প্যারিস: রোলাঁ গারোয় কেরিয়ারের ৯০ তম ম্যাচ জিতলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল৷ সেই সঙ্গে কেরিয়ারের দ্বাদশ ফরাসি ওপেন ট্রফির দিকে এগিয়ে গেলেন আরও এক পা৷ মাইলস্টোন জয়ের সুবাদে রাফা পৌঁছে গেলেন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে৷ এই নিয়ে মোট ১৩ বার রোলাঁ গারোর শেষ আটে জায়গা করে নিলেন স্প্যানিশ কিংবদন্তি৷
১১ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার জুয়ান ইগনাসিও লনদেরোকে স্ট্রেট সেটে পরাস্ত করেন৷ ২ ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ে নাদাল জয় তুলে নেন ৬-২, ৬-৩, ৬-৩ সেটে৷
আরও পড়ুন: রোলাঁ গারোর শেষ আটে ফেডেরার
৩২ বছর বয়সি স্প্যানিশ তারকা এই নিয়ে কেরিয়ারে মোট ৩৮বার কোনও মেজর টুর্নামেন্টের শেষ আটের টিকিট নিশ্চিত করলেন৷ এবার তৃতীয় রাউন্ডে গফিন ছাড়া সেই অর্থে টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়নি নাদালকে৷ কেননা, প্রথম দু’রাউন্ডে তিনি জিতেছিলেন দুই জার্মান কোয়ালিফায়ারের বিরুদ্ধে৷
কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ হতে চলেছেন সপ্তম বাছাই জাপানি তারকা কেই নিশিকোরি অথবা অবাছাই ফরাসি তারকা বেনোইত পায়ের৷ দু’জনের প্রি-কোয়ার্টারের লড়াই রবিবার মাঝ পথেই বন্ধ হয়ে যায়৷ তিনটি সেটের পর নিশিকোরি ম্যাচে এগিয়ে রয়েছেন ৬-২, ৬-৭ (৮/১০) ৬-২ ব্যবধানে৷
আরও পড়ুন: বোপান্নাদের বিদায়ে রোলাঁ গারোয় ভারতের অভিযান শেষ
কোয়ার্টারের বাধা টপকালে নালাদকে সেমিফাইনালে সামলাতে হবে দুই সুইস তারকা রজার ফেডেরার অথবা স্তান ওয়ারিঙ্কার মধ্যে কোনও একজনকে৷ কেননা, কোয়ার্টারে স্বদেশীয় ওয়ারিঙ্কার বিরুদ্ধে লড়াইয়ে নামবেন ফেডেক্স৷
শেষ ষোলোর বাধা টপকে নাদাল বলেন, ‘আমি ভীষণই খুশি৷ জুয়ান অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড়৷ ওকে ও ওর টিমকে আমার শুভেচ্ছা রইল৷ আরও একবার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা দারুণ বিষয়৷ কেরিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে রোলাঁ গারোর শেষ আটে পৌঁছনোটা আমার কাছে স্পেশাল৷’
The post ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2WGXTGS
No comments:
Post a Comment