Monday, April 1, 2019

‘পাকিস্তান অপনি মৌত মরেগা’, হুঙ্কার মোদীর

নয়াদিল্লি: রবিবাসরীয় সন্ধ্যার পারদ ফের চড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে৷ ম্যায় ভি চৌকিদার অনুষ্ঠানে বালাকোট হামলা থেকে মিশন শক্তি নিয়ে সরকারের সমালোচনার জবাব দিলেন তিনি৷

বালাকোট প্রসঙ্গে এদিন মোদী বলেন, এবার এমন একটা জায়গায় জবাব দেওয়া হয়েছে যার থেকে প্রমাণ হয়ে গিয়েছে, পাকিস্তানে চরমপন্থীদের উপস্থিতির কথা৷ কত প্রণা গিয়েছে তা নিয়ে পাকিস্তান চিন্তিত নয়, তাদের দুশ্চিন্তার বিষয় হল যে, জঙ্গিদের উপস্থিতি-সক্রিয়তার সঙ্গে পাকিস্তানের নাম জুড়ে গিয়েছে৷ দুর্ভাগ্যের বিষয়, ভারতে আমার নিন্দাতে উৎসাহী যারা তারা পাকিস্তানকেই সাহায্য করছে৷

বেঙ্গালুরুর এক আইটি প্রফেশনাল রাকেশ প্রসাদ প্রশ্ন করেন, ‘ভারতে দীর্ঘদিন উন্নয়ন চলছে, কিন্তু ভারত কবে উন্নত দেশ হবে৷’ তার এই প্রশ্নের উত্তরে মোদী বলেন, ‘এই প্রশ্নে একটা আকাঙ্খা লুকিয়ে রয়েছে৷ সমৃদ্ধ দেস হওার মতো সমস্ত উপকরণ ভারতের কাছে রয়েছে৷ বিশ্বের অন্যান্য দেশেরে সঙ্গে প্রতিযোগিতার একটা পরিবেশ আমি তৈরি তৈরি করেছি ভারতে, যাকে ধরে রাখতে হবে৷ আমরা অনেকটা সময় ভারত-পাকিস্তান বিষয় নিয়ে নষ্ট করেছি৷ পাকিস্তান নিজের মৃত্যু নিজেই ডেকে আনছে, তাকে নিয়ে ভাবতে হবে না৷ ভারতকে এগিয়ে যেতে হবে, শুধুমাত্র এই বিষয়েই জোর দিতে হবে৷’

এর পাশাপাশি মোদী আরও বলেন, পাকিস্তান হয়তো মনে করছে, ‘মোদী নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে তাই হয়তো কিছু করবে না৷ কিন্তু আমার জন্য নির্বাচন প্রথমে নয়, দেশ সবার আগে৷’

The post ‘পাকিস্তান অপনি মৌত মরেগা’, হুঙ্কার মোদীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FLkx6x

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez