ভয়ঙ্কর ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত নেপাল। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। নতুন করে মৃতের সংখ্যা বেড়ে ২৭। আহত ৪০০। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। ইতিমধ্যে ১০০ জন সেনা-জওয়ানকে উদ্ধার কাজে নামানো হয়েছে। তৈরি রাখা হয়েছে একাধিক সেনা হেলিকপ্টারও। ব্যাপক ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত বারা-পার্স জেলাতে এই উদ্ধার কাজ চলছে।
পড়ুন আরও- ভয়ঙ্কর ঝড় সঙ্গে প্রবল বজ্রপাত, মর্মান্তিক মৃত্যু ২৫জনের
সংবাদসংস্থা এএনআই বিধস্ত দুই জেলার ছবি সামনে এনেছে। যেখানে দেখা যাচ্ছে দুই জেলার বহু গ্রাম কার্যত ধুলোয় মিশে গিয়েছে। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। উল্লেখ্য, রাজধানী কাঠমাণ্ডু থেকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত বারা ও পারসার একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে রবিবারের এই ঝড়-বৃষ্টিতে। দেখুন সেই ছবি-

The post ভয়ঙ্কর ঝড়ে ধূলিসাৎ বহু গ্রাম, দেখুন সেই ধ্বংসলীলার ছবি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FJEHxu
No comments:
Post a Comment