কলকাতাঃ আর্থিক ভাবে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ব এই টেলিকম সংস্থা বিএসএনএল। কিন্তু তা সত্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে। প্রথম সারির টেলিকম সংস্থারগুলির সঙ্গে পাল্লা দিতে চায় তারা। আর এজন্যেই শহরে ১০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বিএসএনএল।
নিউটাউন এলাকায় পরিকাঠামো উন্নতিতেই বিশাল এই অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত টেলিকম সংস্থার। মূলত অপটিক্যাল ফাইবার এবং টেলিফোনের তার পাততে ওই খরচ করা হবে বলে জানিয়েছেন বিএসএনএল কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ পাল।
বাংলা এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবর মোতাবেক তিনি জানিয়েছেন, নতুন করে পরিকল্পনামাফিক তৈরি করা হয়েছে নিউটাউন। আর সেজন্যে মাটির উপর কোনও লাইন বা তার পাতা যায় না। তাই মাটির নীচে পাইপলাইন পাততে বিএসএনএল হিডকো’র সঙ্গে চুক্তি করেছে বলে জানিয়েছেন বিশ্বজিৎ বাবু। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, নিউটাউন এলাকায় যে’কটি এক্সচেঞ্জ আছে, সেগুলির পরিষেবা এলাকা বাড়াতে চায় সংস্থা। আর সেজন্যে ১৪০ কিলোমিটার লাইন পাততে হবে। এখন প্রায় ২০ কিলোমিটার লাইন পাতা আছে বলে জানিয়েছেন সিজিএম। ফলে আগামিদিনে প্রায় ৬০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার এবং বাকি এলাকায় তার পাতা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে পাইপলাইনের কিছুটা হিডকো দেবে বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার। আর বাকি অংশ বিএসএনএলকে কিনতে হবে। আর সেই বাবদ ১০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন বিশ্বজিৎবাবু। চলতি আর্থিক বছরের মধ্যেই গোটা প্রক্রিয়াটি শেষ হওয়ার আশ্বাস তাঁর।
The post নিউ টাউনে ১০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বিএসএনএল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Kl48t9
No comments:
Post a Comment