Friday, March 29, 2019

জেলায় নো এন্ট্রি বিজেপি প্রার্থীর, ফায়দা তুলতে মরিয়া বাকিরা

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: গত বুধবারের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ছ’সপ্তাহ বাঁকুড়ায় জেলায় ঢুকতে পারবেননা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এই অবস্থায় বেশ কিছুটা বিপাকে পদ্ম শিবির।

তৃণমূলের প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা, সিপিএমের তরফে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের চার বারের প্রাক্তন সুনীল খাঁ যখন দাপিয়ে প্রচার করছেন, ঠিক তখন নিজেদের প্রার্থীকে এলাকায় হাজির করতে না পেরে অনেকটাই ব্যাকফুটে বিজেপি। ‘মানুষ প্রার্থীকে চাইছেন, উনি আইনী জটিলতায় প্রচারে জেলায় আসতে পারছেননা। সমস্যা হচ্ছে, মানছেন বিষ্ণুপুর এলাকার বিজেপি নেতৃত্বও।

এবিষয়ে বাম-তৃণমূলের বক্তব্য পরিস্কার। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে কংগ্রেসের টিকিটে নির্বাচিত, বর্তমানে তৃণমূল শিবিরে যোগ দেওয়া বিধায়ক তুষার ভট্টাচার্য্যকে কে প্রশ্ন করা হয়েছিল, হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জেলায় ঢুকতে পারছেননা। আপনারা এর সুবিধা কতোটা পাবেন?

আরও পড়ুন : কংগ্রেসের আরও এক তালিকায় উঠে এলেন গেহলট ও যশোবন্তের ছেলে

এর উত্তরে বিধায়ক তুষার ভট্টাচার্য্য বলেন, বিরোধী প্রার্থী যদি প্রচারে না থাকতে পারেন, আমাদের লাভ তো একটা হবেই। তবে যে কারণে উনি থাকতে পারছেন না, সেই কারণ যথেষ্ট মারাত্মক দাবী করে তিনি আরো বলেন, উনি যদি প্রচারেই না আসতে পারেন, তার লাভ আমরাই ঘরে ঢোকাবো। একই সঙ্গে এই এলাকায় তৃণমূলের সংগঠন যথেষ্ট মজবুত ও প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে, সেই কাজকেই হাতিয়ার করেই তারা ভোটের লড়াইয়ে নেমেছেন বলে তিনি জানান।

বিধায়ক তুষার ভট্টাচার্য্য যাই বলুন, এই কেন্দ্রে শাসক দলের প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা ‘বিদায়ী’ সাংসদ সৌমিত্র খাঁকে একেবারেই পাত্তা দিতে রাজী নন। তিনি কলকাতা২৪×৭ কে টেলিফোনে বলেন, কে এলো, কে গেল, কে প্রচার করলো বা না করলো তাতে আমাদের কিছু যায় আসেনা। রাজ্যের আরো ৪১ টি কেন্দ্রের মতো আমাদের বিষ্ণুপুরেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভোট হবে।

তিনি আরও বলেন এখানকার মানুষ বিজেপি সহ সমস্ত বিরোধী দলকে প্রত্যাখ্যান করেছেন। প্রচারে বেরিয়ে যা বুঝতে পারছি, মানুষ আগামী ১২ মে দিনটার জন্য অপেক্ষা করে আছেন। সেদিন সবাই জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য মুখিয়ে আছেন বলেও তিনি দাবী করেন।

আরও পড়ুন : লড়াই জিইয়ে রাখতে বিনা প্রার্থীতেই প্রচারে বিজেপি

এবিষয়ে আমরা কথা বলেছিলাম এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সুনীল খাঁ এর সঙ্গেও। তিনি বলেন, এই বিষয়টা নিয়ে আমরা বিন্দুমাত্রও ভাবিত নই। উনি এতবার ‘জামা বদল’ করেছেন প্রচারে থাকুন বা না থাকুন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষ ওনাকে আগেই প্রত্যাখ্যান করেছেন।

তিনি নিজে এলাকায় প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে বলেন, কে কি করলো বা করার সুযোগ পেল এটা বড় কথা নয়, বামপন্থীরা সাধারণ মানুষের স্বার্থে লড়াই করে একথাটাই আমাদের প্রচারের মূল কথা। আর মানুষ তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে ভোটের বাক্সে তার প্রতিফলন পাবেন বলেও তিনি জানান।

১২ মে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে নির্বাচন কমিশনের সূচী মেনে রয়েছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কর্মসূচী। সেই সময়ের মধ্যে দলের প্রার্থী সৌমিত্র খাঁ আদালতের পক্ষ থেকে জেলায় ঢোকার অনুমতি না পেলে বিপাকে পড়তে হবে বিজেপিকে। এখন শেষ পর্যন্ত কি হয়, তা দেখার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে।

The post জেলায় নো এন্ট্রি বিজেপি প্রার্থীর, ফায়দা তুলতে মরিয়া বাকিরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2I0hoCC

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez