Friday, March 1, 2019

সুষমা আমন্ত্রিত হওয়ায় ইসলামিক দেশগুলির বৈঠকে থাকছে না পাকিস্তান

আবুধাবি: অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের বৈঠকে থাকছে না পাকিস্তান। শুক্রবার আবুধাবিতে ওই বৈঠকে একাধিক দেশের বিদেশমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু ওই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণ ফিরিয়ে নিতে রাজি হয়নি। তাই শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্তের কথাই জানিয়ে দিয়েছেন পাক বিদেশমন্ত্রী। তবে পাকিস্তানের তরফ থেকে প্রতিনিধিত্ব করবেন কয়েকজন অফিসার।

অনুমান করা হচ্ছে এদিন আবুধাবির বৈঠকে সন্ত্রাসের প্রসঙ্গ তুলবেন সুষমা। এদিন বৈঠকের উদ্বোধনী পর্বেই অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সুষমা স্বরাজ।

বালাকোটে ভারতীয় বায়ুসেনার জঙ্গি নিকেশ অভিযানের পর থেকেই পাকিস্তান ওই বৈঠকে ভারতের উপস্থিতি নিয়ে আপত্তি তুলতে শুরু করেছিল। পাকিস্তানের চাপে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন ভারতের এয়ার স্ট্রাইকের নিন্দা জানায়। দুই দেশকে শান্তিপূর্ণভাবে কথা বলার বার্তাও দেয়।

The post সুষমা আমন্ত্রিত হওয়ায় ইসলামিক দেশগুলির বৈঠকে থাকছে না পাকিস্তান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NHQfFn

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez