লস অ্যাঞ্জেলেস: ফের দুষ্কৃতীর গুলির নিশানায় তারকা৷ রবিবার লস অ্যাঞ্জেলেসে গুলি করে হত্যা করা হল গ্র্যামি মনোনীত মার্কিন ব়্যাপার নিপসি হাসলকে৷ সংবাদ সূত্রের খবর, লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র যদিও নিহতের নাম সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাননি৷
তবে এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, রবিবার দুপুরে একটি খুনের ঘটনা ঘটেছে৷ এতে একজন নিহত হয়েছে এবং দুজন আহত হয়েছে৷ বন্দুকবাজের খোঁজ চলছ৷

জানা গিয়েছে, এই ঘটনা ঘটনার কিছুক্ষণ আগেই ৩৩ বছরের ব়্যাপার নিপসি হাসল ট্যুইট করেছিলেন, শক্তিশালী শত্রু থাকা ভাগ্যের বিষয় ৷ আর তারপরেই এই ঘটনা ঘটে যাওয়ায় কোনও যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷

মার্কিন ব়্যাপারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অনেকেই৷ ব়্যাপার স্নুপ ডগ ইনস্টাগ্রামে লেখেন, এই মুহূর্তে আমি গভীরভাবে শোকাচ্ছন্ন৷ আমাদের দুজনের ভালো সময় কাটানোর মুহূর্তগুলো মনে পড়ছে৷ রিহানাও শোকজ্ঞাপন করেছেন ইনস্টাগ্রামে৷ তিনি লিখেছেন, এই ধরণের ঘটনা নিপসির সঙ্গে ঘটায় আমি খুবই দুঃখিত৷

The post জনপ্রিয় মার্কিন ব়্যাপারকে গুলি করে হত্যা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FItPzZ
No comments:
Post a Comment