া মৃতদেহের পোস্ট মর্টেম, বিতর্কে চিকিৎসক

এদিকে আজ শুক্রবার স্বপ্না ফিরছেন জলপাইগুড়ির পাতকাটার ঘোষপাড়ার বাড়িতে৷ স্বপ্নার মা জানালেন মেয়ের পছন্দের খাবার রয়েছে এদিনের মেনুতে৷ ভাত, মুগডাল ছিটিয়ে চালকুমরো, পালংশাক, ছোটমাছের ঝোল৷ জলপাইগুড়িতে সাজো সাজো রব স্বপ্নার আসার খুশিতে। দুপুরে কলকাতা হয়ে শিলিগুড়ি পৌঁছবেন৷ তারপর সেখান থেকে জলপাইগুড়ি৷ এদিনই তাঁকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে বেশ কয়েকটি সংগঠন৷ এতদিন পর সোনার মেয়ে দেশে ফিরছে, ঘরে ফিরছে৷ উন্মাদনার পারদ যে ঊর্ধ্বমুখী হবে সেটাই স্বাভাবিক৷

The post সোনার মেয়ে স্বপ্না বর্মনের মা পুজোর উদ্বোধন করুন, চাইছে উদ্যোক্তারা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xKbTC5

অস্ত্র-সহ গ্রেফতার যুবক

ফরাক্কা: গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করল পুলিশ৷ মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানা এলাকার ঘটনা৷ দু’টি আগ্নেয়াস্ত্র, ছ’ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে৷ পুলিশের জালে ধরা পড়েছে এক যুবকও৷

আরও পড়ুন: খুলে গেল মন্দিরের দরজা! যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নবাব শেখ (২৭)৷ গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার রাতে ফরাক্কার নিউ ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

মালদহ জেলার ১৭ মাইল নাসির তলা গ্রামের বাসিন্দা নবাব৷ অভিযোগ, আগ্নেয়াস্ত্রগুলি পাচার করার জন্য নিয়ে এসেছিল ওই যুবক৷ কারও হাতে তুলে দেবে বলে হয়তো দাঁড়িয়েছিল কলেজের সামনে৷ ধৃত যুবককে শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে৷

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় জোড়া মৃতদেহের পোস্ট মর্টেম, বিতর্কে চিকিৎসক

The post অস্ত্র-সহ গ্রেফতার যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Iohz8O

ফর্মে ফিরতে ধোনিকে পরামর্শ গাভাসকরের

দুবাই: তাঁর ধুরন্ধর ক্রিকেট মস্তিষ্কে গোটা ক্রীড়াবিশ্ব সম্মোহিত৷ উইকেটকিপারের গ্লাভস হাতে তাঁর ক্ষিপ্রতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে৷ একসময়ে বিশ্বের সেরা ফিনিশারের তকমা পাওয়া মহেন্দ্র সিং ধোনির সাম্প্রতিক ব্যাটিং ফর্ম আহামরি কিছু নয়৷ অথচ আগামী বছর বিশ্বকাপ অভিযানে ভারতের গুরুত্বপূর্ণ সেনানি হতে চলেছেন মাহি৷

ক্যাপ্টেন্সি ছাড়লেও সীমিত ওভারের ক্রিকেটে বিরাট-রোহিতদের গাইড হিসাবে অভিজ্ঞ ধোনি এখনও টিম ইন্ডিয়ার অপরিহার্য সম্পদ৷ এই অবস্থায় ব্যাট হাতে রং চটা ক্যাপ্টেন কুলকে পুরনো ছন্দ ফিরে পেতে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিলেন সুনীল গাভাসকর৷ শুধু টি-২০ ও ৫০ ওভারেই নয়, বরং সানি চান ধোনি মাঠে নামুন ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেটেও৷

বিস্তারিত আসছে…

The post ফর্মে ফিরতে ধোনিকে পরামর্শ গাভাসকরের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xQIeXZ

খুলে গেল মন্দিরের দরজা! যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

তিরুঅনন্তপুরম: কেরলের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সমস্ত মহিলার জন্য খুলে গেল মন্দিরের দরজা। বয়স নির্বিশেষে প্রত্যেক মহিলা মন্দিরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।

শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। এতদিন পর্যন্ত কেরলের এই হিন্দু মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

কেরলের শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এই সংক্রান্ত মামলা চলছিল দীর্ঘদিন ধরেই। মন্দিরের বিগ্রহ ব্রহ্মচারীর প্রতীক, এই দাবিতে ঋতুমতী মহিলাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে মন্দির কর্তৃপক্ষ। সায় ছিল রাজ্য সরকারেরও।

মন্দিরের ভেতরে ১২ থেকে ৫০ বছরের নারীদের প্রবেশাধিকার দেওয়া হয় না। কারণ এসময় তাদের ঋতুচক্র চলার সম্ভাবনা থাকে। তবে এর থেকে বেশি বয়সী নারীদের ঢুকতে দেওয়া হয়। কারণ হিসেবে কথিত আছে, দেবতা আয়াপ্পন ব্রহ্মচারী, বিবাহিত নন। তাই ওই মন্দিরে ঋতুস্রাবকালীন সময়ে কোনও নারীর প্রবেশ নিষেধ। তবে প্রবেশাধিকার দিতে কোনও নারীর ঋতুস্রাব চলছে কি না তা শনাক্তের জন্য অত্যাধুনিক যন্ত্রের দ্বারা ‘পবিত্রতা’ যাচাই করার পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করা হয়। নারীদের প্রতি মন্দির প্রধানের এমন অপমানজনক বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

শবরীমালা মন্দিরের বিশেষ নিয়ন্ত্রণে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানান বিচারপতি দীপক মিশ্র। শারীরিক কারণ দেখিয়ে প্রবেশ নিষিদ্ধ করা সম্ভব নয় বলেও এদিন উল্লেখ করেন তিনি। এদিন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। চার বিচারপতিই একমত হয়ে এই রায় দেন। শুধুমাত্র ভিন্নমত প্রদর্শন করেন বিচারপতি ইন্দু মালহোত্র।

The post খুলে গেল মন্দিরের দরজা! যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2In1eB9

৪৭ জনকে নিয়ে মাঝ সমুদ্রে নামল বিমান

সিডনি: বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। আচমকা নামতে শুরু করে মাঝ সমুদ্রে। যাত্রীরাও বুঝতে পারছিলেন না ঠিক কী হতে চলেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই জলে ডুবে গেল আস্ত বিমান। যদিও শেষরক্ষা পেলেন ৪৭ জন যাত্রী।

সাউথ পেসিফিকের ছোত্ট দেশ মাক্রোনেশিয়ার কছে ঘটেছে এই ঘটনা। সেখানকার এক রানওয়েতে নামার কথা ছিল বিমানটির। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটে সেই ঘটনা। বিমানে ছিল ৩৬ জন যাত্রী ও ১১ জন ক্রু মেম্বার। প্রত্যেককেই বোট নিয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গুরুতর আঘাত নেই কারও।

এক যাত্রী জানিয়েছেন, বিমানের একটি ফুটো দিয়ে জল ঢুকতে শুরু করেছিল। উদ্ধারকারী দল পৌঁছনোর আগে কোমর পযফন্ত জল হয়ে যায় কেবিনের মধ্যে। রানওয়েতে জায়গা না পেয়েই জলে নামতে বাধ্য হয় বিমানটি। এটি এয়ার নিউগিনির একটি বিমান।

বিমান কর্তৃপক্ষের তৎপরতাতেই যাত্রীদের বাঁচানো সম্ভব হয়।

The post ৪৭ জনকে নিয়ে মাঝ সমুদ্রে নামল বিমান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xKboId

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, কলকাতা: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ মেট্রোর সামনে ঝাঁপ দেয় এক ব্যক্তি। পরে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল মেট্রো পরিষেবা। ময়দান থেকে নোয়াপাড়া ও টলিগঞ্জ থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত চলছিল মেট্রো।

ওই ব্যক্তিকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

The post ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2In15h5

ইসলামপুর কাণ্ডে বঙ্গ বিজেপিকেই কাঠগড়ায় তুললেন চন্দ্র বোস

কলকাতা: ফের দলের বিরুদ্ধে গিয়ে বোমা ফাটালেন বঙ্গ বিজেপির রাজ্য নেতা চন্দ্র কুমার বোস। নাম না করে কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপির একগুচ্ছ নেতাকে।

ইসলামপুরের দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগের ঘটনা ঘিরে হিংসায় প্রাণ গিয়েছে একাধিক ব্যক্তির। প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিজেপি। ওই দীন রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখে গিয়েছে হিংসার ছবি।

সেই বনধের দিন ইসলামপুর থেকে গ্রেফতার করা হয় রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি দেবজিত সরকারকে। ধৃত দেবজিতকে লকআপে পুলিশ নির্মম অত্যাচার করছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানায় বিজেপির যুব মোর্চা। যার জবাব দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কীরেন রিজিজু-র অতিরিক্ত সচিব। বৃহস্পতিবার রাতের দিকে ওই চিঠি ট্যুইট করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কাঠগড়ায় তোলেন চন্দ্র বাবু।

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিকে আক্রমণ করে তিনি ওই ট্যুইটে লিখেছেন, “রাজ্য সভাপতি কী করছেন? তিনি কি ঘুমাচ্ছেন? বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করতে তিনি ভাবনাচিন্তা করেন না। কিন্তু তার ওই ভাষার প্রভাব পরে ভোটে। কড়া বক্তব্য রাখার থেকে দলের মার খাওয়া নেতা-কর্মীদের পাশে দাঁড়ানো বেশি দরকার।”

নেতাজী সুভাষ চন্দ্র বোসের এই উত্তরসূরী দাবি করেছেন যে দুর্নীতিতে জড়িত এবং চরিত্রহীন ব্যক্তিদের দল থেকে না সরালে বাংলায় পদ্মের প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুযোগ পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দলকে উপযুক্ত করে গড়ে তুলবেন বলে জানিয়েছেন চন্দ্র বোস।

ওই ট্যুইটের একটি কমেন্টে চন্দ্রবাবু লিখেছেন, “আমি লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলাম না। পাশাপশি যতক্ষণ না দল থেকে দুর্নীতিগ্রস্ত এবং চরিত্রহীন নেতাদের তাড়ানো হচ্ছে ততক্ষণ বঙ্গ বিজেপির হয়ে কাজ করা খুব কঠিন। আমি চুপিসারে নিজের কাজ করে যাব। আমায় সুযোগ দেওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দলকে উপযুক্ত করে গড়ে তুলব।”

The post ইসলামপুর কাণ্ডে বঙ্গ বিজেপিকেই কাঠগড়ায় তুললেন চন্দ্র বোস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xKbek5

জোড়া আগুনে চাঞ্চল্য হাওড়ায়

হাওড়া: জোড়া অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়৷ বৃহস্পতিবার রাতে শিবপুরের বেঙ্গল জুটমিলের মধ্যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির দোতলার ঘরে আগুন লাগে। আরএসএস প্রাইভেট লিমিটেড নামের ওই কোম্পানির দোতলার ঘর থেকেই প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়৷

আরও পড়ুন: iPhone XS র চাহিদা কম? কী বলছে রির্পোট

সেই সময় একতলায় কয়েকজন কর্মী কাজ করছিলেন। তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন সেখানে যায়৷ নেতৃত্বে ছিলেন দমকলের স্টেশন অফিসার সব্যসাচী চট্টোপাধ্যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ২টো নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে৷

দোতলার ওই ঘর প্লাইউড দিয়ে ঘেরা ছিল। ভিতরে প্রচুর কাটিংয়ের মাল মজুত ছিল। আগুনের লেলিহান শিখায় অধিকাংশ জিনিসই ভস্মীভূত হয়ে যায়৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল। হিমাংশু শীল নামে এক শ্রমিক বলেন, ‘‘একতলায় আমরা পাঁচজন কাজ করছিলাম। উপরের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেই আমরা বাইরে চলে আসি। মালিককে খবর দিই। আধ ঘণ্টার মধ্যে দমকল চলে আসে৷’’

অন্যদিকে শুক্রবার ভোরের দিকে আগুন লাগে একটি গোডাউনে৷ ভোর ৩টে ২০মিনিট নাগাদ বেলুড়ের গিরিশ ঘোষ রোডের বৈজনাথ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর গোডাউনে আগুন লাগে। আগুন আয়ত্ত্বে আসে ভোর সাড়ে ৫টা নাগাদ। বেলুড়ের বজরংবলীতে ওই গোডাউনের মধ্যে থাকা ফার্নেসে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন সেখানে যায়৷ বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷

আরও পড়ুন: দেশের স্বার্থে অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন: মুখ্যমন্ত্রী

The post জোড়া আগুনে চাঞ্চল্য হাওড়ায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IlViIJ

‘চেঞ্জমেকার’ নরেন্দ্র মোদীকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা রাষ্ট্রসংঘের

নয়াদিল্লি: দেশের পরিবেশ বদলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২-এর মধ্যে ভারত থেকে প্লাস্টিক উৎখাত করবেন তিনি। এর জন্য চেষ্টাও চলছে সর্বান্তকরণে। তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে একই সম্মানে ভূষিত করল রাষ্ট্রসংঘ। নরেন্দ্র মোদী ও এমানুয়েল ম্যাকরোঁকে ‘চ্যাম্পিয়নস অফ আর্থ’ সম্মান দিল রাষ্ট্রসংঘ।

আন্তর্জাতিক সৌর জোট নিয়ে তদ্বির ও পরিবেশ বাঁচাতে দু’জনের ভূমিকার প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ। দুই নেতার উদ্যোগকে স্বাগত জানাতেই পুরস্কৃত করা হল মোদী ও মাকরঁকে। মোদী ও মাকরোঁ সহ মোট ছ’জনকে পরিবেশরক্ষায় ‘চেঞ্জমেকার’-এর ভূমিকা নেওয়ার জন্য পুরস্কৃত করা হয়েছে।

রাষ্ট্রসংঘের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সৌর জোট ও পরিবেশের সংক্রান্ত কাজকর্মে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবেশ নিয়ে আন্তর্জাতিক চুক্তির পক্ষে সওয়ালও করেছেন মাকরোঁ।

প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, পুরস্কৃত করা হয়েছে নরেন্দ্র মোদীকে। একইসঙ্গে জানানো হয়েছে, অপ্রচলিত শক্তির ব্যবহারের জন্য কোচির আন্তর্জাতিক বিমানবন্দরকে চ্যাম্পিয়ন অব আর্থ পুরষ্কার দিয়েছে রাষ্ট্রসংঘ।

ভারতের তরফে আরও একটি সম্মান পেয়েছে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরিবদ্যুৎচালিত এয়ারপোর্ট। পরিবেশের ক্ষতি করে না, এমন একটি শক্তি দিয়ে এয়ারপোর্ট চালানোর জন্য সাধুবাদ দেওয়া হয়েছে ভারতের এই এয়ারপোর্টকে। এই বিমানবন্দর গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

The post ‘চেঞ্জমেকার’ নরেন্দ্র মোদীকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা রাষ্ট্রসংঘের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xM7SwI

অমরত্বের প্রমাণ দিতে মাকে কোপাল ছেলে

জয়পুর: নিজেকে অমর বলে মনে করত সে। একই সঙ্গে জন্মদাত্রী মা-কেও অমর বলেই মনে করত।

ছেলের এই অস্বাভাবিক ভাবনাই কাল হল মা রামদুলারির। অমরত্বের প্রমাণ দিতে গিয়ে খোয়াতে হল প্রাণ। এই ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের কারাওউলির হিন্দুয়ান গ্রামে। ধৃত তিন ব্যক্তি হল মৃতার ছেলে লক্ষ্মীনারায়ণ পুজারি ওরফে গুড্ডু, ছোট মেয়ে সুমন এবং ছোট জামাই মান্তু। গুড্ডুর সঙ্গে অপর ধৃতেরাও রামদুলারিকে খুনে জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত মাস খানেক আগে। লক্ষ্মীনারায়ণ পুজারি ওরফে গুড্ডু মনে করতে থাকে যে সে অমর। একই সঙ্গে এই কলি যুগেও অমরত্বের অধিকারী তার মা রামদুলারি দেবী। নিজেদের অমরত্বের প্রমাণ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল গুড্ডু। নিজেকে এবং মা রামদুলারিকে খুন করার জন্য ভাড়াটে খুনিও ঠিক করেছিল সে।

কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। প্রথমে রাজি হলেও শেষে গুড্ডুর প্রস্তাব ফিরিয়ে দেয় সেই ভাড়াটে খুনি। অগত্যা নিজেকেই মাঠে নামতে হয় গুড্ডুকে। গত ২৪ তারিখ প্যাটেল নগরের কাছে বাইপাসের উপরে নিজের জন্মদাত্রী মা রামদুলারিকে কুপিয়ে হত্যা করে ছেলে গুড্ডু। মা যে অমর নয় সেই ভুল ভাঙার পরে নিজের অমরত্ব নিয়েও সন্দেহ জাগে তার। সেই কারণে বিপথে যাওয়া থেকে বিরত থাকে গুড্ডু।

খুনের পরের দিন অর্থ্যাৎ ২৫ তারিখ দেহ উদ্ধার হলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রাধেশ্যাম পুজারি নামের এক ব্যক্তি। তদন্তে নেমে পুলিশ ২৭ তারিখে গুড্ডু, সুমন এবং মান্তুকে গ্রেফতার করেছে। মৃতা রামদুলারির দেবীর খুনের সঙ্গে তাঁর মেয়ে সুমন এবং জামাই মান্তু কিভাবে জড়িয়ে গেল সেই বিষয়টা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলেই সব জানা যাবে বলে দাবি করেছে পুলিশ।

The post অমরত্বের প্রমাণ দিতে মাকে কোপাল ছেলে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IpfgCc

Thursday, September 27, 2018

রোষের মুখে রাহুল, দুষছেন নিজেকেই

দুবাই: কাঠগড়ায় লোকেশ রাহুল৷ আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ভুল রিভিউ নেওয়ার খেসারত দিতে হয়েছে ভারতীয় দলকে৷ ২১ তম ওভারে রশিদের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ ছিলেন রাহুল৷যদিও আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে তড়িঘড়ি ডিআরএস চেয়ে বসেন ভারতীয় ওপেনার৷ পরে দেখা যায় আম্পায়ার নির্ভুল৷

এরপর ইনিংসের মাঝে ধোনিও দীনেশ আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন৷ জাভেদের  বলে ৮ রানে এলবিডব্লিউ হন মাহি৷ পরে টিভি রিপ্লেতে ধরা পড়ে বল উইকেট ছোঁয়নি৷ সেসময় আর ডিআরএস নেওয়ার সুযোগ পাননি ধোনি-দীনেশরা৷ শেষ পর্যন্ত কোনরকমের হার বাঁচিয়ে ম্যাচ টাই করে ভারতীয় দল৷

আরও পড়ুন- শাস্তির ভয়ে আম্পায়ার বিতর্কে মুখ খুলতে নারাজ ধোনি

ধোনি বা দীনেশ কেউই আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্তব্য করে শাস্তির মুখে পড়তে চাননি৷ কিন্তু সোশ্যাল মিডিয়ার নেজিটেনের সব রাগ গিয়ে পড়েছে রাহুলের উপর৷ অনেকেই লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে এতগুলো বছর হয়ে যাওয়ার পরও রাহুল এখনও ডিআরএস নেওয়ার ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় রাখতে পারল না৷ সেই খেসারতই দিতে হল অন্যদের৷ বিশেষ করে ধোনি অনুরাগীরাই এমন ক্ষোভ প্রকাশ করেছেন৷

রাহুল অবশ্য ম্যাচের শেষেই ভুল রিভিউ নেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন৷ রাহুল বলেন, ‘ওয়ান ডে ক্রিকেটে হাতে মাত্র একটি রিভিউ৷ যেকোনও ব্যাটসম্যানের পক্ষেই সিদ্ধান্তটা নেওয়া কঠিন৷ পরে মনে হয়েছে রিভিউয়ের সিদ্ধান্তটা না নিলেই হত৷ মাঠে অবশ্য সেই সময় মনে হয়েছিল বলটা স্টাম্প নাও ছুঁতে পারে৷ ম্যাচে সেসময় আমরা অ্যাডভান্টেজে ছিলাম৷ তাই একটা চান্স নিয়েছিলাম৷’

ভুল রিভিউ নিয়ে রোষের মুখে পড়লেও আফগান ম্যাচে কিন্তু ব্যাট হাতে ভরসা দিয়েছিলেন রাহুল৷ সুপার ফোরের শেষ ম্যাচে রশিদদের বিরুদ্ধে সেদিন দলের হয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন ডান হাতি এই ব্যটসম্যান(৬০ রান)৷ রোহিত-ধাওয়ানের অনুপস্থিতিতে তৃতীয় ওপেনার হিসেবে দারুণ সফল রাহুল৷ মিশন ২০১৯ বিশ্বকাপের জন্য আশা জাগাচ্ছেন লোকেশ৷

The post রোষের মুখে রাহুল, দুষছেন নিজেকেই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Dviu8y

বনধ না মানায় ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত বিজেপি

মেদিনীপুর: বনধ শেষ হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে ব্যবসায়ী খুনের ঘটনায় লাগল রাজনৈতিক রং৷ বনধ না মানায় ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ কারণ, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ তারাই ডেকেছিল৷

বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ তাদের দাবি, যে ব্যবসায়ী খুন হয়েছেন, তিনি শাসক দলের সক্রিয় কর্মী ছিলেন৷ বিজেপি অবশ্য তৃণমূলের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে৷

আরও পড়ুন: কেশিয়াড়িতে ব্যবসায়ীকে গুলি করে খুন

বুধবার দিনভর রাজ্যের বিভিন্ন অংশে বিজেপির ডাকা বনধে উত্তেজনা ছড়িয়েছে৷ অশান্তি হয়েছে৷ পথ অবরোধ, গাড়ি ভাঙচুর, সরকারি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে৷ রাজ্যের বিভিন্ন জায়গায় জখমও হয়েছেন বেশ কয়েকজন৷

এরই মধ্যে বিকেল চারটে নাগাদ বনধ তুলে নেয় বিজেপি৷ তার ঠিক ঘণ্টা দুয়েকের মধ্যে এক ব্যবসায়ী খুন হন৷ পশ্চিম মেদিনীপুরের খাজরা বাজারে বিভুরঞ্জন দাস নামে ওই ব্যবসায়ীর দোকান ছিল৷ দোকানের মধ্যেই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দেয় দুষ্কৃতীরা৷

আরও পড়ুন: শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু নাবালিকার

এর পরই আসরে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস৷ দলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অজিত মাইতি এই ঘটনায় সরাসরি দোষ চাপিয়ে দেন বিজেপির উপর৷ তাঁর অভিযোগ, খড়গপুর থেকে গুন্ডা আনিয়ে তৃণমূল কর্মী বিভুরঞ্জন দাসকে খুন করা হয়েছে৷ তৃণমূলের একটি অংশের দাবি, বনধের দিন দোকান খোলা রেখেছিলেন ওই ব্যবসায়ী৷ সেই রোষেই প্রাণ খোয়াতে হল তাঁকে৷

যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ বিজেপির জেলা সভাপতি শমিত দাস এই ঘটনায় তৃণমূলের দিকেই পালটা অভিযোগের আঙুল তুলেছেন৷ তাঁর দাবি, তৃণমূল খড়গপুর থেকে দুষ্কৃতীদের এনেছিল৷ বনধ রুখতে সকাল থেকেই তারা ওই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে৷ পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি৷ তার জেরেই এই ঘটনা৷

আরও পড়ুন: মেহুল চোকসি প্রত্যর্পণে অ্যান্টিগুয়াকে সহযোগিতার আশ্বাস ভারতের

এদিকে বিভুরঞ্জন দাসের পরিবার অবশ্য তাঁর সঙ্গে রাজনীতির যোগাযোগের কথা অস্বীকার করেছে৷ তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলেই পরিবারের দাবি৷

The post বনধ না মানায় ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত বিজেপি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zyn95T

কেশিয়াড়িতে ব্যবসায়ীকে গুলি করে খুন

মেদিনীপুর: গুলি করে খুন করা হল এক ব্যবসায়ীকে৷ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির খাজরা বাজারে৷ নিহত ব্যবসায়ীর নাম বিভুরঞ্জন দাস৷ বছর ৫০-এর বিভুরঞ্জন স্থানীয় ব্যবসায়ী৷ এলাকায় তাঁর একটি দোকান রয়েছে৷ বুধবার সন্ধ্যায় ঘটনাটি তাঁর দোকানেই হয়েছে৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, দোকানে ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন ওই ব্যক্তি৷ সেই সময় একটি স্করপিও গাড়ি তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায়৷ আচমকাই কয়েকজন সেই গাড়ি থেকে নিচে নামে৷ আর বিভুরঞ্জনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷

আরও পড়ুন: শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু নাবালিকার

স্থানীয় বাসিন্দাদের দাবি, ভরসন্ধ্যায় গুলির আওয়াজে খাজরা বাজারে ব্যাপক আতঙ্ক ছড়ায়৷ কী ঘটেছে, কোথায় গুলি চলল, এসব বোঝার আগেই দুষ্কৃতীরা গাড়ি নিয়ে চম্পট দেয়৷ পরে এলাকার ব্যবসায়ীরা দেখেন, দোকানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন বিভুরঞ্জন দাস৷

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যান খড়গপুর মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে তাঁকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

আরও পড়ুন: মেহুল চোকসি প্রত্যর্পণে অ্যান্টিগুয়াকে সহযোগিতার আশ্বাস ভারতের

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে গোটা ঘটনার সঙ্গে দুষ্কৃতীরা জড়িত৷

এই ঘটনায় রাজনীতির রং লেগেছে৷ কারণ, বনধের পরই খুন হয়েছেন ব্যবসায়ী৷ বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস৷ বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই বিষয়টি তদন্তে খতিয়ে দেখা হবে৷ ঘটনার পিছনে রাজনৈতিক কোনও কারণ আছে নাকি, পুরনো শত্রুতা, তা জানার চেষ্টা তদন্তকারীরা করছেন বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: পুজোয় ট্রাই করুন ভিন্ন স্বাদের আইসক্রিম

The post কেশিয়াড়িতে ব্যবসায়ীকে গুলি করে খুন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2DAzPwP

শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু নাবালিকার

স্টাফ রিপোর্টার, কলকাতা: ফের শহরে থাবা ডেঙ্গুর৷ এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক নাবালিকার৷ মৃতের নাম পরিস্মিতা ঘোষ (১০)৷ উত্তর কলকাতার বড়তলা থানা এলাকার জগন্নাথ লেনের বাসিন্দা পরিস্মিতা৷ বাবার নাম সুদেব ঘোষ৷

বুধবার সন্ধ্যে ছ’টা নাগাদ ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই নাবালিকার৷ নাবালিকার মৃত্যুর কারণ হিসাবে তার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু রোগের নাম উল্লেখ করা হয়েছে৷

আরও পড়ুন: মেহুল চোকসি প্রত্যর্পণে অ্যান্টিগুয়াকে সহযোগিতার আশ্বাস ভারতের

পরিস্মিতার পরিবার সূত্রে খবর, চলতি মাসের ১৭ তারিখ জ্বরে আক্রান্ত হয় ওই নাবালিকা৷ এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করা হয়৷ সেই রিপোর্টে ধরা পড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বছর দশেকের পরিস্মিতা৷ বাড়িতে চিকিৎসা চললেও ক্রমে প্লেট লেট কমতে থাকে তার৷

তাই বাধ্য হয়ে ১৯ সেপ্টেম্বর উত্তর কলকাতার একটি হাসপাতালে তাকে ভরতি করা হয়৷ সেখানেই ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভরতি থাকে পরিস্মিতা৷ কিন্তু অভিযোগ, ওই হাসপাতালে কোনও রকম শারীরিক অবস্থার উন্নতি হয়নি নাবালিকার৷

আরও পড়ুন: পুজোয় ট্রাই করুন ভিন্ন স্বাদের আইসক্রিম

তাই, ২৫ সেপ্টেম্বর রাতেই ইএম বাইপাসের একটি হাসপাতালে ওই নাবালিকাকে ভরতি করা হয়৷ নাবালিকার শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ পিআইসিইউ-তে রাখা হয়েছিল তাকে৷

চিকিৎসকরা জানিয়েছিলেন কোনও ভাবেই প্লেটলেট স্বাভাবিক হচ্ছিল না৷ বারেবারে ওঠা নামা করছিল পরিস্মিতার প্লেটলেট৷ পরিবার সূত্রে খবর, হাসপাতালে ভরতির পর পরিস্মিতার প্লেটলেট প্রথমে ৮০ হাজার থাকলেও পরে তা পৌঁছয় ১ লক্ষ ২০ হাজারে৷ কিন্তু অভিযোগ, আচমকা ১৫ হাজারে প্লেটলেট নেমে যায়৷ তবে ফের আবার ওই প্লেট লেটের সংখ্যা বেড়ে যায়৷ ৩৫ হাজার হয় বলেও জানা গিয়েছে৷

আরও পড়ুন: ‘মোদীর মত শিবাজী কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেননি’

ফলে প্লেটলেট স্বাভাবিক করতে বেশ বেগ পেতে হয় চিকিৎসকদের৷ কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা কোনও ভাবেই করা যায় না৷ বাঁচানো সম্ভব হয় না ওই নাবালিকাকে৷ বুধবার সন্ধ্যে ছ’টা নাগাদ মৃত্যু হয় ওই নাবালিকার৷ যদিও পরিবারের তরফে কোনও অভিযোগ এখনও করা হয়নি৷

তবে ফের শহরে ডেঙ্গুর থাবা কপালে ভাঁজ ফেলেছে শহরবাসীর৷ বছর ঘুরতে না ঘুরতেই ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় চিন্তা গ্রাস করেছে রাজ্যবাসীকেও৷ ডেঙ্গুর প্রকোপ কমাতে ফের শুরু হয়েছে সচেতনতা৷ ডেঙ্গু রোগের লক্ষণ, তার প্রতিকার এমনকি বাড়ি বা বাসস্থানের আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ করা হচ্ছে প্রতিটি জেলা প্রশাসনের তরফ থেকে৷

আরও পড়ুন: ছয় মহিলা দ্বারা পরিচালিত একটি গ্রামপঞ্চায়েত

The post শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু নাবালিকার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zzlk8D

মেহুল চোকসি প্রত্যর্পণে অ্যান্টিগুয়াকে সহযোগিতার আশ্বাস ভারতের

নয়াদিল্লি: পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে প্রত্যর্পণের জন্য সব রকম সহযোগিতা করবে নয়াদিল্লি৷ বুধবার অ্যান্টিগুয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনই আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভেশ কুমার৷

রাভেশ জানান, মেহুল চোকসির প্রত্যর্পণ ইস্যু নিয়ে দীর্ঘক্ষণ কথা হয় দুদেশের বিদেশমন্ত্রীর৷ বৈঠকে সেদেশের বিদেশমন্ত্রীকে নয়াদিল্লির উদ্বেগের কথা জানান সুষমা৷ তিনি বলেন অপরাধ করে দেশ থেকে পলাতক মেহুল চোকসি৷ তাকে ফিরিয়ে আনা প্রয়োজন৷ দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন৷ অ্যান্টিগুয়ার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্র খবর৷

আরও পড়ুন: পুজোয় ট্রাই করুন ভিন্ন স্বাদের আইসক্রিম

রাষ্ট্রসংঘের ৭৩ তম সাধারণ সভার সাইড লাইন বৈঠকে দুই বিদেশমন্ত্রীর আলোচনা হয়৷ সেখানেই চোকসির প্রত্যর্পণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সুষমা স্বরাজ৷ এই বৈঠকের পাশাপাশি, বলিভিয়ার বিদেশমন্ত্রী ফার্নান্দো হুয়ানাকুনি মামানি, আর্মেনিয়ার বিদেশমন্ত্রী জোহরাব ন্যাটসাকইয়ান অস্ট্রিয়ার বিদেশমন্ত্রী কারিন নেইসল, পানামার উপরাষ্ট্রপতি ইসাবেল সেইন্ট মালো, জার্মানির বিদেশমন্ত্রী হেইকো মাস, চিলির বিদেশমন্ত্রী রবার্তো অ্যামপুয়েরো উপস্থিত ছিলেন৷ এদের প্রত্যোকের সাথেই কথা হয় ভারতীয় বিদেশমন্ত্রীর৷

আরও পড়ুন: ‘মোদীর মত শিবাজী কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেননি’

এরআগে, ভারতের পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে কোনওভাবেই প্রত্যার্পণ করা যাবে না৷ জানিয়ে দিল অ্যান্টিগুয়া সরকার৷ অর্থাৎ ভারতের হাতে মেহুল চোকসিকে যে তুলে দেওয়া হবে না, তা স্পষ্টভাষায় জানিয়ে দেয় অ্যান্টিগুয়া৷ এছাড়া মেহুল চোকসিকে কোনওভাবে গ্রেফতারও করা যাবে না বলে জানানো হয় সেদেশের পক্ষ থেকে৷ কারণ অ্যান্টিগুয়ার মাটিতে মেহুল চোকসির কোনও অপরাধমূলক কাজের খতিয়ান নেই৷

এর আগে, চলতি বছরের ১৫ জানুয়ারি দেশ থেকে পালিয়ে অ্যান্টিগুয়াতে আশ্রয় নিয়েছিল পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। তারপর ২৯ জানুয়ারি সিবিআই মেহুল চোকসির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। তবে অ্যান্টিগুয়া সরকার এর আগে জানায় ভারতের হাতে পিএনবি কাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসিকে তুলে দিতে রাজি তারা৷ এর জন্য ভারতের কাছ থেকে ‘বৈধ আবেদন’ দাবি করে সেদেশের সরকার।

আরও পড়ুন: ছয় মহিলা দ্বারা পরিচালিত একটি গ্রামপঞ্চায়েত

বিশেষজ্ঞরা বলছেন, ইচ্ছাকৃতভাবে অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়েছেন চোকসি৷ কারণ, এই দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি নেই। আরও একটি কারণে এই দেশের নাগরিকত্ব নিয়েছেন চোকসি বলে মত বিশেষজ্ঞদের৷ তাঁরা বলছেন অ্যান্টিগুয়ার পাসপোর্ট থাকলে বিশ্বের মোট ১৩২টি দেশে যেতে কোনও ভিসা লাগে না।

আরও পড়ুন: একই দিনে হার রিয়াল-বার্সার

The post মেহুল চোকসি প্রত্যর্পণে অ্যান্টিগুয়াকে সহযোগিতার আশ্বাস ভারতের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2DAJCTI

পুজোয় ট্রাই করুন ভিন্ন স্বাদের আইসক্রিম

আইসক্রিম, নামটার মধ্যেই যেন একটা ম্যাজিক কাজ করে৷ শুনলেই যেন দিলখুশ৷ খেলে তো আহা সে না হয় নাই ব্যাখ্যা করা হল৷ তবে এখন আর গোদা বাংলায় যাকে আমরা বলে থাকি কাপ আইসক্রিম বা কাঠি আইসক্রিম সেখানেই সীমাবদ্ধ নেই বিষয়টি৷

বর্তমানে জনপ্রিয় এই খাবারটিকে আকর্ষণীয় ও লোভনীয় করে তোলার জন্য নানাধরনের এক্সপেরিমেন্ট চলছে৷ তার মধ্যে কয়েকটা পদ বেশ অদ্ভুত ঠেকতে পারে আপনার৷ আবার আপনাকে একেবারে ভিন্ন স্বাদে ভিন্ন ভাবে আইসক্রিম চেখে দেখার বাসনায় রসদও যোগাতে পারে এই পদগুলি৷

আরও পড়ুন: ‘মোদীর মত শিবাজী কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেননি’

যেমন ধরুন যদি আপনাকে দেওয়া হয় আইসক্রিমের স্যান্ডউইচ৷ আজ্ঞে হ্যাঁ! এটি পাওয়া যায় সিঙ্গাপুরে৷ এর জন্য আপনাকে সেখানকার কোনও নামীদামী রেস্তোরাঁয় ঢুকতে হবে না৷ রাস্তাতেই বিক্রি হয় আইসক্রিমের এই জনপ্রিয় পদটি৷

একটি পাউরুটির স্লাইসে এক বা দুই স্কুপ আইসক্রিম দিয়ে দু’দিকটা সাবধানে মুড়ে দেওয়া হয়৷ তবে সাধারণ পাউরুটি নয়৷ বেশ রঙিন এই পাউরুটিকে স্থানীয় ভাষায় আবার আর এক নামে ডাকা হয়৷ নাম ‘লোটি’৷ এই রঙিন লোটিতে আপনার স্বাদের আইসক্রিমটি পরিবেশন করা হয়৷ আর এমন একটা ডিশ যদি আপনার অফিস লাঞ্চের পর কিংবা পুজোর আড্ডায় হাতে উঠে আসে সেক্ষেত্রে মন্দ হয় না৷

আরও পড়ুন: ছয় মহিলা দ্বারা পরিচালিত একটি গ্রামপঞ্চায়েত

আবার কফি যাদের রোজনামচা, তাদের জন্যও পাওয়া যাবে আইসক্রিম ও কফি এই দুই সহযোগে একটি পদ৷ অবশ্য তার জন্য আপনাকে যেতে হবে ইতালি৷ ডিশটির নাম আফোগ্যাতো৷ জমাট বাঁধা ভ্যানিলা আইসক্রিমের উপর গরম এস্প্রেসো কফি৷

 

মূলত স্বাদের বৈপরীত্যের জন্যই আফোগ্যাতো জনপ্রিয়৷ ঠাণ্ডা আইসক্রিম আর গরম কফি দু’রকমের স্বাদ এক সঙ্গে চেখে ফেলা বলা যায়৷ আবার মার্কিনে বেশ জনপ্রিয় ব্যানানা আইসক্রিম৷ না না ভীষণ সহজ একটি রেসিপি৷ যা আপনিও ঘরে বসে বানাতে পারেন৷

আরও পড়ুন: একই দিনে হার রিয়াল-বার্সার

একটা কলাকে লম্বালম্বি কেটে একটা বোট শেপড আইসক্রিম বোলে রেখে তার মাঝখানে এক স্কুপ করে ভ্যানিলা, চকোলেট আর সঙ্গে স্ট্রবেরি দিয়ে দিন৷ আপনার ব্যানানা আইসক্রিম একদম তৈরি৷

এখানেই শেষ নয়৷ বৈচিত্র্যও পাবেন আপনি৷ আইসক্রিমের তাড়াতাড়ি গলে যাওয়া যাদের কাছে হা-হুতাশ, তাঁরা তুরস্কের ডোনডরমা আইসক্রিমের নাম শুনলে খুশি হতে বাধ্য৷ এ আইসক্রিম সহজে গলে না৷ একটি কাঠির মাথায় ললিপপের মতো গেঁথে বিক্রি করা হয় এটি৷ যা সময় ধরে হাতে রেখে মনের আনন্দে আপনি খেতে পারবেন৷ কিন্তু এতটুকুও গলে যাবে না৷

আরও পড়ুন: জাতপাতের উল্লেখ করে পোস্টার, বিতর্কে কংগ্রেস

এবার আসা যাক জাপানে৷ জাপানের একটা ভীষণ পরিচিত খাবার রাইস কেক৷ এবার সেই রাইস কেকেও পাবেন আইসক্রিমের স্বাদ৷ জাপানে এই বিশেষ আইসক্রিমের নাম মোচি৷ কোরিয়াতে এক ধরনের মিষ্টি লাল বিনসে আইসক্রিমটি পরিবেশন করা হয়ে থাকে৷

তবে এসব থেকে আপনাকে যেতে হবে না জাপান, সিঙ্গাপুর কিংবা ইতালি৷ বর্তমানে ভারতেও পাওয়া যাচ্ছে এই ধরনের আইসক্রিম৷ এখন আর দোকানেই সীমাবদ্ধ নেই আইসক্রিমের দৌড়৷ আইসক্রিম প্রেমীদের খুশি করতে সর্বত্রই কমবেশি তৈরি হয়েছে আইসক্রিম পার্লার৷

আরও পড়ুন: আসুন পরিচয় করুন এই প্রাণীটির সঙ্গে

তাই, কাছের আইসক্রিম পার্লারের খোঁজ নিয়ে পৌঁছে যান সেখানে৷ আর আপনার প্রিয় আইসক্রিমটি অর্ডার করে চেখে নিন৷

The post পুজোয় ট্রাই করুন ভিন্ন স্বাদের আইসক্রিম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zxLMzu

‘মোদীর মত শিবাজী কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেননি’

মুম্বই : মারাঠা অধিপতি ছত্রপতি শিবাজীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা৷ তাতেই খেপে লাল শিবসেনা৷ দিন কয়েক আগেই মোদীর সঙ্গে শিবাজীর তুলনা টেনেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেই বক্তব্যের প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে শিবসেনা৷

প্রবীণ সাংবাদিক ও লেখক সঈদ হামিদের লেখা ‘ছত্রপতি শিবাজী মহারাজ এবং মুসলমান’ বই প্রকাশ অনুষ্ঠানে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন দ্য গ্রেট মারাঠা কিং শিবাজীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর তুলনা করা হচ্ছে৷ কিন্তু তাদের জানানোর জন্য বলা হচ্ছে, মারাঠা অধিপতি শিবাজী কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেননি।

রাউত বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্প্রতি মোদীজি ও শিবাজির তুলনার করেছেন৷ কিন্তু তাঁরা ভুলে যাচ্ছেন ছত্রপতি শিবাজীর নামে কখনও দাঙ্গা বাঁধানোর অভিযোগ নেই৷ সেই মানের রাজনীতি তিনি করতেন না৷ সাংবাদিকদের সামনে সঞ্জয় রাউত বলেন বিজেপি ও দুর্নীতি এখন সমার্থক৷ রাফায়েল চুক্তি নিয়ে ছেলেখেলা করেছে তাঁরা৷ দেশের প্রতিটি মানুষ তাদের কাছে জানতে চান রাফায়েল চুক্তি নিয়ে ঠিক কি হয়েছিল৷ কী করে প্রতিটি রাফায়েল বিমানের দাম তিনগুণ বেড়ে গেল? কী করে এমন একটি কোম্পানিকে বিমান উৎপাদনের দায়িত্ব দেওয়া হল, যাদের কোনও পূর্ব অভিজ্ঞতা নেই?

প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অল্যান্দের বক্তব্য নিয়েও মুখ খুলেছেন সঞ্জয় রাউত৷ তিনি বলেন এখনই কেন্দ্রকে বাঁচাতে কেন বিবৃতি দিলেন অল্যান্দ? গোটা বিষয়টিই পূর্ব পরিকল্পিত ও সাজানো বলে অভিযোগ করেছেন তিনি৷ বিজেপি সরকারকে দায়মুক্ত করতে এসব চক্রান্ত বলে মন্তব্য তাঁর৷

রাফায়েল নিয়ে একই সুর কংগ্রেসেরও৷ কংগ্রেস সভাপতির মতে রাফায়েল চুক্তির বিপুল অসঙ্গতি মানুষের নজরে এসেছে৷ কংগ্রেস এই সংক্রান্ত আরও তথ্য সামনে আনবে বলে হুঁশিয়ারি দেন তিনি৷ তাঁর ট্যুইটের সঙ্গেই একটি সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ করেন তিনি৷ যেখানে রাফায়েল চুক্তির বিস্তারিত বিবরণ রয়েছে৷

মঙ্গলবারও এই নিয়ে মুখ খোলেন রাগা৷ তিনি বলেন, যে ব্যক্তি দুর্নীতি দুর করতে এসেছিল, সে নিজেই ৩০,০০০ কোটি টাকা দিয়েছে অনিল আম্বানিকে৷ মজা সবে শুরু হয়েছে, আরও ইন্টারেস্টিং মোড় নিতে চলেছে সবকিছু৷ আগামী দু-তিন মাসে নরেন্দ্র মোদীর বিভিন্ন কাজ- রাফায়েল, বিজয় মালিয়া, ললিত মোদী, নোট বাতিল, গব্বর সিং ট্যাক্স, যখন এসব নিয়ে আমরা সব কিছু তুলে ধরব৷ একের পর এক তথ্য দিয়ে দেখিয়ে দেওয়া হবে নরেন্দ্র মোদী একজন চৌকিদার নয়, একজন চোর৷ রাহুল গান্ধীর এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপিংসও উঠে আসে বলে জানা যায়৷

The post ‘মোদীর মত শিবাজী কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেননি’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Dy22UZ

ছয় মহিলা দ্বারা পরিচালিত একটি গ্রামপঞ্চায়েত

স্টাফ রিপোর্টার, হলদিয়া: ছ’জন মহিলার মাধ্যমে চলছে একটি গ্রামপঞ্চায়েত৷ আর এই ছয়জন মহিলারাই গ্রাম-পঞ্চায়েতের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ হয়েছে৷ নারী ও পুরুষদের সমান অধিকারের জন্য নারীদের গুরুত্ব দিচ্ছে সরকার৷ কিন্তু নারীদের সম্মান ও তাদের অধিকার দেওয়ার এক অন্য চিত্র উঠে আসল হলদিয়ার সুতাহাটায়৷ পূর্ব মেদিনীপুর জেলায় মোট ২২৩ টি গ্রামপঞ্চায়েত রয়েছে৷ তার মধ্যে একমাত্র হলদিয়ার সুতাহাটার ব্লকের আশদতলা গ্রাম-পঞ্চায়েতটি শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত৷

এই গ্রামপঞ্চায়েত মোট সদস্য সংখ্যা ছয়৷ প্রত্যেকেই মহিলা সদস্যা৷ পুরুষদের পাশাপাশি মহিলারাও উন্নয়ন করতে পারে তা দেখিয়ে দেওয়ার জন্য ছয় সদস্যা গুরু দায়িত্ব তাঁদের কাঁধে তুলে নিয়েছেন৷ প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন শিবানী বাখুলী, আর উপপ্রধান পদে রয়েছেন রাধা মণ্ডল মাজি। এছাড়াও যে চারজন সহযোগী রয়েছেন তাঁরা হলেন নমিতা সুকুল, রানু মিশ্র, মিনাক্ষী ভূঁইয়া ও মহুয়া পাল৷

এই গ্রামপঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা কিন্তু একেবারেই কম নয়৷ প্রায় এগারো হাজার ভোটার রয়েছে এই গ্রামপঞ্চায়েতে৷ তাঁদের পানীয়জল, রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা এমনকি কর্মের বিকাশের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছেন এই ছ’জন মহিলা৷ ব্লক, জেলার সঙ্গে সুসম্পর্ক রেখেই এলাকার উন্নয়ন করতে চায় শিবানীদেবীরা। তাঁরা জানান, একটা সংসার সুন্দর ও সুখের গড়ে তুলতে যেমন মহিলার অবদান অনস্বীকার্য, তেমনি এলাকার উন্নয়নেও তাঁরা পিছু হটতে পারে না৷ সংসারের পর অতিরিক্ত সময়ে এলাকার উন্নয়ন করতে চায় তাঁরা সকলে৷

মহিলা পরিচালিত গোটা গ্রামপঞ্চায়েত৷ এই ঘটনার পর জেলায় নজির তৈরি করেছেন তাঁরা৷ এলাকাবাসীদের বক্তব্য, স্থানীয়দের পুরো আস্থা রয়েছে এই ছয় মহিলার উপর৷ এলাকার সকলেই তাঁদের কাজে খুশি৷ বাসিন্দাদের বিশ্বাস এই ছয় মহিলারাই পারবেন এলাকার মানুষের সঙ্গে থেকে পাশে থেকে এলাকার উন্নয়ন করতে৷

এই ধরনের চিন্তাভাবনাকে কুর্নিশ জানিয়েছেন ওই গ্রামের প্রত্যেক বাসিন্দা৷ পাশাপাশি অন্যান্য গ্রাম-পঞ্চায়েতের সদস্যরাও এই ছয় মহিলা সদস্যকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন৷ তাঁদের কথায়, নারী পুরুষে কোনও ভেদাভেদ নেই৷ একজন পুরুষ যে কাজ করতে পারে একজন নারীও সেই কাজে কোনও অংশে কম নয়৷ তার আদর্শ উদাহরণ এই হলদিয়ার সুতাহাটার ব্লকের আশদতলা গ্রামপঞ্চায়েতটি৷

The post ছয় মহিলা দ্বারা পরিচালিত একটি গ্রামপঞ্চায়েত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zxxqz2

একই দিনে হার রিয়াল-বার্সার

মাদ্রিদ: অঘটনের দিন লা লিগায়৷ ষষ্ঠ রাউন্ডের ম্যচে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ একই সঙ্গে হেরে বসল নিজেদের অ্যাওয়ে ম্যাচে৷ প্রথমে এক গোলে এগিয়ে থেকেও লেগানেসের কাছে ১-২ ব্যবধানে হার মানে বার্সা৷ পরে সেভিয়ার ঘরের মাঠে ০-৩ গোলে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ৷ একই রাউন্ডে স্পেনের সেরা দুই দলের এমন হার কদাচিৎই চোখে পড়ে৷

আরও পড়ুন: ঘরের মাঠে আটকে গেল বায়ার্ন

লেগানেসের ঘরের মাঠে শুরুতেই গোল করে বার্সেলোনা জয়ের স্বপ্ন দেখছিল৷ তবে দ্বিতীয়ার্ধে মাত্র ৬৮ সেকেন্ডের ব্যবধানে বার্সার জালে দু’বার বল জড়িয়ে মেসিদের হতাশ করে তারা৷ ম্যাচের ১২ মিনিটের মাথায় মেসির পাস থেকে দুরন্ত গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ফিলিপ কুটিনহো৷ মিনিট চারেকের মধ্যেই বার্সা গোলের ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিল৷ তবে মেসির শট ক্রসবারে প্রতিহত হওয়ায় সে যাত্রায় বেঁচে যায় লেগানেস৷

প্রথমার্ধের খেলা শেষ হয় বার্সার অনুকূলে ১-০ গোলে৷ দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় লেগানেস৷ ৫২ মিনিটে সিলভার পাস থেকে বার্সেলোনার জালে বল জড়িয়ে লেগানেসকে ১-১ গোলে সমতায় ফেরান নাবিল এল ঝার৷ ৫৩ মিনিটে বার্সার রক্ষণের ভুলের সুযোগ নিয়ে লেগানেসের হয়ে জয়সূচক গোল করেন অস্কার রডরিগেজ৷

আরও পড়ুন: লাল-হলুদ অনুশীলনে আত্মপ্রকাশ এনরিকের

অন্যদিকে ঘরের মাঠে প্রথমার্ধেই রিয়ালের জালে তিনবার বল জড়িয়ে জয় নিশ্চিত করে সেভিয়া৷ জোড়া গোল করেন আন্দ্রে সিলভা৷ একটি গোল উইসাম বেন য়েদ্দেরের৷

১৭ মিনিটে জেসুস নাভাসের পাস থেকে সেভিয়ার হয়ে প্রথম গোল সিলভার৷ ২১ মিনিটে রিয়ালের কর্ণার কিক প্রতিহত হলে ফিরতি বলে নিয়ে কাউন্টার অ্যাটাক সিলভার৷ গোলও করেন নিখুঁত ফিনিশিং টাচে৷ ম্যাচে এটি সেভিয়া তথা সিলভার দ্বিতীয় গোল৷ ৩৯ মিনিটে ফ্র্যাঙ্কো ভাজকুয়েজের পাস থেকে সেভিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন উইসাম৷

আরও পড়ুন: বড় জয়ে তৃতীয় স্থানে উঠে এল অ্যাটলেটিকে

বার্সা ও রিয়াল দু’দলই নিজেদের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ হেরে বসায় লিগ টেবিলে কোনও পরিবর্তন হয়নি৷ ৬ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে দু’দলই৷ তবে গোল পার্থক্যে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা৷ দুইয়ে রয়েছে রিয়াল৷ তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৬ ম্যাচে ১১ পয়েন্ট৷

The post একই দিনে হার রিয়াল-বার্সার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2DAJiV0

জাতপাতের উল্লেখ করে পোস্টার, বিতর্কে কংগ্রেস

পাটনা: অভিযোগ নতুন নয়৷ তবে কংগ্রেসের বিরুদ্ধে এমন অভিযোগ সাম্প্রতিককালে হয়নি বলেই সমালোচনার ঝড়ের প্রাবল্য বেশি৷ সামান্য একটা রাজনৈতিক পোস্টার৷ তাতেই তোলপাড় বিহারের রাজনীতি৷ অভিযোগ, ব্যক্তি নয়, পোস্টারের মধ্যে দিয়ে প্রশ্রয় দেওয়া হয়েছে জাতপাতকে৷ আর এই পোস্টারের নেপথ্যে কংগ্রেস৷

লোকসভা ভোটের আগে বিহার কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে রদবদল ঘটানো হয়েছে৷ বুধবার বিহার প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সম্পাদক সিদ্ধার্থ ক্ষত্রিয় রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্টার প্রকাশ করেন৷ রাহুল ছাড়াও আরও অনেক নেতার ছবি তাতে রয়েছে৷ কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়৷ ছবিতে ব্যক্তির নামের বদলে প্রাধান্য পেয়েছে নেতাদের জাত৷ অর্থাৎ কোন নেতা কোন সম্প্রদায় বা জাতের তা তাদের ছবির নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে৷ যেমন রাহুল গান্ধীর ছবির নিচে লেখা, ব্রাহ্মণ সম্প্রদায়৷ কারোর ছবিতে লেখা অনগ্রসর সম্প্রদায় ইত্যাদি৷

এরপরই পোস্টারের উদ্দেশ্য নিয়ে উঠতে শুরু করে নানা প্রশ্ন৷ যে দল সাম্প্রদায়িকতাকে মদত দেওয়ার জন্য বিজেপিকে তুলোধনা করে সেই দল নিজেরাই এমন কাজ করল কি করে তা নিয়ে রীতিমত সমালোচনা হজম করতে হয় কংগ্রেসকে৷ যদিও রাজ্য কংগ্রেসের সাফাই, নতুন ওর্য়াকিং

কমিটিতে বিভিন্ন ধর্ম ও জাতের নেতাদের ঠাঁই দেওয়া হয়েছে৷ কংগ্রেস সাম্প্রদায়িক দল নয় এটা বোঝাতেই পোস্টারে নেতাদের জাতের কথা উল্লেখ করা হয়েছে৷ এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য খোঁজা নিরর্থক৷ কিন্তু তাতেও বন্ধ হয়নি সমালোচনা৷

খোদ দলের একাংশ এই পোস্টার দেখে অসন্তোষ প্রকাশ করেছে৷ যেমন কংগ্রেস বিধায়ক প্রেম চাঁদ মিশ্রা জানান, এতে অহেতুক বিতর্ক তৈরি হয়৷ এই ধরনের পোস্টারের কোনও প্রয়োজনীয়তা ছিল না৷ অপরদিকে এমন গরম অস্ত্র পেয়ে তা সদ্ব্যবহার করেছে শাসক দল৷ নীতীশের দলের অভিযোগ, এই পোস্টার কংগ্রেসের আসল মুখ সামনে এনে দিয়েছে৷

জেডি(ইউ) বিধায়ক নীরজ কুমার বলেন, ‘‘রাহুল গান্ধী মন্দিরে মন্দিরে ঘুরে নিজেকে হিন্দু বলে তুলে ধরার চেষ্টা করছে৷ আর বিহারে দলের জনপ্রিয়তা এমন তলানিতে গিয়ে ঠেকেছে যে কংগ্রেস বাধ্য হচ্ছে নেতাদের জাত ও তাদের ধর্মকে বড় করে তুলে ধরার৷ এটাই কংগ্রেসের আসল চেহারা৷ যা এখন ফাঁস হয়ে গিয়েছে৷’’

The post জাতপাতের উল্লেখ করে পোস্টার, বিতর্কে কংগ্রেস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zyaBLN

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez