Showing posts with label Kolkata24x7 | Read Latest Bengali News. Show all posts
Showing posts with label Kolkata24x7 | Read Latest Bengali News. Show all posts

Monday, August 5, 2019

বিশেষজ্ঞদের মতে ৩৭০ ধারা বাতিলের পর পাকিস্তান যা করতে পারে

সুভাষ বৈদ্য,কলকাতা: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ও ৩৫এ বাতিল করা হয়েছে৷ পাকিস্তান যে এটাকে মেনে নেবে না, ভারতের কাছে তা পরিস্কার ছিল৷ কার্যত হল তাই, স্পেশাল স্ট্যাটাস অবলুপ্তি ঘোষণার পরই পাকিস্তান জানিয়ে দিল এই বেআইনি কাজ ঠেকাতে তারা সব রকম চেষ্টা করবে৷ কি সেই চেষ্টা, বলছেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞরা৷

আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ অনিন্দজ্যোতি মজুমদার জানান, ‘এই ঘটনার পর পাকিস্তান চুপ করে বসে থাকবে না৷ তবে প্রথমেই সরাসরি যুদ্ধের পথে হাঁটবে না পাকিস্তান৷ তারা ভারতের এই সিদ্ধান্তের বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের যেতে পারে,ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে৷’

এছাড়া নিরাপত্তা পরিষদে বোঝানোর চেষ্টা করা হবে, জম্মু-কাশ্মীর নিয়ে ভারত যে পদক্ষেপ নিয়েছে, তা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিয়মের পরিপন্থী৷ অন্যদিকে ইতিমধ্যেই ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য চিন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকাকে বিষয়টি জানিয়েছে৷

তিনি আরও জানান, ‘আন্তর্জাতিক দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সীমান্তে আরও সমস্যা তৈরি করতে পারে পাকিস্তান৷ অশান্তি সৃষ্টি করতে পারে৷ তাছাড়া জম্মু-কাশ্মীরের আন্দোলনকারীদের মদত দিতে পারে পাকিস্তান৷’ যাতে অভ্যন্তরীণ গণ্ডগোল তীব্র করা যায়৷ যদিও পাকিস্তান ইতিমধ্যেই জানিয়েছে, কাশ্মীরের রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক বিকাশের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।

আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে পাক সংসদের যৌথ অধিবেশনে আলোচনার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান। ভারতের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের প্রক্রিয়া কিভাবে ঠেকানো যায় তা নিয়ে এদিন আলোচনা হতে পারে৷ আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা,সেই দিকটি নিয়েও আলোচনা করতে পারে পাকিস্তান৷

গতকাল অর্থাৎ সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়া হল৷ রাষ্ট্রপতির আদেশক্রমে জম্মু-কাশ্মীরকে পুনর্গঠিত করে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হল। একটি জম্মু কাশ্মীর অন্যটি লাদাখ।

The post বিশেষজ্ঞদের মতে ৩৭০ ধারা বাতিলের পর পাকিস্তান যা করতে পারে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/33dajqn

ভাটপাড়া নিয়ে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিদ্বজনদের একাংশ

স্টাফ রিপোর্টার, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন ভাটপাড়ার শান্তি ফেরাতে উদ্যোগী হবে সরকার। মুখ্যমন্ত্রীর আশ্বাস কতটা কার্যকর হয়েছে, কতটা হয়নি– সেই রিপোর্ট দিতে সোমবার নবান্নে গেলেন বিশিষ্টজনেদের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায় প্রমুখ।

ভাটপাড়া সন্ত্রাসের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। শান্ত, শিক্ষা-সংস্কৃতি পরিবেষ্টিত ছোট এই জায়গাটি সম্প্রতি সংবাদের শিরোনামে উঠে এসেছে অশান্তির জন্য। রাজনৈতিক হানাহানি, মানুষ খুন, বোমাবাজি জায়গাটিকে অশান্ত করে রেখেছে। এমনই অস্থির পরিস্থিতিতে শান্তি ফেরানোর উদ্দেশ্যে ভাটপাড়ায় গিয়েছিলেন কৌশিক সেন, চন্দন সেন, অপর্ণা সেনেরা।

সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের যন্ত্রণার কথা শুনে আসেন তাঁরা। এর আগে পয়লা জুলাই তাঁদের প্রতিনিধি হয়ে মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করেন কৌশিক সেন। বিদ্বজনেরা মনে করেন, ভাটপাড়ার সাধারণ মানুষের ক্ষোভ ধর্মের বিরুদ্ধে নয়। সেখানকার মানুষেরা এই অশান্তির জন্য রাজনৈতিক দলগুলোকেই দায়ি করেছেন।

ভাতপাড়ার শান্তি ফেরানোর তাগিদে বিদ্বজনেদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও দেওয়া হয় সেই সময়। ওই চিঠিতে শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত-সহ আরও অনেকে স্বাক্ষর করেন। মমতার আশ্বাসের পরেও ভাটপাড়ায় শান্তি ফেরেনি। সেজন্যই তাঁর সঙ্গে ফের দেখা করলেন বিশিষ্টজনেদের প্রতিনিধি দল।

অপর্ণা সেনের কথায়, মুখ্যমন্ত্রীর আশ্বাস অনেকটা কার্যকর হলেও পুরোটা হয়নি। মুখ্যমন্ত্রী যেন সে বিষয়ে নজর রাখেন। কারণ, ভাটপাড়ায় শান্তি ফেরা জরুরি। বর্ষাকাল এসে গিয়েছে। সেই কারণে, সেখারকার গৃহহারা মানুষেরা বিপদে পড়তে পারেন। সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি। ফলে, মুখ্যমন্ত্রী যেন ভাটপাড়ায় শান্তি ফেরাতে দ্রুত উদ্যোগী হন।

The post ভাটপাড়া নিয়ে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিদ্বজনদের একাংশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GP0Bka

সমুদ্রে বাজ পরে মৃত্যু দুই মৎসজীবির, গুরুতর আহত পাঁচ

কাঁথি: আবহাওয়ার গতিবিধি নিয়ে টালবাহানা চলছে বেশ আগে থেকেই। সেই ঘটনার প্রকোপে মন্দারমনি কোস্টাল এলাকার সাত মৎসজীবি। দু’জন মৃত। গুরুতর আহত বাকি পাঁচজন।

সোমবার পূর্ব মেদিনপুর জেলার মন্দারমনি কোস্টাল থানার অন্তর্গত দাদনপাত্রবার গ্রামের সাত জন মৎসজীবি মাঝ সমুদ্রে গিয়েছিলেন মাছ ধরার জন্য। সেইসময় হঠাতই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সময় বাজ পড়ে নৌকোতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুই’জনের মৃত্যু হয় আর পাঁচজন মৎসজীবি আহত হয়। মাছ ধরার সময় যে নৌকাটি ব্যবহার করা হয়েছে, সেটিও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে।

আরও কিছু মৎসজীবিরা সেইসময় একই কাজে সমুদ্রে থাকায় তাঁরা নৌকা নিয়ে এগিয়ে যায়। সবাইকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত দুজন এর নাম অশোক প্রধান ও বাপি পাত্র। বাকি পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

The post সমুদ্রে বাজ পরে মৃত্যু দুই মৎসজীবির, গুরুতর আহত পাঁচ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2M4pTPy

Sunday, August 4, 2019

আরও বৃষ্টির পূর্বাভাস, বন্ধ সমস্ত স্কুল-সরকারি অফিস

মুম্বই:  বৃষ্টি থামবে না এখনই। পরিস্থিতি একই রকম থাকবে। আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হবে বলে জানাল মৌসম ভবন। রবিবার মৌসম ভবন থেকে মুম্বইয়ের জন্যে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও পরের ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। তবে মুম্বইতে বৃষ্টি কমলেও কোঙ্কন উপকূলে ও মধ্য মহারাষ্ট্রে বৃষ্টি জারি থাকবে বলে জানা গিয়েছে।

এদিকে শুক্রবার রাত থেকে অতিবৃষ্টির জেরে মুম্বইসহ সংলগ্ন নিচু এলাকায় জল জমেছে। শনিবার অনবরত বৃষ্টি হয়েছে। যার জেরে রাস্তা থেকে ট্রেনের লাইনে জল জমেছে। ফলে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে অনেকটাই। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এমনকি বহু ট্রেনও ঘুরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে আজ মুম্বইয়ের সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন মুম্বইয়ের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কারণ লাগাতার বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় হাটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাস্তায় বের হলে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা। আর এরপর আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছে সে রাজ্যের প্রশাসন।

আর সেজন্যেই সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বেশ কিছু সরকারি অফিস খোলা রয়েছে আজ। যেগুলি জরুরি পরিষেবা দেয় তেমন সরকারি দফতরগুলিতে কষ্ট করেই সরকারি কর্মীরা যাচ্ছেন। খুব প্রয়োজন না হলে বেসরকারি অফিসগুলিও বন্ধ রয়েছে মুম্বইতে।

অন্যদিকে লাগাতার বৃষ্টিতে মুম্বই, পুনে, পালঘর জেলাতে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে কান্দভ্যালি থেকে এয়ারলিফটের মাধ্যমে ৫৬ জনকে অনত্র সরিয়ে নিয়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনা। যদিও এখনও উদ্ধার কাজ চালাচ্ছেন বায়ুসেনা আধিকারিকরা। মুম্বইয়ের যে সমস্ত জায়গায় ভয়ঙ্কর বন্যা কবলিত সেখানে এয়ারলিফটের মাধ্যমেই এই উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা।

লাগাতার বৃষ্টিতে মুম্বই সংলগ্ন নদীগুলিতে বিপদসীমার উপর দিয়ে বইছে। তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে ইতিমধ্যে নিরাপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি রাখা হয়েছে। যদিও বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তাঁরা।

লাগাতার বৃষ্টিতে ট্রেনের পাশাপাশি বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছে। রানওয়েতে জল দাঁড়িয়ে যাওয়ার ফলে সমস্যা আরও বেড়েছে। অন্যদিকে, যে কোনও পরিস্থিতির জন্যে হাসপাতালগুলিকে তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়তি বেড যাতে থাকে সেজন্যেও ব্যবস্থা করতে বলা হয়েছে প্রশাসনের তরফে।

The post আরও বৃষ্টির পূর্বাভাস, বন্ধ সমস্ত স্কুল-সরকারি অফিস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2T6maSh

Double Bonanza: এক ধাক্কায় দ্বিগুণ হল সরকারি কর্মীদের উৎসব ভাতা

চেন্নাই:  রাজ্য সরকারি কর্মীদের জন্যে সুখবর। রাজ্য সরকারি কর্মীদের জন্যে বড়সড় উপহার তামিলনাড়ু সরকারের। এখনও উৎসবের সময় শুরু হয়নি। আর তার আগে দুগুণ বাড়িয়ে দেওয়া হল উৎসবভাতা। রাজ্য সরকার এই ভাতা এক ধাক্কায় ৫০০০ টাকা থেকে ১০ হাজার টাকা করে দিয়েছে। নয়া এই সিদ্ধান্ত অগস্টের দু তারিখ থেকেই কার্যকর হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে এই ভাতা দ্বিগুণ করার কথা বলা হয়েছে। সরকারের এই ঘোষণায় উপকৃত হবেন সে রাজ্যের লক্ষাধিক রাজ্য সরকারি কর্মী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তামিলনাড়ুর সমস্ত সরকারি দফতরের সরকারি কর্মী, সরকারি শিক্ষক, অশিক্ষক কর্মীরা এই সুবিধা পাবেন। এছাড়াও সরকারি অধিনস্ত বেশ কিছু শিক্ষাকেন্দ্রের চাকুরিজীবীরাও বর্ধিত হারে উৎসব ভাতা পাবেন বলে জানা গিয়েছে। উৎসব ভাতা দ্বিগুণ করা হলেও আগে যেভাবে এই টাকা পেতেন সরকারি কর্মীরা সেই ভাবে কর্মীদের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।

যদিও পরে কর্মীদের এই ভাতা প্রত্যেক মাসের বেতনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবেই জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১২ সালে এভাবে একধাক্কায় দ্বিগুণ করা হয়েছিল উৎসব ভাতা। ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছিল। কিন্তু খরচ এবং পরিস্থিতির উপর সামঞ্জস্য রেখে দ্বিগুণ করা হল উৎসব ভাতার পরিমাণ। এমনটাই তামিলনাড়ু সরকার সূত্রে জানা গিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মী থেকে শিক্ষকরা।

উল্লেখ্য, ২০১৭ সালে সে রাজ্যের সরকারি কর্মীদের জন্যে সপ্তম বেতন কমিশন লাঘু করে রাজ্য সরকার। প্রায় ১০ লক্ষ্যেরও বেশি কর্মরত সরকারি কর্মী এবং পেনশন পাচ্ছেন এমন সরকারি কর্মী রয়েছেন। সপ্তম কমিশনের সুপারিশ লাঘু হওয়াতে রাজ্য সরকারি কর্মীদের বেতন নুন্যতম একধাক্কায় ৬১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫ হাজার ৭০০ টাকা।

The post Double Bonanza: এক ধাক্কায় দ্বিগুণ হল সরকারি কর্মীদের উৎসব ভাতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2LXySCd

‘বালু তোলাবাজ, গরু পাচারের দালাল’- জ্যোতিপ্রিয়-কাকলির বিরুদ্ধে কাটমানি পোস্টারে ছয়লাপ

ক্যাশব্যাক পেয়ে খুশি? সাবধান মাসুল গুনতে হতে পারে

নয়াদিল্লি: উৎসবের মরশুম হোক কিংবা বিভিন্ন অফারের সময়। বিক্রি বাড়াতে বিভিন্ন সংস্থা নিয়ে আসে ক্যাশব্যাক, ডিসকাউন্টের সম্ভার৷ অনলাইন থেকে অফলাইন, সব জায়গাতেই থাকে এই রমরমা৷ বিশেষ করে উৎসবের দিনগুলিতে স্বাভাবিকভাবেই বেড়ে যায় শপিংয়ের মাত্রা৷ আর, সেই সুযোগকে হাতছাড়া করতে একেবারেই নারাজ ছোট বড় সংস্থাগুলি৷ অতিরিক্ত মুনাফা লুটতে দেওয়া হয় এই ক্যাশব্যাক, ডিসকাউন্ট এবং আকর্ষণীয় অফারের টোপ৷

আর, ক্যাশব্যাক কিংবা ডিসকাউন্ট শব্দগুলোই গ্রাহক আকর্ষণের জন্য যথেষ্ট৷ সকলেই চান কেনাকাটি চলুক স্বাভাবিকভাবে৷ সঙ্গে থাকুক অতিরিক্ত কিছু পাওয়া৷ আর, এই ক্যাশব্যাকর মাধ্যমেই শপিংয়ের উপর বাঁচাতে পারেন বেশ কিছু টাকা৷

কিন্ত, জানেন কী ক্যাশব্যাকের পরিমাণ নির্দিষ্ট মাত্রা ছাড়ালে দিতে হতে পারে ইনকাম ট্যাক্স৷ অনেকেই হয়ত বিষয় নিয়ে অবগত নন৷ কিন্তু, ক্যাশব্যাকের মাধ্যমে পাওয়া লাভের অংশে কামড় বসাতে পারে আইটি ডিপার্টমেন্ট৷

ইনকাম ট্যাক্স অ্যাক্টের ৫৬(২)(x) ধারা জানাচ্ছে, ক্যাশব্যাকটি সরকারি অনুমতি ছাড়া গ্রহণ করা হলে দিতে হবে ট্যাক্স৷ ক্যাশব্যাকের পরিমাণ যদি ৫০,০০০ টাকার বেশি হয় সেক্ষেত্রে ধার্য থাকবে কর৷ সুতরাং, চলতি অর্থবর্ষে আপনি যদি ক্রেডিট কার্ড, ই-ওয়ালেটের মাধ্যমে ৫০,০০০ টাকার বেশি অতিরিক্ত লাভ করে থাকেন৷ তাহলে আপনার লভ্যাংশে থাবা বসাবে ইনকাম ট্যাক্স৷

তবে, ছোট অ্যামাউন্টের ক্যাশব্যাকর উপরে থাকছে না এমন কোন নিয়ম৷ তাই, জমিয়ে শপিং করুন৷ আর ক্যাশব্যাক পান৷ তবে, মাথায় রাখুন কয়েকটি সাধারণ বিষয়৷ যেগুলি আপনাকে বাঁচাতে পারে ইনকাম ট্যাক্সের কবল থেকে৷ দাশেরা থেকে দিওয়ালি, স্বাধীনতা দিবস থেকে দুর্গা পুজো। উৎসবের দিনগুলোতে লাগাতার অফার, ক্যাশব্যাকের সম্ভার নিয়ে হাজির হয়েছে ই-কমার্স সংস্থাগুলি৷

The post ক্যাশব্যাক পেয়ে খুশি? সাবধান মাসুল গুনতে হতে পারে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YMOU7Q

বিয়ের কথা স্বীকার করলেন রাখি, শোনালেন প্রেম কাহিনী

মুম্বই: অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন রাখি সাওয়ান্ত। তবে রাখির বিয়েটাও যে নাটকীয় হবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তাই বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর প্রথমে অস্বীকার করেছিলেন তিনি। জানিয়েছেন তিনি নাকি ভয় পেয়ে গিয়েছিলেন।

সংবাদমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন যে প্রবাসী এক ভারতীয়কে বিয়ে করেছেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই বিয়ের পোশাকে তাঁর ছবি ভাইরাল হয়েছিল। তখন তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, যে এটা ব্রাইডাল ফটোশ্যুট। এরপর হোটেলের ঘরে তাঁর হানিমুনের ছবি ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তিনি জানালেন যে সত্যিই তিনি বিয়ে করেছেন এক প্রবাসী ভারতীয়কে। স্বামী ইউ কে তে থাকেন বলে জানিয়েছেন রাখি। তিনি আরও জানিয়েছেন, যে তাঁর ভিসা পাওয়ার প্রক্রিয়া চলছে। ভিসা পেলেই উড়ে যাবেন সেখানে। তাঁর স্বামীর নাম রীতেশ।

রাখি বলেছেন, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন যে তিনি টিভি শো প্রডিউস করবেন। এবার তাঁর সেই স্বপ্ন সত্যি হবে বলে মনে করছেন তিনি। কিভাবে তাঁদের প্রেমের শুরু সেই গল্পও বলেছেন রাখি। রাখি বলেছেন, প্রভু চাওলার সঙ্গে তাঁর সাক্ষাৎকার দেখার পরই প্রেমে পড়ে যান তিনি। এরপর থেকেই তাঁকে হোয়াটসঅ্যাপ করতে শুরু করেন। এরপর ফোনে কথা শুরু হয় দুজনের।

প্রায় বছর দেড়েক আগে থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। আগে রাখী দীপক কলালের সঙ্গে বিয়ের ঘোষণা করেছিলেন ৷ পরে জানাতে পারা গিয়েছে সেটি আসলে সত্যি নয় ৷ বর্তমানে এক এনআরআইকে বিয়ে করেছেন রাখী এমন খবরেই সরগরম সোশ্যাল মিডিয়ায় ৷ পরে দীপক রাখী সম্বন্ধে অনেক খারাপ কথা বলেছিলেন।

The post বিয়ের কথা স্বীকার করলেন রাখি, শোনালেন প্রেম কাহিনী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YmOp5b

কোটিফ কাপে বলিভিয়াকে হারাল ভারত

মাদ্রিদ: প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল ভারতের মহিলা ফুটবল দল। কোটিফ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জয় তুলে নিল ভারত। সৌজন্যে রতনবালা দেবীর জোড়া গোল। ভারতের হয়ে অপর গোলটি করেন বালা দেবী। অবশ্য বলিভিয়ার একমাত্র গোলটির পিছনেও এক ভারতীয় ফুটবলারেরই অবদান রয়েছে। সুইটি দেবীর আত্মঘাতী গোলেই এক সময় দক্ষিণ আমেরিকার দলটি এগিয়ে গিয়েছিল ম্যাচে।

স্পেনের ঐতিহ্যশালী এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্থানীয় ভিয়ারিয়াল সি এফের কাছে ০-২ গোলে পরাজিত হয়েছিল ভারত। শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ায় বলিভিয়ার বিরুদ্ধেও একসময় হারের আতঙ্ক চেপে বসেছিল ভারতের ঘাড়ে। তবে রতনবালা দেবী ও বালা দেবীর যুগলবন্দিতে পরাজয়ের আশঙ্কা দূর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই নিজেদের ভুলে ভারত ০-১ গোলে পিছিয়ে পড়ে।

তবে বলিভিয়াকে খুব বেশিক্ষণ লিড বজায় রাখতে দেননি বালা দেবী। ৫ মিনিটে মাথাতেই প্রতিপক্ষের পেনাল্টি বক্সে বল পেয়ে দুরন্ত ভলিতে গোল করেন তিনি। ভারত ১-১ গোলে ম্যাচে সমতা ফেরায়। পরের আধঘন্টা সময়ে প্রতিপক্ষের বক্সে দু’দল বেশ কয়েকটা আক্রমণ শানালেও ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হয়। ভারত বেশ কিছুটা সময় বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটা সুযোগও নষ্ট করে তারা।

তবে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় বলিভিয়ার জালে বল জড়িয়ে ভারতকে কাঙ্খিত লিড এনে দেন রতনবালা দেবী। লেফট উইং থেকে ভাসানো বলে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। ভারত ম্যাচে এগিয়ে যায় ২-১ গোলে। কিছুক্ষণের মধ্যেই দলের হয়ে তৃতীয় এবং ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন রতনবালা দেবী। ফলে ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন দাঁড়ায় ৩-১। সোমবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারতের মেয়েরা। ভারতের প্রথম একাদশ: অদিতি চৌহান (গোলকিপার), সুইটি দেবী, জবামনি টুডু, আশালতা দেবি, সঙ্গীতা বাসফোর, রতনবালা দেবী, সঞ্জু, বালা দেবী, দাংমেই গ্রেস, মনীষা ও ঋতু রানি।

The post কোটিফ কাপে বলিভিয়াকে হারাল ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2MElId2

রাতভর আতঙ্ক: এক নজরে গত ২৪ ঘন্টায় কি হল কাশ্মীরজুড়ে

নয়াদিল্লি: কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু কি ঘটতে চলেছে তা এখনও পরিস্কার নয়। গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে শুধুই আতঙ্ক আর স্তব্ধতা। মাঝে মধ্যেই বেজে উঠছে সাইরেন আর ভারী বুটের শব্দে কেঁপে উঠছে উপত্যকা। গত কয়েকদিন আগে অমরনাথ যাত্রা বন্ধ করে দিয়ে হঠাৎই কাশ্মীরে বাড়ানো হয়েছিল আধাসেনার বহর। সম্ভাব্য জঙ্গি হানার খবর পেয়েই কি এই ব্যবস্থা, নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে সরকারের তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে। যুদ্ধকালীন তৎপরতায় কাশ্মীর থেকে ফেরানো হচ্ছে পর্যটকদের। এই অবস্থায় আতঙ্ক আরও বাড়ছে।

এক নজরে গত ২৪ ঘন্টায় কি হল-

কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু অজিত দোভালই নয়, সেই বৈঠকে ছিলেন আইবি প্রধান অরবিন্দ কুমার, র’-এর অফিসার সামন্ত গোয়েল. স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা ও অন্যান্যা আধিকারিকরা। রবিবার সারা দিন ধরে দফায় দফায় এই বৈঠক চলে।

এরই মধ্যে রবিবার মধ্যরাতে হঠাত করেই গৃহবন্দি করা হল দুবারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাকে। শুধু তাই নয়, গৃহবন্দি হলেন প্রাক্তন বি‌ধায়ক সাজ্জাদ লোনও। গ্রেফতার সিপিএম নেতা ইউসুফ তারিগামি এবং কংগ্রেস নেতা উসমান মজিদ। হঠাত করে কেন এমন সিদ্ধান্ত সরকারের তা নিয়ে আরও জল্পনা-আতঙ্ক তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। যদিও এভাবে গৃহবন্দি করা করায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, এভাবে বাক স্বাধীনতা হরন করা যাবে না। মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ওমর আবদুল্লাও। তাঁর হুঁশিয়ারি, আইন নিজের হাতে তুলে নেবেন না।

এরপরেই উপত্যকা জুড়ে জারি করা হল ১৪৪ ধারা। অনির্দিষ্ট কালের জন্য জারি করা হয়েছে কার্ফু। আগামী নির্দেশ দেওয়া না পর্যন্ত কার্ফু জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কোনও জায়গায় জমায়েত দেখলেই প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ।

স্কুল-কলেজ বন্ধ করা হল অনির্দিষ্টকালের জন্যে। বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশুনা করা পড়ুয়াদের নিরাপদ জায়গায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা। বন্ধ করে দেওয়া হয়েছে কেবল পরিষেবাও। ফিরিয়ে আনা হয়েছে যুব ক্রিকেটারদেরও।

সূত্রের খবর, শোপিয়ানের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে থানা পাহারা দিচ্ছে বিএসএফ। শ্রীনগর-কাশ্মীর জুড়ে রবিবার রাতে বিশাল হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে সেনা-সীমান্তরক্ষী বাহিনীকে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন জায়গায় পিকেটিং করা হয়েছে। চলছে সেনার টহলদারি।

ভারত-পাকিস্তান সীমান্তেও সেনাবাহিনীকে চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে আজ সোমবার জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। সকাল ৯টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী বাসভবনে হঠাত কেন বৈঠক তা নিয়েও চলেছে জল্পনা। তবে একাংশের মতে, কাশ্মীর নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর এনএসএ অজিত দোভাল সহ দেশের গোয়েন্দা আধিকারিকদের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছে।

The post রাতভর আতঙ্ক: এক নজরে গত ২৪ ঘন্টায় কি হল কাশ্মীরজুড়ে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/33dQBKU

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতৃত্ব সংকট কি কাটবে…উঠছে প্রশ্ন

নয়াদিল্লি: লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর থেকেই রাহুল গান্ধীর ইস্তফা এবং নানান কারণে দলে নেতৃত্বের সংকট চলছে। এই পরিস্থিতিতে আগামী ১০ আগস্ট সকাল ১১ টায় কংগ্রেস ওয়র্কিং কমিটির বৈঠক ডাকা হল৷ দলের সাধারণ সম্পাদক বেনুগোপাল টুইট করে একথা জানিয়েছেন৷

লোকসভা ভোটের ফল ঘোষণার পরই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী। বেশ কয়েকবার নেতারা তা প্রত্যাখান করলেও রাহুলের অনড় মনোভাবে শেষ পর্যন্ত ইস্তফা গ্রহণ করে দল। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময়েই কংগ্রেস সভাপতি থেকেছেন নেহরু বা গান্ধী পরিবারের কোনও সদস্য। এই পরিস্থিতি কেউ কেউ চাইছেন ওই পরিবারের বাইরের কেউ দায়িত্ব নিক কংগ্রেসের। আবার কারও কারও মতে, সনিয়া গান্ধী বা প্রিয়ঙ্কা গান্ধী হোন কংগ্রেস সভাপতি।

রাহুলের উত্তরসূরি হিসেবে দলের হাল কে ধরবে, তা নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি শীর্ষ নেতৃত্ব। এর আগের বৈঠকেও প্রিয়াঙ্কার নাম এসেছিল। সেই সময়ে রাহুল বলেছিলেন, দয়া করে আমার বোনকে কেউ এর মধ্যে টানবেন না। প্রিয়াঙ্কা নিজেও সভাপতি হওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। আপাতত অন্তর্বর্তী সভাপতি হিসেবে কাজ চালাচ্ছেন বর্ষীয়ান মতিলাল ভোরাকে।

১০ তারিখের বৈঠক নিয়ে কংগ্রেসের সকলেই যথেষ্ট উদ্বিগ্ন৷ দলের এক নেতা জানিয়েছেন, ওই বৈঠকে এই তিনটি জিনিসের যে কোনও একটি হতে পারে৷ এক, ওয়ার্কিং কমিটির অস্থায়ী প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কাজ দেওয়া হতে পারে এক দল নেতাকে। অথবা প্রেসিডেন্ট নির্বাচনের সময়সীমা বেঁধে দিতে পারে দল। ওইদিন রাহুল গান্ধী থাকবেন বলে জানা গিয়েছে৷

The post কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতৃত্ব সংকট কি কাটবে…উঠছে প্রশ্ন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2T5tkWQ

সুখবর, এবার আরও দ্রুত পিএফের টাকা তুলতে পারবেন কর্মীরা

নয়াদিল্লি: চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে মোদী সরকার। সিদ্ধান্ত অনুযায়ী এবার আরও দ্রুত তুলতে পারবেন পিএফের টাকা। জানা গিয়েছে, চাকরি ছাড়ার একমাসের মাথায় এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড থেকে তুলে নেওয়া যাবে ৭৫ শতাংশ টাকা ৷ শুধু তাই নয়, চাকরি ছাড়া বা চাকরি যাওয়ার পরও প্রভিডেন্ট ফান্ড চালিয়ে যেতে পারবেন যে কোন ব্যক্তি ৷

শেষ কর্মক্ষেত্রের নামের সঙ্গেই যুক্ত থাকবে পিএফ অ্যাকাউন্ট ৷ ৭৫ শতাংশ টাকা তুলে নেওয়ার পর কেউ চাইলে দু’মাস পরে গিয়ে বাকি ২৫ শতাংশ টাকা তুলতে পারবেন ৷

বর্তমানে, চাকরি ছাড়ার দু’মাস পর প্রভিডেন্ড ফান্ডে থেকে টাকা তুলে অ্যাকাউন্ট বন্ধ করতে হয় ৷ কিন্তু নতুন নিয়ম চালু হওয়ার পর স্বাভাবিকভাবেই বিশেষ সুবিধা পাবেন চাকুরিজীবীরা ৷

বহুক্ষেত্রেই পুরনো ও নতুন চাকরির মাঝে থাকে কিছু মাসের ফারাক ৷ নতুন নিয়ম চালু হলে চাকুরিজীবীদের পিএফ অ্যাকাউন্ট নিয়ে কোনও সমস্যা হবে না ৷ অ্যাকাউন্টের লেনদেনও চলতে থাকবে ৷ কিছু মাস পর ফের নতুন চাকরি পেলে তার সঙ্গে যুক্ত হবে পুরনো পিএফ। সরকারি কিংবা বেসরকারি, প্রত্যেক চাকরিজিবীই এতে উপকৃত হবে।

The post সুখবর, এবার আরও দ্রুত পিএফের টাকা তুলতে পারবেন কর্মীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yDmhLL

জমা পড়ল ডিএ সংক্রান্ত মামলার নির্দেশের কাগজ, মমতার দিকে নজর সরকারি কর্মীদের

কলকাতা:  কেন্দ্রীয় হারে রাজ্য সরকারকে দিতে হবে ডিএ। গত কয়েকদিন আগে ডিএ মামলার রায়ে এমনটাই জানিয়ে দেয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। যা অবশ্যই বড়সড় ধাক্কা মমতা সরকারের। কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়া বৈষম্যমূলক হবে বলে জানিয়ে দেয় আদালত। ২০১০-এর পর থেকে একবার মাত্র ডিএ দেওয়া হয়েছে। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ বা মহার্ঘভাতার ফারাক রয়েছে ২৯ শতাংশ। দীর্ঘদিন ধরেই সরকারি কর্মীরা এই বিষয়ে আন্দোলন করেও কোনও লাভ হয়নি। চলছিল মামলা। কিন্তু ঐতিহাসিক রায় দিয়ে স্যাট জানিয়ে দিয়েছে যে, রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের হারেই ডিএ দিতে হবে।

গত কয়েকদিন আগে ডিএ মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের (স্যাট) রায়ের সার্টিফায়েড কপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে জমা পড়েছে। মামলাকারী রাজ্য সরকারি কর্মী সংগঠনের আইনজীবী মারফৎ সেই কপি আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

স্যাটের নির্দেশের অনুযায়ী, রায়ের কপি হাতের পাওয়ার ৬ সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের হারে রাজ্য কর্মীদের ডিএ দেওয়া সংক্রান্ত নীতি তৈরি করতে হবে সরকারকে। ফলে লক্ষাধিক রাজ্য সরকারি কর্মী এখন সেদিকেই তাকিয়ে। সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে তাঁরা।

যদিও কতটা এই বিষয়ে সরকার উদ্যোগ নেবে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। অর্থের সংস্থান থাকলে কর্মচারীদের পাওনাগন্ডা মেটাতে কোনও কার্পণ্য করতেন না, রায়ের পরেই এহেন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, চাইলেই তো হবে না, এত টাকা পাব কোথা থেকে! তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আশঙ্কার মেঘ তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। সরকারি কর্মীদের একাংশ বলছে, আদালতের রায় থাকলেও সরকার দেবে কিনা তা মুখ্যমন্ত্রীর মন্তব্যেই ধোঁয়াশা। যদিও হাল ছাড়তে নারাজ রাজ্য সরকারি কর্মী সংগঠন। মামলাকারী সরকারি কর্মীদের কার্যত পালটা হুঁশিয়ারি, মহার্ঘ আমাদের প্রাপ্য। এজন্যে যতদূর যেতে হয় ততদুর যাওয়ারও হুঁশিয়ারি।

কেন্দ্রীয় রাজ্য সরকারি সংগঠনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে যে, রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রয়েছে। যদি রাজ্য সরকার উচ্চতর আদালতে আপিল করলে আইনি লড়াই তাঁরা লড়বেন। তার প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানিয়েছেন মামলাকারীরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের এক সদস্যের কথায়, রাজ্য সরকারের উচিৎ স্যাটের রায় মেনে নেওয়া।

নবান্নে সূত্রে জানা গিয়েছে, স্যাটের এহেন রায়ের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মীদের মন্তব্য, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাব। মামলা লড়তে ফেডারেশন প্রস্তুত বলেও জানিয়েছেন মামলাকারীরা। আগামী একমাসের মধ্যে স্যাটের নির্দেশ মোতাবেক ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিতে হবে রাজ্য সরকারকে। আর তা যদি মানা না হয় তাহলে সংগঠনের তরফে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি মামলাকারী সরকারি কর্মীদের। শুধু তাই নয়, প্রয়োজনে ফের আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

The post জমা পড়ল ডিএ সংক্রান্ত মামলার নির্দেশের কাগজ, মমতার দিকে নজর সরকারি কর্মীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ODjAop

Saturday, August 3, 2019

নজির গড়ে থাইল্যান্ড ওপেনের ফাইনালে সাত্যিক-চিরাগ জুটি

ব্যাংকক: প্রথম ভারতীয় ডাবলস জুটি হিসেবে কোনও বিডব্লুএফ ৫০০ টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজির গড়লেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কো সুং হিউন-শিন বায়েক চেয়োল জুটিকে হারিয়ে থাইল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছলেন দেশের পয়লা নম্বর ডাবলস জুটি।

ভারতীয় জুটি হিসেবে মরশুমে প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনালের যোগ্যতা অর্জন করলেন ২০১৮ কমনওয়েলথ গেমসে রুপোজয়ী এই জুটি। ১ ঘন্টা ৩ মিনিটের লড়াইয়ে শনিবার থাইল্যান্ড ওপেনের শেষ চারে কোরিয়ার জুটিকে পরাস্ত করলেন ভারতীয় এই জুটি। সাত্যিক-চিরাগের পক্ষে ম্যাচের ফল ২২-২০, ২২-২৪, ২১-৯। রবিবার থাইল্যান্ড ওপেনের শিরোপা দখলের লড়াইয়ে চিনের লি জুন হুই এবং লিউ ইউ চেনের বিরুদ্ধে কোর্টে নামবেন তারা।

আরও পড়ুন: ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও জয় দিয়ে সফর শুরু কোহলিদের

বিশ্ব র‍্যাংকিংয়ে ১৬ নম্বরে থাকা এই ভারতীয় জুটি চলতি টুর্নামেন্টে অবাছাই হিসেবেই অভিযান শুরু করে। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জুটির বিরুদ্ধে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেই ফাইনালের যোগ্যতা অর্জন করল ভারতীয় জুটি। উত্তেজক প্রথম গেমে অভিজ্ঞ দক্ষিন কোরীয় জুটির বিরুদ্ধে নার্ভ ধরে রেখে বাজিমাত করে যান দুই তরুণ ভারতীয় শাটলার। প্রথম গেমে ভারতীয় জুটির পক্ষে ফলাফল ২২-২০।

আরও পড়ুন: বিশ্বমানের গোল কোলাডোর, জয় দিয়েই ডুরান্ড অভিযান শুরু লাল-হলুদের

দ্বিতীয় গেম হয়ে ওঠে আরও আকর্ষণীয়। দীর্ঘ লড়াইয়ের পর এযাত্রায় অবশ্য অভিজ্ঞতায় বাজি মেরে যায় দক্ষিণ কোরিয়ার জুটি। ফল ২২-২৪। তৃতীয় তথা নির্ণায়ক গেমে প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিলেন না গোপীচাঁদ অ্যাকাডেমির দুই ছাত্র। দ্বিতীয় গেমে হারের পর দুরন্ত কামব্যাক করে নির্ণায়ক গেমে কার্যত একপেশে জয় ছিনিয়ে নেয় সাত্যিক-চিরাগ জুটি। ২১-৯ ব্যবধানে তৃতীয় গেম জয়ের সঙ্গে সঙ্গে প্রথবারের জন্য কোনও বিডব্লুএফ ৫০০ টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজির গড়ে অন্ধ্র-মহারাষ্ট্র কম্বিনেশন।

The post নজির গড়ে থাইল্যান্ড ওপেনের ফাইনালে সাত্যিক-চিরাগ জুটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GKO8y6

রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘আম্মা’য় থাকছে পলিটিক্যাল ড্রামা

কলকাতা: এর আগেও সমসাময়িক ঘটনা উঠে এসেছে রাজের ক্যামেরায়। রিজওয়ানুর রাহমানের খুনের ঘটনাকে কেন্দ্র করে তিনি বানিয়েছিলেন ‘চিরো দিনই তুমি যে আমার’এর মতো ছবি। তাঁর ‘প্রলয়’ ছবিতে উঠে এসেছে বনগাঁর শিক্ষক তথা সমজসেবী বরুণ বিশ্বাসের কথা। রাজনৈতিক হানাহানি, দৈনন্দিন সমস্যা ইত্যাদি হয়ে ওঠে পরিচালক রাজ চক্রবর্তীর ছবি।

ফের একবার তাঁর ক্যামেরায় উঠে আসতে চলেছে রাজনৈতিক ড্রামা। বহু যুগ আগে তিনি যখন ট্রেলিফিল্ম বানাতেন তখনও উঠে আসতো রাজনৈতিক ঘটনা। রাজের নতুন ছবির নাম ‘আম্মা’। এই ছবির মধ্যে দিয়েই বড় পর্দায় আসতে চলেছে রাজের স্বভাবসিদ্ধ চিন্তাভাবনা। ইতিমধ্যেই এই ছবি নিয়ে তাঁর ফ্যানেদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সোহম এবং রাজের স্ত্রী শুভশ্রী। এঁদের পাশাপাশি রাজের ছবিতে প্রথম বারের কাজ করতে চলেছেন পার্নো মিত্র। তিনিও বেশ একসাইটেড! অবশ্য মমতা-ঘনিষ্ঠ রাজের ছবিতে সদ্য বিজেপিতে যোগ দেওয়া পার্নোর অভিনয় নিয়ে নানা গুঞ্জন তুলছেন কেউ কেউ। তবে রাজের মতে, একজন প্রতিভাবান অভিনেত্রীকেই গুরুত্ব দিয়েছেন তিনি, এর সঙ্গে পার্নোর রাজনৈতিক অবস্থানের কোনও সংযোগ নেই!

এক বয়স্ক ভদ্রমহিলার বাড়ি নিয়েই এই ছবির গল্প। বাড়িটিতে বসবাস করেন ছবির অন্যন্য চরিত্ররাও। ছবিটি জুড়ে জাল বিস্তার করে রাজনৈতিক ঘাতপ্রতিঘাত। জানা গিয়েছে, আগামী মাসেই নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন রাজ চক্রবর্তী। এই ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ‘আম্মা’ ছবিটি দেখার জন্য এখন থেকেই প্রহর গুণতে শুরু করেছেন রাজ-ভক্তরা!

The post রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘আম্মা’য় থাকছে পলিটিক্যাল ড্রামা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31kcUNx

ফের ভরসা জোগাচ্ছেন স্মিথ, তৃতীয়দিনের শেষে ৩৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

বার্মিংহ্যাম: মন্দ আলোর কারণে অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয়দিনের খেলা শেষ হল নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগেই। হাতে ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৩৪ রানে এগিয়ে থেকে তৃতীয়দিনের খেলা শেষ করল অস্ট্রেলিয়া। ক্রিজে দুই অপরাজিত ব্যাটসম্যান প্রথম ইনিংসে শতরানকারী স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড।

৯০ রানে এগিয়ে থেকে ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এদিন প্রথম আঘাত হানেন স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে ২ রানের পর দ্বিতীয় ইনিংসে বাঁ-হাতি ওপেনার প্যাভিলিয়নে ফিরলেন মাত্র ৮ রানে। বেশিক্ষণ স্থায়ী হল না আরেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের ইনিংসও। ৭ রানে মইন আলির শিকার হলেন তিনি। এরপর উসমান খোয়াজা ও স্টিভ স্মিথের ব্যাটে ধীরে ধীরে ইংল্যান্ডের রান ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু জুটিতে ৪৮ রান ওঠার পর ব্যক্তিগত ৪০ রানে স্টোকসের বলে উইকেটের পিছনে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন খোয়াজা। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ৪০ রান করে ফেরেন তিনি।

এরপর ট্রেভিস হেডকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষের রান ছাপিয়ে দ্বিতীয় ইনিংসে লিড এনে দেন স্টিভ স্মিথ। হেডের সঙ্গে স্মিথের অবিভক্ত জুটিতে ৪৯ রান ওঠার পর মন্দ আলোর কারণে এদিনের মত খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়ারদ্বয়। প্রথম ইনিংসে শতরানের দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরানের দোরগোড়ায় স্যান্ডপেপার গেট কান্ডের অন্যতম নায়ক তথা প্রাক্তন অজি দলনায়ক স্মিথ। ৪৬ রানে স্মিথের পাশাপাশি ২১ রানে ক্রিজে অপরাজিত টেভিস হেড। তৃতীয়দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেট হারিয়ে ১২৪। এগিয়ে ৩৪ রানে।

এর আগে তৃতীয়দিন নবম উইকেটে ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডের জুটি প্রথম ইনিংসে লিড অনেকটাই বাড়িয়ে নিয়ে যায় ইংল্যান্ডের জন্য। ৩০০ রানে ৮ উইকেট খোয়ানোর পর নবম উইকেটে এই জুটির ৬৫ রানের মূল্যবান অবদান ইংল্যান্ডের লিড নিয়ে যায় প্রায় তিন অঙ্কের কাছাকাছি। ৯৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ওকস। পাশাপাশি ৬৭ বল মোকাবিলা করে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ব্রড।

এদিকে কাফ মাসলে চোটের কারণে প্রথমদিন মাত্র ৪ ওভার বল করে মাঠ ছাড়লেও এদিন ব্যাট হাত মাঠে নামেন জেমস অ্যান্ডারসন। লায়নের বলে কামিন্সের হাতে তালুবন্দি হওয়ার আগে ১৯ বল (৩ রান) স্থায়ী হয় তাঁর ইনিংস। প্রথম ইনিংসে ব্যাট হাতে ইংল্যান্ডের নায়ক রোরি বার্নস। ওপেনারের ১৩৩ রানের পাশাপাশি অর্ধশতরান আসে দলনায়ক জো রুট (৫৭) ও সহ-অধিনায়ক বেন স্টোকসের (৫০) ব্যাট থেকে।

The post ফের ভরসা জোগাচ্ছেন স্মিথ, তৃতীয়দিনের শেষে ৩৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Kh8DEN

বাইক দুর্ঘটনায় সাংবাদিক মৃত্যুতে গ্রেফতার উচ্চপদস্থ সরকারি অফিসার

তিরুঅনন্তপুরম: শুক্রবার মাঝরাতে সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে কেরালার রাজধানীতে। নিহত সাংবাদিকের নাম মুহম্মদ বশির (৩৫)। অভিযোগ উঠেছে ওই সাংবাদিকের মোটর সাইকেলে ধাক্কা মারে এক আইএএস অফিসারের গাড়ি। শনিবার সেই উচ্চপদস্থ অফিসারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আইএএস অফিসার শ্রীরাম ভেঙ্কিটারমন ছাড়াও তাঁর গাড়িতে একজন মহিলাও ছিলেন। তিরুঅনন্তপুরম থানার ভারপ্রাপ্ত আধিকারিক ধীনেন্দ্র কাশ্যপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পরস্পরবিরোধী বক্তব্য রাখেন দুজনেই। তাই নিরপেক্ষ সাক্ষীদের কাছ থেকে জেনে এ ব্যাপারে নিশ্চিত হয়েছি যে শ্রীরাম ভেঙ্কিটারামনই সেইসময় গাড়ি চালাচ্ছিলেন।”

এই ঘটনার পর পুলিশ জানিয়েছে যে, ৩৩ বছর বয়সী শ্রীরাম ভেঙ্কিটারমন প্রাথমিকভাবে তাঁর রক্তের নমুনা পরীক্ষা করার জন্য দিতে রাজি হননি। “যখন কেউ রক্তের নমুনা দিতে অস্বীকার করে তখন এমন আইনি প্রক্রিয়া শুরু করা দরকার যার সাহায্যে তাঁকে গ্রেফতার করা যায়। ওই আধিকারিক নিশ্চয়ই অ্যালকোহল সেবন করেছিলেন, কারণ প্রাথমিক চিকিৎসা রিপোর্টে অ্যালকোহলের গন্ধের কথা বলা হয়েছে।”

এছাড়া এই দুর্ঘটনাকে ঘিরে উঠছে ষড়যন্ত্রের অভিযোগ। ঘটনায় বেপরোয়া গাড়ি চালানো ও অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে উযযপদস্থ ওই অফিসারের বিরুদ্ধে। পুলিশকে দেওয়া বয়ানে প্রত্যক্ষদর্শী জবি জি জানিয়েছেন,”আমি একটি সিনেমা দেখে ফিরে আসছিলাম। রাত ১টা নাগাদ আমি একটি গাড়িকে দেওয়ালে ধাক্কা মারতে দেখি। প্রথমদিকে আমি আর কিছুই দেখতে পাইনি, পরে ওই গাড়ির চালকের আসন থেকে একজনকে বেরিয়ে আসতে দেখি।”

কেরলের সাংবাদিক সংগঠন ইউনিয়ন ওফ ওয়ার্কিং জার্নালিস্টস-এর পক্ষ থেকে এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তরুণ সাংবাদিকের দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। বশিরের স্ত্রী বং দুই সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা।

পয়ত্রিশ বছরের মহম্মদ বশির ছিলেন মালায়ালাম দৈনিক সিরাজের তিরুঅনন্তপুরমের ব্যুরো প্রধান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১টা নাগাদ শহরের প্রানকেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। বশির তখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন। বশিরের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।

The post বাইক দুর্ঘটনায় সাংবাদিক মৃত্যুতে গ্রেফতার উচ্চপদস্থ সরকারি অফিসার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2MxNBDv

Friday, August 2, 2019

দিঘায় প্ল্যাস্টিক ব্যবহার করলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, দিঘা: সৈকত শহর দিঘাতে এবার কঠোরভাবে নিষিদ্ধ করা হল প্লাস্টিক। দিঘা, শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, প্লাস্টিকের ব্যাগ ও থার্মোকল সামগ্রীর ব্যবহার দেখলে ৫০০ টাকা জরিমানা করা হবে ৷ বাদ পড়বেন না পর্যটকরাও ৷

মাত্রাতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলে ক্রমাগত তা গিয়ে মিশছে সমুদ্রের জলে ৷ যার ফলে হারিয়ে যাচ্ছে সমুদ্রের জীব বৈচিত্র। ক্ষতি হচ্ছে মাটি ও পরিবেশের৷ সচেতনমূলক প্রচার করেও প্লাস্টিকের ব্যবহার রোধ করা যাচ্ছে না। এরফলে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। পরিবেশ বাঁচাতে এবার কড়া উদ্যোগ নিল প্রশাসন। দিঘাকে প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে জরিমানার পথে হাঁটল জেলা প্রশাসন।

শুক্রবার দিঘা, শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সাংবাদিক বৈঠক ডাকেন ৷ সেখানে তিনি জানান, কোনও ব্যবসায়ী, হোটেল বা পর্যটকরা যদি প্লাস্টিক বা থার্মোকলের থালা ব্যবহার বা কেনাবেচা করেন তবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ দিতে হবে জরিমানাও ৷ এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি নিজেই মাইক নিয়ে একের পর এক বাজার ঘুরে ব্যবসায়ীদের সতর্ক করেন ৷

এদিকে এদিনই দিঘাকে ‘ইকো-স্মার্ট স্টেশন’ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল৷ ফলে স্টেশনে থাকবে সৌরবিদ্যুতের ব্যবস্থা, ই-টয়লেট, ‘ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ সহ একগুচ্ছ নয়া পরিকাঠামো। তারজন্য এই স্টেশনেই প্ল্যাস্টিক ক্যারিব্যাগ এবং প্ল্যাস্টিকের কাপ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হবে। এদিনই জেলা প্রশাসন সেই ঘোষণা করে দিয়েছে৷

The post দিঘায় প্ল্যাস্টিক ব্যবহার করলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31dK8hu

ওয়ান স্টার রেটিং গ্রাহকদের, সাফাই দিতে ‘হালাল ট্যাগ’ জোম্যাটোর

নয়াদিল্লি: বুধবার থেকেই সংবাদ শিরোনামে এসেছে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের জবলপুরে এক গ্রাহক খাবার অর্ডার করার পর দেখেন মুসলিম সম্প্রদায়ের এক ব্যক্তি তার বাড়িতে খাবার পৌঁছে দিয়ে যাবেন। আর তা দেখেই ওই ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নিতে অস্বীকার করেন তিনি।

বুধবার টুইটারে জোম্যাটো জানায়, ধর্মের ভিত্তিতে সংস্থা কোনভাবে বিভাজন করে না। তাই গ্রাহকের এই অভিযোগ মানা সম্ভব নয়। এরপরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। সমালোচকদের নিন্দার মুখে পড়ে খাদ্য সরবরাহকারী সংস্থা।

বুধবার জোম্যাটো টুইট করে জানিয়েছিল “খাবারের কোন ধর্ম হয় না।”এর পরেই এই টুইটের উত্তর দিতে শুরু করেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তোলেন নির্দিষ্ট কোন ধর্মে বিশ্বাস না রাখলে কিভাবে জোম্যাটো থেকে হালাল খাবার অর্ডার করা সম্ভব?

“খাবারের যদি ধর্ম না থাকে তবে কেন হালাল খাবার বিক্রি হয়? হালাল খাবারের জায়গায় ‘নন হালাল’ খাবার পাঠিয়ে কেন আপনাদের ক্ষমা চাইতে হয়?” টুইটারে এই প্রশ্ন তুলেছেন এক গ্রাহক। এই প্রশ্নের জবাবে জোম্যাটো বুধবার জানিয়েছিল, হাহাল ও ‘নন-হালাল’ খাবারের উপর জোম্যাটোর কোন হাত নেই। গ্রাহককে খাবার সম্পর্কে বেশি তথ্য দিতেই এই ট্যাগ ব্যবহার হয়।
রেস্তোরাঁগুলি নিজেদের খাবারকে আলাদা করবে বলে এই ট্যাগ ব্যবহার করে। তাদের এই কাজে কোন দায় নেই।

এই ঘটনার পরে অনেকেই App Store ও Play Store এ Zomato অ্যাপ এ ওয়ান স্টার রিভিউ দিতে শুরু করেন। হালাল সম্পর্কে সংস্থার সাফাই গ্রাহকের মন জয় করতে পারেনি। ওয়ান স্টার রিভিউ দিয়ে জোম্যাটো অ্যাপ সম্পর্কে এক গ্রাহক Google Play Store এ লিখেছেন, “এই কোম্পানি ভারতীয় সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। এছাড়াও হিন্দু জাতির অপমান করেছে এই অ্যাপ।”

উল্লেখ্য, এর আগে এক ব্যাক্তি হালাল খাবার অর্ডার করে ‘নন হালাল’ খাবার পেয়েছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন সংস্থার বিরুদ্ধে। যার কারণে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল সংস্থা।

The post ওয়ান স্টার রেটিং গ্রাহকদের, সাফাই দিতে ‘হালাল ট্যাগ’ জোম্যাটোর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YEu36P

চলতি বছরেই দেশে ৩০০ টি চার্জিং স্টেশন বসাতে চলেছে টাটা মোটরস

নয়াদিল্লি: সুখবর! দেশে ৩০০ টি চার্জিং স্টেশন বসাতে চলেছে টাটা মোটরস। চলতি বছরেই টাটা মোটরস এবং টাটা পাওয়ারের যৌথ উদ্যোগে দেশের মানুষ এই সুবিধে পেতে চলেছেন। দেশের বড় বড় পাঁচটি শহরে বসতে চলেছে এই চার্জিং স্টেশনগুলি। শুক্রবার টাটা মোটরস এবং টাটা পাওয়ার জানিয়েছে যে, তাঁরা যৌথভাবে এই ব্যবস্থাপনা করবে। ৩০০ টি ফার্স্ট চার্জিং স্টেশন বসাবে তারা। দেশের বড় বড় পাঁচটি শহরে বসানো হবে চার্জিংস্টেশনগুলি। যেগুলির মধ্যে রয়েছে মুম্বই, দিল্লি, পুনে, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ।

এই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার পুনে শহরে সাতটি চার্জিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে। শহরেই মোবিলিটি সক্রিয় করার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী দু’মাসে পরিকল্পনা করা হয়েছে আরও ৪৫ টি চার্জিং স্টেশনের উদ্বোধন করা হবে। বাকি চারটি শহরে বসানো হবে বাকি ৪৫ টি চার্জিং স্টেশন। টাটা মোটরসের ডিলারশিপে এই চার্জারগুলি বসানো হবে। টাটা গ্রুপের রিটেল আউটলেট এবং অন্যান্য পাবলিক লোকেশনগুলিতেও এগুলি পাওয়া যাবে।

টাটা পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও প্রবীর সিনহা একটি বিবৃতিতে জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ইভি চার্জিংকে যতটা সম্ভব দ্রুততায় আনা এবং ভারতবাসীর জন্য সহজতর করে তোলা। টাটা মোটরসের সঙ্গে যৌথতায় আসতে পেরে আমরা খুশি। যাদের সঙ্গে আমরা পোটেনশিয়াল ইলেকট্রিক ভেহিকেল ওনার্সদের জন্য হাই প্রায়োরিটি লোকেশনের সুবিধা দিতে পারব।”

টাটা মোটরসের সিইও এবং এমডি গুইনটার ব্যাটসচেক জানিয়েছেন, “সংস্থার যাত্রাপথে গ্রাহকদের সম্পূর্ণ ইকো সিস্টেম সলিউশন এবং পরিতৃপ্তি দেওয়ার ক্ষেত্রে পার্টনারশিপ হল একটি গুরুত্বপূর্ণ মাইল স্টোন।

তিনি আরও বলেন, “আমরা সুদৃঢ় মোবিলিটি মিশন জনগণের কাছে উপহার দিতে বদ্ধপরিকর। সেই সঙ্গেই গ্রাহকদের ই-মোবিলিটি সলিউশন দিতে চাই। দেশে ই-ভেহিকেলকে দ্রততর করে তুলতে চাই আমরা।”

The post চলতি বছরেই দেশে ৩০০ টি চার্জিং স্টেশন বসাতে চলেছে টাটা মোটরস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Kk7pYk

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez