Monday, April 1, 2019

খুব বেশি হলে ১৬০টি লোকসভা আসন পাচ্ছে বিজেপি: পূর্বাভাস মুখ্যমন্ত্রীর

ভোপাল:  লোকসভা নির্বাচনের নিঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে। দেশজুড়ে প্রথম দফার নির্বাচন হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এই নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমতে পারে, এমনটাই বলছেন বিরোধীরা। কিন্তু নির্বাচনে বিজেপি যে সবচেয়ে বেশি আসন পাবে, এ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। মোদী থেকে অমিত শাহ সবার মুখে একটাই মন্তব্য, এবার নাকি ৩০০টিরও বেশি লোকসভা আসন পাবে বিজেপি। অর্থাৎ ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তাঁরা।

যদিও বিরোধীদের দাবি ২০১৪ সালের মতো এই লোকসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করতে পারবে না। কার্যত অংক কষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে ১২৫টির বেশি লোকসভা আসন পাচ্ছে না বিজেপি। কার্যত তাঁর সুরেই সুর মিলিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও। কমলনাথ এই প্রসঙ্গে তাঁর দাবি, খুব বেশি হলে নাকি ১৬০টি আসন পাবে বিজেপি। এর বেশি কিছুতেই নাকি লোকসভা আসন বিজেপির জুটবে না বলেও দাবি করেছেন তিনি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই বিষয়ে একটি হিসাবও দেখিয়েছেন। সেই হিসাব অনুযায়ী, তাঁর রাজ্যে ২৯ টি আসনের মধ্যে ২২টিতেই জিতবে কংগ্রেস। উল্লেখ্য, ২০১৪ সালে এই মধ্যপ্রদেশে ২৯টি লোকসভা আসনের মধ্যে ২৭টিতে জিতেছিল বিজেপি। কিন্তু রাজ্যে বিজেপি তার প্রতিশ্রুতি রাখতে পারেনি বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। যার ফলে বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে শোচনীয় হার হয়েছে বিজেপির। সেই ধাক্কা এখনও বিজেপি কাটিয়ে উঠতে পারেনি বলেই দাবি মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, মধ্যপ্রদেশের মানুষও আর বিজেপিকে বিশ্বাস করে না বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে হাত ছাড়া হয় বিজেপির। বিপুল ভোটে সেখানে সরকার গড়ে কংগ্রেস। লোকসভা নির্বাচনে যা ছিল বিজেপির কাছে বড় ধাক্কা।

The post খুব বেশি হলে ১৬০টি লোকসভা আসন পাচ্ছে বিজেপি: পূর্বাভাস মুখ্যমন্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U6zeLa

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez