স্টাফ রিপোর্টার, কলকাতা: ফের জাল নোট উদ্ধার কলকাতা থেকে। ১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
শনিবার কলকাতা পুলিশের এসটিএফ জাল নোট সহ একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মহম্মদ আশরাফুল হক ওরফে ওয়াজেদ আলি। সে মালদার বাসিন্দা বলে জানা গিয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের তালবাঙ্গরুয়ার বাসিন্দা।
দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি জাল নোটের কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের অনুমান। কোথায় পাঠানো হচ্ছিল ওই জাল নোট, তা জানতে তদন্ত করছে পুলিশ।
মার্চ মাসেই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এক লক্ষ ৮০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ওই বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে ঝুল্লু রহমান নামক এক ব্যক্তিকে। ৫০ বছর বয়সী ঝুল্লু রহমানও মালদার কালিয়াচক থানা এলাকার বাসিন্দা।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহে জাল নোটের কারবার নতুন কিছু নয়। মালদহের কালিয়াচক সেই জাল নোটের কারবারে অন্যতম ভূমিকা রাখে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া জাল নোটের সঙ্গে মালদহ এবং কালিয়াচকের যোগ থাকে।
The post এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার এক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2V0DjkK
No comments:
Post a Comment