Monday, April 1, 2019

মোদীর হয়ে গলা ফাটাতে ময়দানে নামছেন বিখ্যাত এই গায়িকা

নয়াদিল্লিঃ  জল্পনা ছিল যে বিখ্যাত গায়িকা স্বপ্না চৌধুরী সম্ভবত কংগ্রেসে যোগ দিতে পারেন। কিন্তু সেই জল্পনা নিজেই খারিজ করে দেন স্বপ্না। যখন কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভবনা খারিজ করছেন অন্যদিকে তখন বিজেপি নেতা মনোজ তিওয়ারির সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। দেখা যায় দিল্লির দায়িত্বে থাকা এই বিজেপি নেতার সঙ্গে বৈঠক সারছেন স্বপ্না। এরপরেই রাজনৈতিকমহলে জল্পনা তৈরি হয় যে তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন হরিয়ানার এই ডান্সার তথা গায়িকা। যদিও সেই জল্পনাও খারিজ করে দেন তিনি।

তবে সরকারিভাবে বিজেপিতে যোগ না দিলেও মোদীর সঙ্গেই যে আছেন তা বোঝা যাচ্ছে। কারণ লোকসভা ভোটে বিজেপির হয়ে জোরদার প্রচারে নামছেন বিখ্যাত এই গায়িকা। বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, বিজেপির স্টার-ক্যাম্পেনের যে তালিকা তৈরি হয়েছে তার শীর্ষেই রয়েছেন স্বপ্না চৌধুরী। দিল্লি লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় মোদীর হয়ে প্রচার করবেন। শুধু মোদীর হয়েই নয়, সংশ্লিষ্ট লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্যে গলাও ফাটাবেন।

প্রসঙ্গত, বিজেপি সূত্রে জানা গিয়েছে এই তালিকা তৈরি হওয়ার আগে রবিবার বিজেপি দফতরে যান স্বপ্না চৌধুরী। দীর্ঘক্ষণ সেখানে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক সারেন। এরপরেই স্বপ্না চৌধুরী লোকসভা ভোটে মোদীর বিরুদ্ধে প্রচারে নামার সিদ্ধান্তের কথা জানান বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার দৌলতে স্বপ্না চৌধুরী খুবই জনপ্রিয় নাম৷ তিনি হরিয়ানার নৃত্যশিল্পী, গায়িকা ও মঞ্চশিল্পী৷ সেখানে তাঁর বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে৷ পরিবারকে সাহায্য করার জন্য অনেক ছোট্ট বয়স থেকেই নাচকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। কয়েক বছরেই স্বপ্না চৌধুরী বেশ বিখ্যাত হয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে তাঁর গানের ভিডিওগুলো বেশ জনপ্রিয়ও হয়েছে। ২৮ বছরের স্বপ্না ২০১৭ সালে রিয়ালিটি শো বিগ-বসে আসার পরেই তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় বহুগুণ। এর পরে বলিউডের সিনেমায় আইটেম নাচেও তাঁকে দেখা যায়।

The post মোদীর হয়ে গলা ফাটাতে ময়দানে নামছেন বিখ্যাত এই গায়িকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U7d8bG

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez