শ্রীহরিকোটা: মার্চের শেষের দিকেই জানানো হয়েছিল আগামী ১ এপ্রিল মহাকাশে উৎক্ষেপণ করা হবে ইলেকট্রনিক ইন্টালিজেন্স স্যাটেলাইট সহ পিএসএলভি৷ এর সফল উৎক্ষেপণে ভারতের শক্তি কয়েকগুণ বেড়ে যাবে৷
পূর্ব নির্ধারিত কথা মতোই আজ ১ এপ্রিল সকাল ৯.২৭ মিনিটে পিএসএলভি-সি ৪৫ রকেট থেকে এমিস্যাটের সঙ্গে ২৮ টি অন্য বিদেশি উপগ্রহ লঞ্চ করা হয়৷ টেক অফের প্রায় ১৭ মিনিট পরে রকেট থেকে ৪৩৬ কোজির এমিস্যাটকে ছাড়া হয়৷ জুলাই অথবা অগস্টে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা এসএসএলভি-র সঙ্গে আরও দুটি ডিফেন্স স্যাটেলাইট ভারত লঞ্চ করবে বলে জানা গিয়েছে৷

এক নজরে এমিস্যাটের বিশেষত্ব:-
সীমান্তে শত্রুর ব়াডার এবং সেনসরের ওপর নজর রাখবে
শত্রু এলাকার সঠিক নকশা তৈরি করে দেবে
সীমান্তে মজুত সক্রিয় মোবাইল ফোনের তথ্য তুলে ধরবে
মোবাইল এবং অন্যান্য মাধ্যমে হওয়া কথাবার্তা ডিকোড করতে সক্ষম
এই ডিফেন্স স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে ভারতের শক্তি কয়েকগুন বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে৷
The post ইসরোর মুকুটে নয়া পালক, লক্ষ্যের দিকে EMISAT ডিফেন্স স্যাটেলাইট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FOtj4P
No comments:
Post a Comment