Sunday, June 2, 2019

প্রথম অধিবেশনে রেল যোগাযোগ নিয়ে সরব হবেন বালুরঘাটের বিজেপি সাংসদ

স্টাফ রিপোর্টার, বালুরঘাট: রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহন অনুষ্ঠান থেকে ফিরেই এলাকার উন্নয়নের রিপোর্ট তৈরি করতে শুরু করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেই রিপোর্টে রেলকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি৷

লোকসভা নির্বাচনে গতবারের সাংসদ তৃণমূলের অর্পিতা ঘোষকে ৩৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সপ্তদশ লোকসভার শপথ অনুষ্ঠানে অন্যান্য সাংসদদের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন। রবিবার দিল্লি থেকে ফিরে এসেই এলাকার উন্নয়নে কোন কোন বিষয়গুলি লোকসভায় তুলে ধরতে হবে তার খতিয়ান তৈরি করা শুরু করেছেন সুকান্তবাবু৷ এক্ষেত্রে তিনি সর্বাগ্রে রাখছেন রেলকে। বালুরঘাট থেকে হিলি ও বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত আটকে থাকা রেলপথ সম্প্রসারণ প্রকল্প ও বুনিয়াদপুরে রেল ওয়াগন ফ্যাক্টরি স্থাপনের মত প্রকল্পগুলি নিয়ে রেলকর্তাদের সঙ্গে কথা বলবেন।

দলের জয়ী সাংসদ সুকান্ত মজুমদারকে রবিবার কাছে পেয়ে এদিন চরম উদ্দীপনার সৃষ্টি হয় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। তাঁরা নতুন সাংসদকে নিয়ে বালুরঘাট শহরে বিজয় মিছিল বের করেন। শহরের বিভিন্ন ওয়ার্ডের সেই বিজয় মিছিল পরিক্রমা করে। সেই মিছিলে উড়োনো হয় গেরুয়া আবির৷

এদিন সাংসদ সুকান্ত মজুমদার বলেন, বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিশাল অংকের ভোটে তৃণমূলের চেয়ে এগিয়ে ছিলেন। সেই কারণে তাঁর প্রথম বিজয় মিছিল বালুরঘাট থেকে৷ ভোটের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি তিনি রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন সুকান্তবাবু৷

The post প্রথম অধিবেশনে রেল যোগাযোগ নিয়ে সরব হবেন বালুরঘাটের বিজেপি সাংসদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2WzRD3C

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez