Friday, March 29, 2019

নির্বাচনী আচরণ বিধি ভেঙে জেলে গেলেন বিজেপি বিধায়ক

ইন্দোর: লোকসভা নির্বাচনকে ঘিরে চলছে জোর প্রস্তুতি৷ প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রার্থীরা৷ সন্তর্পণে পা পেলতে চাইছেন প্রত্যেকেই৷ কারণ শিয়রে ঝুলছে নির্বাচনী আচরণবিধি৷ এই বিধি ভঙ্গ হলেই শাস্তি৷ আর তেমনটাই ঘটল এক বিজেপি বিধায়কের সঙ্গে৷

জানা গিয়েছে বিধিভঙ্গের অপরাধে বিজেপি বিধায়ক দিলীপ সিং পারিহার এবং অন্য আরেক বিজেপি নেতাকে বৃহস্পতিবার জেলে পাটানো হয়৷ গত বছর ডিসেম্বর মাসে বিধানসভা নির্বাচনেও, পারিহার এই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন৷ নির্বাচন কমিশন থেকে তাঁকে সতর্কও করা হয়েছিল৷

ফের একবার ২৩ মার্চ বিধি ভঙ্গ করলেন তিনি৷ ওই বিধায়ক এবং দলের কয়েকজন সমর্থক একটি বাইক ব়্যালি এবং আতসবাজির প্রদর্শনী করেন৷ প্রশাসনের কোনওরকম অনুমতি ছাড়াই মান্দসোর লোকসভা কেন্দ্র থেকে বর্তমান সাংসদ সুধীর গুপ্তার পুনরায় টিকিট পাওয়াতে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল৷

পুলিশের কাছে এফআইআর দায়ের করে নির্বাচন কমিটির ফ্লাইং স্কোয়াড৷ পারিহার এবং আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই বিধায়ককে গ্রেফতার করা হয়৷ আগামী ৫ এপ্রিল পর্যন্ত জেলেই থাকবেন তিনি এবং আরও এক কর্মী৷

The post নির্বাচনী আচরণ বিধি ভেঙে জেলে গেলেন বিজেপি বিধায়ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HVvrZQ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez