ওয়াশিংটন: ফের মাঝ আকাশে দুর্ঘটনা৷ হেলিকপ্টার ভেঙে পড়ে প্রাণ হারালেন ২ পাইলট৷ দক্ষিণ-পশ্চিম আরিজোনায় প্রশিক্ষণ চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে৷
শনিবার রাতে ভেঙে পড়ে AH-1Z Viper. তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনার মুকে পড়ল কপ্টারটি তা এখনও জানা যায়নি৷ মেরিন কর্পস মুখপাত্র ক্যাপ্টেন গ্যাব্রিয়েল অ্যাডিব জানান, প্রশিক্ষণ চলাকালীন Marine Corps Air Station Yuma ট্রেনিং গ্রাউন্ডে এই দুর্ঘটনা ঘটে৷ কিন্তু কেন এটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়৷

এর আগে একাধিক বার এই ট্রেনিং সেন্টারে এই ধরণের দুর্ঘটনা ঘটেছে৷ ১৯৯৬ সালে মেরিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্লেন ভেঙে পড়ে চার জনের মৃত্যু হয়৷

২০০৭ সালে কলোরাডো নদীর কাছে প্রশিক্ষণরত একটি কপ্টার ভেঙে পড়ে ২ জনের প্রাণ যায়৷ ২০১২ সালে মাঝ আকাশে AH-1W Super Cobra এবং UH-1Y Huey মুখোমুখি সংঘর্ষে সাত জনের মৃত্যু হয়৷
The post প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ২ পাইলট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U9tH6L
No comments:
Post a Comment