মুম্বই: ফের ভূমিকম্প৷ শুক্রবার সকাল ১১ টা নাগাদ কেঁপে ওঠে মহারাষ্ট্র৷ রিখটার স্কেলে এর তীব্রতা ৪.৩ ম্যাগনিটিউড বলে জানা গিয়েছে৷
মহারাষ্ট্রে পালগড়ে এই কম্পনে আতঙ্ক ছড়ালেও, কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি জানা যায়, ছোট ছোট ধাক্কায় কেঁপে ওঠে মহারাষ্ট্রের এই পালগড়৷ পরপর তিনটি ভূকম্পন অনুভূত হয়৷
সেদিন সকাল থেকেই এই কম্পন অনুভূত হয়৷ সকাল ১০.১৪ মিনিটে প্রথম কম্পন টের পাওয়া যায়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৯৷

এর পরের কম্পন হয় ১.১৪ মিনিটে৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল সেই ২.৯৷ তৃতীয় বার কম্পন হয় ১.২৮মিনিটে৷ তখন বাড়ে তীব্রতা৷ কম্পনের মাত্রা ছিল ৩.১৷ আর কয়েকদিন যেতে না যেতেই ১ ফেব্রুয়ারি ফের কম্পন৷ যার তীব্রতা যথেষ্টই বেশি৷
বারবার এই কম্পনে আতঙ্ক বাড়ছে৷ তবে কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷
The post BreakingNews: উত্তপ্ত পরিস্থিতিতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GQzKGd
No comments:
Post a Comment