Monday, April 1, 2019

ফের ১০ লক্ষ টাকার জালনোট উদ্ধার মুর্শিদাবাদে

ফের উদ্ধার জালনোট৷ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার ঘটনা৷ রাতভর অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার জালনোট সহ ৫ জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ।

সোমবার সকালে জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জানান রবিবার সামশেরগঞ্জ থানার পুলিশ প্রথমে ওই থানা এলাকার একটি আম বাগান থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ,যার কাছ থেকে উদ্ধার হয় ১ লক্ষ ৬০ হাজার টাকা এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ৷ তার কাছ থেকেও উদ্ধার হয় ১ লক্ষ ৪০ হাজার টাকার জালনোট। সব মিলিয়ে প্রথম দুজনের কাছ থেকে উদ্ধার হয় ৩ লক্ষ টাকার জালনোট।

আরও পড়ুন: নির্বাচনের আগে আপকে বড় ধাক্কা দিয়ে জোটে ‘না’ রাহুলের

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রাতভোর অভিযান চালায় পুলিশ এবং সামশেরগঞ্জে একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয় এই জালনোটকাণ্ডের অন্যতম তিন পাণ্ডাকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় আরও ৭ লক্ষ টাকার জালনোট। ধৃতদের মধ্যে মৌদাশের আলি ও ইলিয়াস টিঙ্কু মালদহের বৈষ্ণবনগরের চৌধুরী পাড়া এলাকার বাশিন্দা এবং রবিউল ইসলাম বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ভোটের আগে সব্যসাচী দত্তকে একঘরে করে দিল তৃণমূল

জেলা পুলিশ সুপার জানান লোকসভা নির্বাচন ঘোষণার পর মুর্শিদাবাদ জেলায় এই পযর্ন্ত ১৩ লক্ষ ৮০ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে এখনও পযর্ন্ত জালনোট উদ্ধার হয়েছে প্রায় ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা। সোমবার ধৃত ৫ জনকেই কোর্টে তোলা হয় এবং ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান হয় ।

The post ফের ১০ লক্ষ টাকার জালনোট উদ্ধার মুর্শিদাবাদে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FOSG6B

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez