মুম্বই: কয়েকদিন আগেই কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভিডিওতে বার্তা দিয়েচিলেন মুকেশ অম্বানি। তবে ছেলে অনন্ত অম্বানিকে দেখা গেল মোদীর র্যালিতেই। এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ”আমি প্রধানমন্ত্রী মোদর বক্তব্য শুনতে এসেছি আর দেশকে সমর্থন জানাতে এসেছি।”
কয়েকদিন আগে কংগ্রেস প্রার্থীর সমর্থনে বার্তা দিয়েছেন মুকেশ অম্বানি। ভিডিওতে মুকেশ অম্বানিকে বলতে শোনা যাচ্ছে,’মিলিন্দ সাউথ বম্বের ছেলে।’ তিনি বলেন, ১০ বছর ধরে মিলিন্দ সাউথ বম্বের প্রতিনিধিত্ব করেছেন। তাই এখানকার সামাজিক, আর্থিক ও সাংস্কৃতি পরিবেশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে মিলিন্দের।
দক্ষিণ বম্বে থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন মিলিন্দ দেওরা। ভোট প্রচারে তাঁর হয়ে বার্তা দিয়েছেন একাধিক শিল্পপতি। শুধু শিল্পপতিরাই নয়, একটি ভিডিওতে বার্তা দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। মুকেশ অম্বানির পাশাপাশি মিলিন্দ দেওয়ার সমর্থনে বার্তা দিয়েছেন কোটাক মহিন্দ্রা ব্যাংকের উদয় কোটাক। তিনি বলেছেন, ‘মিলিন্দ দেওরা সত্যিই মুম্বইয়ের প্রতিনিধিত্ব করছেন।’
২০০২-তে ধীরুভাই অম্বানির মৃত্যুর পর মুকেশ ও অনিল অম্বানির ব্যবসা আলাদা হয়ে যায়। এরপর থেকেই দু’জনের সম্পত্তর ফারাক বাড়তে থাকে। দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের বরফ গলাতে মধ্যস্থতা করেন মা কোকিলাবেন অম্বানি। মুকেশের মেয়ে ইশা অম্বানির বিয়েতে দেখা যায় অনিলকেও। সম্প্রতি অনিলের ঋণ মুকেশ মিটিয়ে দিয়েছেন বলেও জানা গিয়েছে।
এদিকে মুকেশের ভাই অনিল অম্বানির বিরুদ্ধে রাফায়েল দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছে কংগ্রেস। রাফায়েলে কেন অনিল অম্বানির সংস্থার সঙ্গে চুক্তি করা হল, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।
The post বাবা কংগ্রেসকে সমর্থন করলেও মোদীর র্যালিতে হাজির অনন্ত অম্বানি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GC4l7X
No comments:
Post a Comment