নয়াদিল্লি: লোকসভা নির্বাচনকে সামনে রেখে আম আদমি পার্টির সঙ্গে জোটে যাচ্ছে না কংগ্রেস, এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা আপের সঙ্গে জোটে যাওয়ার কথা অস্বীকার করেন৷
এদিকে অরবিন্দ কেজরিওয়াল জানান, তাঁরা কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর সঙ্গে এই বিষয়ে দেখা করেন, কিন্তু শীলা দীক্ষিতের সঙ্গে দেখা করেননি, কারণ তাঁদের শীলা দীক্ষিতকে ততোটা গুরুত্ব দিতে রাজি নন৷ প্রসঙ্গত, বিজেপিকে রাজধানী থেকে দূরে সরিয়ে রাখতে আসন্ন লোকসভার আগে কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটতে চেয়েছিল আপ৷

এর আগে মার্চের প্রথমেই, আম আদমি পার্টির সঙ্গে জোট প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা কংগ্রেস যে জোটে যাচ্ছে না তা স্পষ্ট করে দেওয়া হেয়ছিল দিল্লির কংগ্রেস সভাপতি শীলা দীক্ষিতের সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল হাইকমান্ড৷ এমনিতেই আপের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খুব একটা মধুর নয়৷ বিজেপিকে রুখতে আপের সঙ্গে আসন সমঝোতায় যেতে অনীহা ছিল রাহুল গান্ধীর দলের৷

তবুও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শীলা দীক্ষিতের বাসভবনে বৈঠকে বসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ সেই বৈঠকে অধিকাংশ শীর্ষ কংগ্রেস নেতা আপের সঙ্গে জোটের বিরোধিতা করেন৷ তখনই পরিষ্কার হয়ে যায় ছবিটা৷ শীলা দীক্ষিত জানান, হাইকমান্ডকে দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে৷

তবে পরের দিকে হাত শিবিরকে কেজরিওয়ালের দল আসন সমঝোতা নিয়ে নতুন প্রস্তাব দেয়৷ যাকে কেন্দ্র করে ফের দুই দলের কাছে আসার সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে৷ আপের প্রস্তাব মিলেছে বলেও জানান কংগ্রেস নেতারা৷ বলা হয়, জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীই৷ তবে এপ্রিলের শুরুতেই ফের একবার স্পষ্ট হয়ে গেল কংগ্রেসের অবস্থান৷

উল্লেখ্য, দিল্লিতে ৭টি লোকসভা কেন্দ্র রয়েছে৷ আগামী ১২ মে এই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ করা হবে৷
The post নির্বাচনের আগে আপকে বড় ধাক্কা দিয়ে জোটে ‘না’ রাহুলের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FPwSYE
No comments:
Post a Comment