Friday, March 29, 2019

চতুর্মুখী লড়াই তমলুক লোকসভায়, তৃণমূলকে কড়া টক্কর তিন দলেরই

স্টাফ রিপোর্টার, তমলুক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে কংগ্রেসে জায়গা পেলেন প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। সেই সাথে তিনি তমলুক লোকসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটে প্রার্থী হচ্ছেন। ফলে তমলুক লোকসভা কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই।

নন্দীগ্রামে গনহত্যা কাণ্ডে প্রধান অভিযুক্ত লক্ষণ শেঠকে ২০০৯ সালে তমলুক কেন্দ্র থেকে পরাজিত করেন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। ২০১১ সালে রাজ্যে পালাবদল হয়। সিপিএমের ভরাডুবি হলে লক্ষণ শেঠ গ্রেফতার হন। জেল থেকে বেরিয়ে প্রথমে ভারত নির্মাণ পার্টি নামে একটি রাজনৈতিক দল গড়ে তোলেন তিনি। কিন্তু সেই দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন নি।

পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দেন। গত ২০১৬ বিধানসভা নির্বাচনে লক্ষ্মণ শেঠকে টিকিট দেয়নি বিজেপি। লোকসভা ভোটে টিকিট নিশ্চিত করতে শেষপর্যন্ত তিনি কংগ্রেসে যোগদান করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বৃহস্পতিবার লক্ষ্মণ শেঠের হাতে দলীয় পতাকা তুলে দেন। সেই সাথে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হচ্ছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন দিব্যেন্দু অধিকারী। ২০১৬ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়ে শুভেন্দু মন্ত্রী হন। ফলে উপ নির্বাচনে জয়ী হয়ে তমলুকের সাংসদ রয়েছেন দিব্যেন্দু।

তৃণমূলের বিরুদ্ধে তমলুক আসনে সিপিএম প্রার্থী কোলাঘাটের বতর্মান বিধায়ক ইব্রাহিম আলী। বিজেপি প্রার্থী নদিয়ার নবদ্বীপ এলাকার বাসিন্দা কীর্তনীয়া সিদ্ধার্থশেখর নষ্কর। ফলে তমলুক কেন্দ্রে এবার লড়াই জমে উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে কে প্রধান বিরোধী তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা কল্পনা।

২০১৬ সালে তমলুক লোকসভায় ৭টি বিধানসভার মধ্যে ৩টি আসনে জয়ী হয় সিপিএম। ফলে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বলে দাবী করছে সিপিএম। দলের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন বিধানসভা নির্বাচনে মানুষ আমাদের ভোট দিয়ে ৭টির মধ্যে ৩টি কেন্দ্রে জিতিয়েছেন। কড়া নিরাপত্তায় ভোট হলে আমরাই জয়ী হব।

এদিকে কীর্তনীয়াকে প্রার্থী করায় এবার হিন্দু ভোট তাদের বাক্সে পড়বে বলে বিজেপির দাবী। বিজেপি জেলা সভাপতি প্রদীপ দাস বলেন, আমাদের প্রার্থীর এক লক্ষ অনুগামী রয়েছে পূর্ব মেদিনীপুরে। অন্য দিকে মোদীজীর উন্নয়নের ভোট এক হয়ে আমরা জয়ী হব তমলুকে।

কংগ্রেস প্রার্থী লক্ষণ শেঠ জানান, রাজনৈতিক চক্রান্ত করে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছিল। এলাকার মানুষ আমাকে চেনেন। ভালোবাসেন। আমার আমলে কিভাবে উন্নয়ন হয়েছে জানেন সকলে। শুধুমাত্র প্রতীক নয়, আমার কাজ দেখে ভোট দেবেন।

বিরোধীদের অবশ্য বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তাদের দাবি বিরোধীরা কে দু নম্বর, কে তিন নম্বর, কে চার নম্বরে থাকবে লড়াই করছে। গত উপ নির্বাচনে তৃণমূল প্রায় ৫ লক্ষ ভোটে এগিয়েছিল৷ এবার সেই মার্জিন আরও বাড়বে বলেই আশাবাদী শাসক দল৷

The post চতুর্মুখী লড়াই তমলুক লোকসভায়, তৃণমূলকে কড়া টক্কর তিন দলেরই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2uzVFJE

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez