আটারি সীমান্ত (পাঞ্জাব): কয়েকদিন ধরে টানটান উত্তেজনার অবসান। ভারতের চাপে নতিস্বীকার করতে বাধ্য হল পাকিস্তান। আজ শুক্রবার দেশে ফিরছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। ইতিমধ্যে ইসলামাবাদ থেকে রওনাও দিয়ে দিয়েছেন অভিনন্দন। সড়কপথে তাঁকে নিয়ে আসা হচ্ছে। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের ভারতীয় হাইকমিশনারের আধিকারিকরা। মনে করা হচ্ছে দুপুরের মধ্যে ওয়াঘা সীমান্তে পৌঁছবেন অভিনন্দন।
জানা যাচ্ছে, ভারতের তরফ থেকে পাকিস্তানের কাছে জানানো হয়েছে বিটিং রিট্রিট শুরু হওয়ার আগে যাতে অভিনন্দনকে ফেরানো যায়। কারণ সেই সময় বহু মানুষের ভিড় জমে সীমান্তে। আর সেজন্যে ভারতের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে পাকিস্তানকে। ইতিমধ্যে ওয়াঘা সীমান্তে পৌঁছে গিয়েছেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা। জানা গিয়েছে, ইসলামাবাদ ছাড়ার আগে বেশ কিছু কাজ সারতে হয়েছে অভিনন্দনকে।

দেশে বীর সন্তান দেশে ফিরছে, আবেগে ভাসছে গোটা ভারত। কয়েক হাজার মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন ওয়াঘা সীমান্তে। কেউ জাতীয় পতাকা হাতে তো কেউ আবার ঢাক-ঢোল হাতে অভিনন্দকে স্বাগত জানাতে সীমান্ত জড়ো হয়েছেন। যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়ছে সেখানে। সবার মুখে একটাই আওয়াজ, অভিনন্দন জিন্দাবাদ। স্যালুট বির জওয়ানকে।

ক্রমশ সীমান্ত এলাকায় ভিড় বাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। গোটা এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে। একটা জায়গার পর আর সেখানে যেতে দেওয়া হচ্ছে না। বিএসএফকে হাই-অ্যালার্টে রাখা হয়েছে। কড়া নজরদারি চলছে। তবে যত সময় বাড়ছে উতক্ষন্টা বাড়ছে দেশের বীর সন্তানকে একবার দেখার জন্যে-
The post ফিরছেন ভারতমাতার বীর সন্তান: স্বাগত জানতে সীমান্তে দেশবাসী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GQS8yD
No comments:
Post a Comment