Showing posts with label Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata. Show all posts
Showing posts with label Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata. Show all posts

Saturday, June 9, 2018

গভীর আক্ষেপের সঙ্গে দিন কাটাছে অভিনেত্রী

কলকাতা: টেলিপাড়ার ব্যস্ততম নায়িকা দ্রষ্টি ধামী৷ প্রত্যেক বছরেই কোন না কোন ধারাবাহিকে তাঁকে নতুনভাবে দেখতে পান দর্শকরা৷ এবছরেও তার অন্যথা হয়নি৷ সম্প্রতি কালার্স টিভিতে একদমই নয়া চরিত্রে অভিনেত্রী হাজির সকলের সামনে৷ তবে সদ্য বিবাহিতা এই অভিনেত্রীর কিন্তু একটা আক্ষেপ রয়েই গেছে৷

সবেমাত্র বছর তিন হল অভিনেত্রীর সঙ্গে বিয়ে হয়েছে নীরজ খামেকার৷ কিন্তু বিয়ের পর স্বামীকে সেরকমভাবে সময় দিতে পারছেন না৷ সুন্দরীর ইচ্ছা যে নীরজকে সে পছন্দের মতো খাবার খাওয়াবে৷ কিন্তু কাজের চাপে সেটা সম্ভবই হয়ে উঠছে না৷ একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমি রান্না করতে ভালোবাসি৷ এমনকি নীরজ আমার রান্না ভীষন পছন্দ করে৷ কিন্তু আমি যে ওকে রান্না করে কিছু খাওয়াব সেরকম সময় পাচ্ছি না৷ অন্যদিকে আবার আমার পরিবারের সকলেই এখন ডায়েটে আছেন৷ ফলে সেরকম টেস্টফুল খাবার বানানো যাবে না৷ কিন্তু আমি যেদিন সময় পাবো সেদিন সকলকে ডায়েট থেকে সাময়িক ছুটি দিয়ে টেস্টি খাবার তৈরি করে খাওয়াবো৷”

আরও পড়ুন: ছোটপর্দার অন্দরের গোপন কথা জানালেন অভিনেত্রী মোনালিসা

‘গীত’ কিংবা ‘মধুবালা’র মত সিরিয়ালের সৌজন্যে ছোট পর্দায় যথেষ্ট জনপ্রিয় মুখ দ্রষ্টি ধামী। বর্তমানে ব্যবসায়ী নীরজ খামেকার সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। তবে চলতি বছরের ফ্রেব্রুয়ারীতে এই দম্পতির তৃতীয় অ্যানিভারসারির দিন একটি ছবি ঘিরে বেশ বিতর্ক সৃষ্টি হয়ছিল। আসলে দ্রষ্টি ধামীর বান্ধবী অভিনেত্রী সানায়া ইরানি দম্পত্তির একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেছিল। সেখানে দেখা যায় স্বামীর ঠোঁটে চুম্বন করেছেন দ্রষ্টি। এরপরে ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়৷ তবে বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামাননি দু’জনের কেউই৷

ঘটনাটির পর একটি সাক্ষাৎকারে নায়িকা জানান, “বিয়ে একটি স্বাভাবিক সম্পর্ক। এটা পাবলিক না করার কি আছে! এটা গোপন রাখার কোনও প্রয়োজনীয়তা আমি বোধ করি না। তবে তাঁর স্বামী নীরজ নাকি ভীষণই লাজুক। ক্যামেরার সমানে খুব একটা কমফর্টেবল নন।”

আরও পড়ুন: বলি অভিনেতার সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনার বোন ইসাবেল

গতবছর নায়িকাকে ‘পরদেশ ম্যায় হ্যায় মেরা দিল’ নামে একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল। তবে সিরিয়ালটি খুব একটা জনপ্রিয় হয়নি৷ চলতি বছর ফের তিনি কামব্যাক করছেন ছোটপর্দায়৷ সম্প্রতি কালার্স টিভিতে ‘সিলসিলা বাদলাতে রিস্তোকা’ নামে একটি ধারাবাগিকে মুখ্যচরিত্রে দেখা যাবে এই নায়িকাকে৷ অতীতে একাধিক ধারাবাহিকের পাশাপাশি ‘ঝলক দিখলা যা’ সিজন ৬-এ জয়ীও হন তিনি৷ তাছাড়াও একাধিকবার ‘ইস্টার্ণ আই’-এর সেক্সি ওম্যানের খেতাবও তাঁর ঝুলিতে রয়েছে।

The post গভীর আক্ষেপের সঙ্গে দিন কাটাছে অভিনেত্রী appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2JaSAJH

রাম জন্মভূমিতে ইফতারের আয়োজন করল মন্দির কর্তৃপক্ষ

অযোধ্যা: অসহিষ্ণুতার এই সময়ে হেডলাইনটা হয়ত চোখ টানছে, কিন্তু এই ঘটনা নতুন নয় মোটেই৷ হ্যাঁ৷ বাবরি মসজিদের কলঙ্ক মাথায় নিলেও অযোধ্যা সম্প্রীতির নজির গড়ে নিজেই একটা উদাহরণ৷
বছরের পর বছর ধরে চলে আসা ট্র্যাডিশন বজায় রেখেই রাম জন্মভূমিতে ইফতারের আয়োজন করেছে একটি মন্দিরের ট্রাস্টিবোর্ড৷ সোমবার বিকেলে স্থানীয় মুসলিমদের জন্য ইফতারের আয়োজন করা হয়৷

স্থানীয় মুসলিমরা সারাদিনের রোজার উপবাস ভঙ্গ করে জড়ো হন মন্দির চত্ত্বরে৷ সরযূ কুঞ্জ নামের এই মন্দিরের ঐতিহ্য ইফতারের আয়োজন করা৷ প্রায় ৫০০ বছর পুরোনো মন্দিরটি রাম জন্মভূমি-বাবরি মসজিদের ঠিক পাশেই অবস্থিত৷

অযোধ্যা নাম শুনলেই যে আতঙ্কের ছবি ভেসে ওঠে, তাকেই বদলাতে চাইছেন মন্দির কর্তৃপক্ষ৷ রমজানকে কেন্দ্র করে দিতে চাইছেন একটা সম্প্রীতির বার্তা৷ তাই হয়ত নিমন্ত্রিতদের তালিকায় কোনও ভিআইপি বা রাজনৈতিক নেতা জায়গা পাননি৷ কারণ রাজনীতির বাইরের জগতটায় ধর্মকে সস্তা স্বার্থে ব্যবহার করা হয়না৷ এমনই মত সরযূ কুঞ্জের মহন্ত যুগল কিশোর শরণ শাস্ত্রীর৷

দুই ধর্মের ফারাক বিস্তর, কিন্তু মাঝখানে সেতু তৈরির কাজটা খুব কঠিন নয়৷ সেই কাজটাই করতে চাইছে এই সরযূ কুঞ্জ৷ ইফতারের সময় স্থানীয় মুসলিমরা তো বটেই, যোগ দেন এলাকার প্রতিটি মন্দিরের সন্ন্যাসীরা৷ বিতরণ করা হয় লাড্ডু৷ শুধু নিমন্ত্রিতরাই নন, সেই লাড্ডু খান এলাকার প্রত্যেকে৷
রাম, সীতা ও ব্রহ্মার মূর্তি নিয়ে তৈরি এই মন্দিরের চাতালে বিশাল ইফতারের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ৷ এমনকি ইফতারের পরে বৈকালিক প্রার্থনা বা মাগরিব নমাজের ব্যবস্থা থাকে ওই মন্দির প্রাঙ্গনেই৷

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হও শ্লোগান দিয়ে একটি সেমিনারও আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ৷ যেখানে স্থানীয় বাসিন্দা, এলাকার ছাত্রছাত্রী সবাই যোগদান করে৷

মাঝে অবশ্য বেশ কয়েক বছর এই ইফতারের আয়োজন বন্ধ রেখেছিল মন্দির কর্তৃপক্ষ৷ এলাকার সাম্প্রদায়িক অস্থিরতার কারণে৷ তবে পরে আবার তা চালু হয়৷

ইফতারে অংশ নেওয়া উর্দু কবি মুজাম্মিল জানান, এই এলাকায় সংখ্যালঘু হয়েও, কখনই নিরাপত্তার অভাব বোধ করেননি তিনি৷ এলাকার হিন্দুদের ব্যবহার ও আগলে রাখার মানসিকতা এই এলাকাকে মুসলিমদের জন্য বাসযোগ্য করে তুলেছে৷

The post রাম জন্মভূমিতে ইফতারের আয়োজন করল মন্দির কর্তৃপক্ষ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2sEIQMM

ছাঁদনাতলার পথে মিমো, দেখে নিন কেমন হয়েছে মিঠুনের বৌমা

মুম্বই:  শুরুটা ছিল গতবছর ডিসেম্বর মাসে। বিয়ের সানাই বেজেছিল বলিপাড়ায়। তারপর নববর্ষ পেড়িয়ে কেটে গিয়েছ আরওে মাস চারেক সময়। কিন্তু মালাবদল অনুষ্ঠান আজও অব্যাহত। কেউ গোপনে। কেউ আবার মহা ধুমধামের সঙ্গে, একের পর এক সাতপাকে বাঁধা পড়ছেন তারকারা। এই বিবাহিত সেলিব্রিটিদের লিস্টে এবার নাম উঠতে চলেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর।

আগামী জুলাই মাসের ৭ তারিখে বসতে চলেছে মিমোর বিয়ের আসর। ভারতের বাইরে না হলেও, ডেস্টিনেশন ম্যারেজই করছেন মিঠুন পুত্র। জানা গিয়েছে, উটির শান্ত পরিবেশের মাঝেই নতুন জীবনে পথ চলার শপথ নেবে সে । হোটেল ‘দ্য মোনার্ক’-এ সাজানো হবে মহাক্ষয় চক্রবর্তী (মিমো)-এর ছাদনাতলা।

এখন প্রশ্ন, কে হচ্ছেন মিঠুনের বৌমা? উত্তর হল, মাদলসা শর্মা। পাত্রী দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী। বাবা পরিচালক তথা প্রযোজক সুভাষ শর্মা। মা একজন বর্ষীয়ান অভিনেত্রী। যাঁকে বিআর চোপড়ার মহাভারত-এ দেবকীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: OMG! টলিপাড়ার সবথেকে বড় খবর, বাবা হতে চলেছেন রাজ!

সুতারং বুঝতেই পারছেন একেবারে পাল্টি ঘরে সম্বন্ধ করছেন মিঠুন। যদিও এই বিষয়ে পুরো ক্রেডিট যায় মিমোকে। কারণ মাদলসা তাঁরই পছন্দ। অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। যা এখন গড়াচ্ছে বিয়ের সানাইয়ে।

গত মার্চে মুম্বইয়ের মধ আইল্যান্ডে হয়ে গিয়েছে, মিমো ও মাদলসার আংটিবদল। তবে জাঁকজমক করে নয়। ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে সারা হয় বাগদান পর্ব। যা একরকম গোপন ভাবেই করা হয়। কিন্তু এবার আর কোনও লুকালুকি নয়! মহা ধুমধামের সঙ্গে ছেলের বিয়ের আয়োজন করছেন মিঠুন। এমনকি শোনা যাচ্ছে, এই বিয়েতে হাজির থাকবেন বলিউডের হেভিওয়েট তারকারাও।

আরও পড়ুন: ঘনিষ্ঠ মুহূর্তে প্রেমিকের সঙ্গে ভাইরাল পিগি চপস

সূত্রের খবর, এক্কেবারে বাঙালিরীতি মেনে বিয়ে হবে মিমো-মাদলসার বিয়ের হবে। মানে শুভদৃষ্টি থেকে মালাবদল, সিঁদুরদান সব হবে প্রথা মেনে। তবে পাত্রীকে লাল বেনারসী-মাথায় শোলার টোপর বাঙালির কনের সাজে, নাকি দক্ষিনী ব্রাইডাল লুকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এরজন্য আমাদের অপেক্ষা করতে হবে জুলাই পর্যন্ত।

তবে বাঙালি কনের বেশে হোক আর দক্ষিনী সাজে, মাদলসাকে যে অসাধারণ লাগবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ মাদলসার সোশ্যাল অ্যাকাউন্টে উঁকি মারলেই চোখে পড়বে, তাঁর গ্ল্যামারস লুক। পাশ্চাত্য পোকাশ থেকে শুরু করে সালোয়ার, শাড়ি সবেতেই নজর কাড়বে মিঠুন পুত্রবধূ।

The post ছাঁদনাতলার পথে মিমো, দেখে নিন কেমন হয়েছে মিঠুনের বৌমা appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2JeFb3a

বিতর্কের মুখে ভোটের আগে মোদীর ‘জনকল্যাণ পরিকল্পনা’

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগেই আত্মপ্রকাশ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণ প্রকল্প৷ বয়স্কদের জন্য পেনশন, জীবনবীমা ও মাতৃত্বকালিন সুযোগ সুবিধা নিয়ে বেশ কিছু ‘সামাজিক সুরক্ষা’ পরিকল্পনা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ প্রধানতঃ ৫০ কোটি অসংগঠিত কর্মী ও শ্রমিক-মজদুর এই প্রকল্পের আওতায় আসবে৷ তবে লোকসভা ভোটের আগে, এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়েই উঠেছে প্রশ্ন৷

বছর ঘুরলেই দেশে লোকসভা ভোট৷ ২০১৪ র লোকসভাতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ক্ষমতায় এসেছিল৷ কিন্তু এখন বিভিন্ন রাজ্যে লোকসভা উপনির্বাচনের পর সেই একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে গেরুয়া শিবির৷ ২০১৯ এ একক সংখ্যাগরিষ্ঠতা তো দূর, বিজেপির এনডিএ জোটও সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা সেটাও এখন প্রশ্নের মুখে৷

আর তাই, শ্রমিক ও মজদুর শ্রেণীর প্রায় ৫০ কোটি বয়স্ক মানুষ ও মহিলাদের জন্য মোদী সরকার নিয়ে আসছে বেশ কিছু জনহিতকর পরিকল্পনা৷ আপাততঃ তিনটি পাইলট প্রজেক্ট চালু করা হবে৷ এর মধ্যে থাকছে বয়স্কদের পেনশন, জীবনবীমা ও গর্ভবতী মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা৷

এই বছরের ফেব্রয়ারীতেই দেশের প্রায় ১০ কোটি গরীব পরিবারের জন্য চালু করা হয়েছিল স্বাস্থ্য পরিষেবা প্রকল্প ‘মোদীকেয়ার’৷ এবারের প্রজেক্ট তার চেয়েও ৫ গুণ বড়৷ প্রায় ৫০ কোটি মানষের জন্য এই ওয়েলফেয়ার প্রকল্প নিয়ে হাজির মোদী সরকার৷

তবে, পুরো প্রজেক্ট এখনই সর্বত্র চালু করা সম্ভব নয়৷ কিন্তু, লোকসভা ভোটের আগে যুদ্ধকালিন তৎপরতায় এই প্রকল্পের কাজ শুরু করে দিতে চায় মোদী সরকার৷ তবে একবছরের মধ্যে কতটা কি কাজ করা যাবে তা নিয়ে কেন্দ্র সরকার যথেষ্ট সন্দিহান৷ তাই প্রাথমিক পর্বে দেশের ৬ টি মাত্র জেলাতে এই পরিকল্পনা বাস্তবায়িত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷

আগামী বছরে মে মাসের লোকসভা ভোটের দিকে তাকিয়েই এই প্রজেক্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ রাজনৈতিক বিশেষজ্ঞ সতীশ মিশ্র জানিয়েছেন, ‘শ্রমিক শ্রেণীর সামাজিক সুরক্ষা খুব দরকার৷ সেই দিক দিয়ে দেখলে সরকারের এই প্রজেক্ট সাধুবাদ প্রাপ্য৷ কিন্তু মোদীজির এই পরিকল্পনা পুরোপুরি লোকসভা ভোটের দিকে তাকিয়ে, এটাকেই তুরুপের তাস হিসাবে তিনি লোকসভা ভোটের প্রচারে ব্যবহার করতে চান’৷

তবে বর্তমান সরকারের ৩৭৬ বিলিয়ান ডলারের বাজেট থেকে আবার নতুন করে নতুন কোন প্রকল্প খাতে যথেষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করা সম্ভব কিনা প্রশ্ন উঠেছে তা নিয়েও৷ কেয়ার রেটিংসের চীফ ইকোনমিস্ট মদন সবনাবিশ জানিয়েছেন, ‘এই পরিকল্পনা খাতে খরচা করার মত যথেষ্ট পরিমাণ টাকা এই মূহুর্ত্বে সরকারের হাতে নেই৷ তাই মাত্র ৬ টি জেলায় এই প্রকল্প করে শুধুমাত্র ভোট বাজার মাত করতে চায় নরেন্দ্র মোদীর বিজেপি’৷

বিজেপির তরফ থেকে যেমন এই প্রকল্প নিয়ে প্রচার করা হচ্ছে, তেমনই বিরোধীরা ভোটের চমক বলে কটাক্ষ করছেন নরেন্দ্র মোদীর এই প্রজেক্টকে৷ শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে করা, শ্রমিক মজদুরদের সামাজিক সুরক্ষার পরিকল্পনা আদৌ সফল হবে কিনা সেটাই এখন দেখার৷

The post বিতর্কের মুখে ভোটের আগে মোদীর ‘জনকল্যাণ পরিকল্পনা’ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2xGFajt

নেতৃত্ব হারিয়ে চার রাত কেঁদেছিলেন স্মিথ

সিডনি: বল বিকৃতি কাণ্ডের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অস্ট্রেলিয়ার বরখাস্ত অধিনায়ক স্টিভ স্মিথ৷ সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনের কঠিন সিদ্ধান্ত ঘোষণার পর প্রেসের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন৷ সিডনি বিমানবন্দরে চোখের জল মুখে নিলেও পরের চার রাত ঘুমাতে পারেননি স্টিভ৷ বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে নিজের ভুলের জন্য অনুতাপে চার রাত কেঁদেছিলেন তিনি৷ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক স্কুলের অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে এমনটাই জানিয়েছেন স্টিভ৷

অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, সেই কঠিন সময়ে চার রাত কেঁদে ভাসিয়েছিলাম৷ ঘন্টার পর ঘন্টার পরিবার ও বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলে গিয়েছি৷ মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ি৷’ সঙ্গে তিনি আরও জুড়েছেন, ‘ওরা পাশে ছিল বলেই এখন আমি অনেকটাই পাল্টে গিয়েছি৷ কঠিন সময়টা পেড়িয়ে এগিয়ে আসতে পেরেছি৷’

অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, সেই কঠিন সময়ে চার রাত কেঁদে ভাসিয়েছিলাম৷ ঘন্টার পর ঘন্টার পরিবার ও বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলে গিয়েছে৷ মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ি৷’ সঙ্গে তিনি আরও জুড়েছেন, ‘ওরা পাশে ছিল বলেই এখন আমি অনেকটাই পাল্টে গিয়েছি৷ কঠিন সময়টা পেড়িয়ে এগিয়ে আসতে পেরেছি৷’

নিজের কঠিন সময় থেকে ফিরে আসার গল্প শুনিয়ে অন্যদের অনুপ্রেরণা দিতে চান স্মিথ৷ পড়ুয়াদের জন্য বক্তব্য রাখতে গিয়ে স্মিথ বলেছেন, ‘আবেগকে লুকিয়া রাখার কোনও অর্থই হয় না৷ কারুর সামনে কেউ কাঁদলে ছোট হয় না৷’ ছোটদের নিজের অবসাদ থেকে বেরিয়ে আসার গল্প শুনিয়েছেন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান৷ তাঁর মতে, পড়ুয়াদের অনেক সময় কঠিন থেক কঠিনতর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, সে সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত৷ সেখান থেকেই কামব্যাক করার শক্তি পাওয়া যায় বলে মত স্মিথের৷

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনে থাকলেও জুনেই ক্রিকেটে ফিরতে চলেছেন স্মিথ৷ গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে খেলতে দেখা যাবে স্মিথকে৷ এই লিগে খেলবেন বল বিকৃতি কাণ্ডের আরেক দোষী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার৷ টরেন্টোয় ২৮ জুন -১৫ জুলাই হতে চলা এই টুর্নামেন্টে খেলার জন্য স্টিভ স্মিথ মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন৷

The post নেতৃত্ব হারিয়ে চার রাত কেঁদেছিলেন স্মিথ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2sxwsyZ

FIFA World Cup টিম প্রোফাইল: রাশিয়া

শিয়রে ফিফা বিশ্বকাপ ২০১৮৷ শেষ প্রস্তুতিতে ৩২টি দেশ৷ চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রস্তুতি শিবিরে নিবিড় অনুশীলন ছাড়াও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সবাই৷ এক ঝলকে দেখে নেওয়া যাক আয়োজক দেশ রাশিয়ার হাল হকিকৎ৷ চোখ বুলিয়ে নেওয়া যাক স্কোয়াড, সূচি ও রাশিয়ার বিশ্বকাপ ইতিহাসেও৷

রাশিয়া (গ্রুপ-এ)
ফিফা ব়্যাংকিং: ৬৬
বিশ্বকাপ খেলছে: ১১ বার (৭বার সোভিয়েত ইউনিয়ন ও এই নিয়ে ৪বার রাশিয়ান ফেডারেশন হিসাবে)
প্রথম বিশ্বকাপ: ১৯৫৮ (কোয়ার্টার ফাইনাল, ষষ্ঠ স্থান)
শেষ বিশ্বকাপ: ২০১৪ (গ্রুপ লিগ, ২৪ তম স্থান)
সেমিফাইনালে উঠেছে: ১ বার
ফাইনালে উঠেছে:
চ্যাম্পিয়ন হয়েছে:
সেরা ফল: চতুর্থ স্থান (১৯৬৬)
পরিসংখ্যান: ম্যাচ-৪০, জয়-১৭, ড্র-৮, হার-১৫, গোল করেছে-৬৬, গোল হজম-৪৭

কোচ: স্তানিসলাভ শেরশেসোভ
তারকা ফুটবলার: ইগোর আকিনফিভ

স্কোয়াড:
গোলকিপার: ইগোর আকিনফিভ (সিএসকেএ মস্কো), ভ্লাদিমির গাবুলোভ (ক্লাব ব্রুজ কেভি), আন্দ্রে লুনেভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ)৷

ডিফেন্ডার: ভ্লাদিমির গ্রানাত (এফসি রুবিন কাজান), ইলিয়া কুতেপোভ (এফসি স্পার্টাক মস্কো), ফেদোর কুদ্রিয়াশোভ (এফসি রুবিন কাজান), সার্জেই ইগনাশেভিশ (সিএসকেএ মস্কো), আন্দ্রে সেমেনোভ (এফসি আখমত গ্রোজনি), ইগোর স্মোলনিকোভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), মারিয়ো ফার্নান্ডেজ (সিএসকেএ মস্কো)৷

মিডফিল্ডার: অ্যালান জাগোয়েভ (সিএসকেএ মস্কো), ডেনিস শেরিশেভ (ভিয়ারিয়াল), য়ুরি গাজিনস্কি (এফসি ক্রাসনোদার), আলেকজান্দ্রো গোলোভিন (সিএসকেএ মস্কো), য়ুরি ঝিরকোভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), আলেকজান্দ্রো এরোখিন (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), দালের কুজিয়েভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), রোমান জোবনিন (এফসি স্পার্টাক মস্কো), আঁতো মিরানশুক (এফসি লোকোমোটিভ মস্কো), আলেকজান্দ্রো সামেদোভ (এফসি স্পার্টাক মস্কো), অ্যালেক্সি মিরানশুক (এফসি লোকোমোটিভ মস্কো)৷

ফরোয়ার্ড: ফেদর স্মোলোভ (এফসি ক্রাসনোদার), অর্টেম জিউবা (এফসি আর্সেনাল তুলা)৷
গ্রুপে প্রতিপক্ষ: সৌদি আরব, মিশর, উরুগুয়ে

সূচি:
১৪ জুন: সৌদি আরব (মস্কো, ৮.৩০)
১৯ জুন: মিশর (সেন্ট পিটার্সবার্গ, ৯.৩০)
২৫ জুন: উরুগুয়ে (সামারা, ৭.৩০)

The post FIFA World Cup টিম প্রোফাইল: রাশিয়া appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2LoHHR1

প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হতে চলেছে তামিলনাডুতে

চেন্নাই: প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে তামিলনাড়ুতে৷ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার এমনই সিদ্ধান্ত নিল৷

আরও পড়ুন: ‘জনগণের টাকায়’ ইফতার পার্টির আয়োজন রাজ্য সরকারের

জানা গিয়েছে, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত৷ ওই দিন থেকে রাজ্য জুড়ে প্লাস্টিক উৎপাদন, বিক্রি ও ব্যবহারে নিষেধাজ্ঞা বলবৎ হবে৷ এ দিন বিধানসভায় দাড়িয়ে মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী যখন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তখন উঠে আসে জয়ললিতার কথা৷

তিনি বলেন, ‘‘প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার একটি প্যানেল গঠন করেছিলেন৷ সেই প্যানেলের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷’’

আরও পড়ুন: কী কী কারণে এয়ার ইন্ডিয়া বিক্রি করতে পারল না মোদী সরকার

তবে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে দুধ, দই, তেলের মতো প্যাকেটজাত সামগ্রীকে৷ জানান মুখ্যমন্ত্রী পালানিস্বামী৷ কেবলমাত্র প্লাস্টিক ব্যাগ, প্লেট, কাপ, পতাকা, প্যাকেটজাত জল ইত্যাদি ক্ষেত্রে এই সিদ্ধান্ত বলবৎ হবে৷

The post প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হতে চলেছে তামিলনাডুতে appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2Jwq1pt

কী কী কারণে এয়ার ইন্ডিয়া বিক্রি করতে পারল না মোদী সরকার

নয়াদিল্লি: ক্রেতা পাওয়া গেল না৷ ভারতে এয়ার ইন্ডিয়ার শেয়ার কেনার ক্রেতা নেই৷ এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বেচতে চেয়েছিল কেন্দ্র৷ কিন্তু ৩১ শে মে লাস্ট ডেট পেরিয়ে গেলেও দরপত্র জমা দেয় নি কেউই৷ বিড করার দিন আর বাড়ানো হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার৷ কিন্তু ঠিক কি কি কারণে বিক্রি হল না এয়ার ইন্ডিয়া?

এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ারের পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেডের ১০০ শতাংশ শেয়ার বেচার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার৷ ইন্ডিগো, জেট এয়ারওয়েজ, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, এমনকি টাটা গ্রুপের মত বড় এয়ারলাইন্সগুলি এই বিডে প্রথমে অংশগ্রহণ করতে রাজী হলেও পরে সবকিছু তথ্য হাতে পাবার পর আর কোন আগ্রহ দেখায় নি৷

ঠিক কী কী কারণে বিক্রি হল না এয়ার ইন্ডিয়া? একনজরে দেখে নেওয়া যাক প্রধান তিনটি কারণ৷

১. ২৪ শতাংশের সমস্যা: এয়ার ইন্ডিয়ার মাথায় ৩৩০০০ কোটি টাকার ঋণের বোঝা৷ অন্যদিকে ৭৬ শতাংশ শেয়ার বিক্রী করতে রাজী হলেও বাকি ২৪ শতাংশ শেয়ার ধরে রাখতে চায় কেন্দ্র৷ আর এটাই এয়ার ইন্ডিয়ার বিক্রী না হওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াল৷ সরকারের হাতে বাকি ২৪ শতাংশ শেয়ার রেখে এয়ার ইন্ডিয়া কিনতে উৎসাহী হয় নি কোন এয়ারলাইন্স৷

২. অতিরিক্ত কর্মী: একটি এয়ারক্রাফ্টে সর্বাধিক যত কর্মী থাকতে পারে সেই হিসাবে এয়ারক্রাফ্ট পিছু সবচেয়ে বেশি কর্মী আছে এয়ার ইন্ডিয়াতেই৷ স্থায়ী, অস্থায়ী কর্মী নিয়ে এই মূহুর্ত্বে এয়ার ইন্ডিয়ায় এখন ২৬,৯৭৮ জন কর্মী আছেন৷ যা সংখ্যায় অন্যান্যদের তুলনায় অনেক বেশি৷ আর সরকারের হাতে ২৪ শতাংশ শেয়ার থাকার ফলে, কোন এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া কিনলেও কর্মী ছাঁটাইয়ের ব্যপারে কতটা হাত দিতে পারবে সেটা নিয়েও অনেক প্রশ্ন ছিল৷

একটি এয়ারক্রাফ্ট পিছু প্রায় ২৩৪ জন কর্মী আছে এয়ার ইন্ডিয়াতে৷ যেখানে ইন্ডিগোতে এই সংখ্যাটা ১১১, জেট এয়ারওয়েজে এই সংখ্যাটা ১৪২, স্পাইস জেটে এই সংখ্যাটা ১৪০৷ ফলে অতিরিক্ত কর্মী নিয়ে ঋণের বোঝায় জর্জরিত এয়ার ইন্ডিয়া কিনতে উৎসাহিত হন নি কেউই৷

৩. ডিসইনভেস্টমেন্ট শর্ত: ইন্ডিগো ও জেট এয়ারওয়েজ প্রথমে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একসঙ্গে কিনতে দরপত্র দিতে রাজী হলেও পরে তারা পিছিয়ে যায়৷ এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ইন্টারন্যাশান্যাল অপারেশনে প্রথম থেকেই আগ্রহী ছিল এই দুটি এয়ারলাইন্স৷ কিন্তু কেন্দ্র সরকার এই দুটো সংস্থাকেই ডিসইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত পিছিয়ে যায় সব সংস্থাই৷

যারাই লোকসানে চলা, ঋণ জর্জরিত এয়ার ইন্ডিয়া কিনতো তাদেরই প্রথম কয়েকটা বছর হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হত৷ সব ঠিক ঠাক চললেও লাভের মুখ দেখতে ৩ থেকে ৪ বছর লাগতো কোন সংস্থার৷ কিন্তু সরকারের হাতে থাকা ২৪ শতাংশ শেয়ার, অতিরিক্ত কর্মী ও সরকারের ডিসইনভেস্টমেন্ট পরিকল্পনা দেখে কেউই আর এয়ার ইন্ডিয়া কেনার জন্য এগোতে সাহস করে নি৷

The post কী কী কারণে এয়ার ইন্ডিয়া বিক্রি করতে পারল না মোদী সরকার appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2Jksosd

শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে তলব ইডির

মুম্বই: বিটকয়েন কেলেঙ্কারিক সঙ্গে জড়িত থাকার সন্দেহে এবার শিল্পার স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রাকে তলব করল ইডি৷

 

বিস্তারিত আসছে…

The post শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে তলব ইডির appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2JfvFNC

‘জনগণের টাকায়’ ইফতার পার্টির আয়োজন রাজ্য সরকারের

হায়দরাবাদ: রমজান উপলক্ষ্যে ইফতার পার্টির আয়োজন করতে চলেছে তেলেঙ্গানা সরকার৷ আগামী ৮ জুন ফতেহ ময়দানে হবে এই অনুষ্ঠান৷ প্রায় সাত হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ আমন্ত্রিতের তালিকায় রয়েছেন এক হাজার ভিআইপি৷ তাদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা৷ তবে এই ‘গণভোজ’ নিয়ে আপত্তি তুলেছে রাজ্যের একাধিক সংগঠন৷ সরকারের উদ্দেশে তাদের প্রশ্ন, জনগণের টাকায় এভাবে মোচ্ছব করার এক্তিয়ার কি রাজ্য সরকারের আছে?

আরও পড়ুন: এক মাসের জামিন পেয়ে ইডি দফতরে পৌঁছলেন চিদাম্বরম

এখানেই শেষ নয়৷ কে চন্দ্রশেখর রাওয়ের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার মসজিদে মসজিদে ইফতার পার্টির আয়োজন করা হবে৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যের ৮০০টি মসজিদে হবে ইফতার পার্টি৷ এই ৮০০টির মধ্যে চারশোটি গ্রেটার হায়দরাবাদ পুরসভা এলাকার৷ বাকি মসজিদগুলি রাজ্যের বিভিন্ন জেলার অন্তর্গত৷ ওই দিন দুঃস্থদের পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করবে মসজিদগুলি৷

এই দাওয়াত-এ-ইফতার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে একাধিক সংগধন৷ তাদের অভিযোগ, জনগণের টাকার অপব্যবহার করছে রাজ্য সরকার৷ সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছেন, ইফতার মুসলিম সম্প্রদায়ের একটি বিশেষ অনুষ্ঠান৷ কিন্তু সরকার এই নিয়ে রাজনীতি শুরু করেছে৷ সংগঠনের সঙ্গে যুক্ত এক কর্মী বলেন, ‘‘সরকার যদি সত্যিই সংখ্যালঘুদের মঙ্গল চায় তাহলে দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের রেশন কার্ডের মাধ্যমে ফল ইত্যাদি খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করুক৷ এই ভাবে সংখ্যালঘুদের উন্নয়নের নামে জনগণের টাকা নয়ছয় করা লজ্জাজনক ঘটনা৷’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ডাকা ইফতার পার্টি এড়িয়ে গেলেন আমলারা

তবে এই সবকে অভিযোগকে বিশেষ আমল দিতে নারাজ রাজ্য সরকার৷ তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মেহমুদ আলি জানিয়েছেন, রাজ্যের ১২ লক্ষ মানুষকে বস্ত্রদান করা হবে৷ গোটা কর্মকাণ্ডের জন্য ১৫ কোটি টাকা খরচ হবে৷

The post ‘জনগণের টাকায়’ ইফতার পার্টির আয়োজন রাজ্য সরকারের appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2sw8rYY

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez