কলকাতা: কখনও ভারতমাতা কি জয় বলে স্লোগান তো আবার কখনও মুকুল রায়, দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক। বিধাননগরের মেয়রের একের পর কীর্তি রীতিমত লোকসভা ভোটের আগে চাপে ফেলে দিচ্ছে তৃণমূল। বারবার তৃণমূলে থাকার কথা বললেও তাঁর একের পর এক কার্যকলাপ লোকসভা ভোটের আগে অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলকে।
আর সেই অস্বস্তি ঢাকতে কার্যত সব্যসাচী দত্তকে একঘরে করে দিল তৃণমূল। দলের নির্বাচনী কমিটির বৈঠকে বিধাননগরের মেয়র তথা সব্যসাচীর নিজস্ব ওয়ার্ডের ভোটের কাজ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হল অন্যদের হাতে। আর দলের এহেন সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সব্যসাচীর বিজেপি যোগ স্পষ্ট হতেই দূরত্ব বাড়াচ্ছে শাসকদল।
যদিও এই বৈঠকের পর রাজ্যের মন্ত্রী সুজিত বসু জানিয়ে ছিলেন, ‘তিনি (সব্যসাচী) একজন কাউন্সিলর, মেয়র এবং বিধায়ক। ব্যস্ত মানুষ। ফলে তাঁকে আর ব্যস্ত করতে চাইছে না দল।’ যদিও এই প্রসঙ্গে পালটা সব্যসাচী এক বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘দলের অনেক ভালো কর্মী রয়েছেন। দল যাঁকে যোগ্য মনে করবে, তাঁকেই দায়িত্ব দেবে।’

জানা গিয়েছে, বৈঠকে সব্যসাচীর ৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিয় মজুমদারকে। তৃণমূলের একাংশের মতে, লোকসভা ভোটে দায়িত্ব না দিয়ে বিধাননগরের মেয়রকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তাঁর উপর দলের আর কোনও আস্থা নেই। অন্যদিকে বছর ঘুরলেই বিধাননগর পুর নিগমের ভোট। আর তার আগে সতর্ক তৃণমূল কংগ্রেস। কোনও রকমেই রিস্ক নিতে চান না খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই আগেভাগেই সতর্ক হচ্ছে দল। মুখে কিছু না বললেও সব্যসাচী ইস্যুতে দল যে কড়া তা বুঝিয়ে দেওয়া হচ্ছে।
The post ভোটের আগে সব্যসাচী দত্তকে একঘরে করে দিল তৃণমূল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OBEpNo
No comments:
Post a Comment