Thursday, March 28, 2019

দুপুরের বোর্ড মিটিংয়ে সুপার কাপ নিয়ে সিদ্ধান্ত ইস্টবেঙ্গলে

বেঙ্গালুরু: জোট ছেড়ে বেরিয়ে এসে কি সুপার কাপে অংশগ্রহণ করবে ইস্টবেঙ্গল? একইসঙ্গে জোটের সঙ্গে গাঁটছড়া খুলে সুপার কাপে কি নামবে চার্চিল এবং নেরোকা? এই সব প্রশ্নেরই উত্তর পেতে আর অপেক্ষা মাত্র কয়েকঘন্টার। বৃহস্পতির দুপুরেই বেঙ্গালুরুতে বোর্ড মিটিংয়ে বসতে চলেছেন ইস্টবেঙ্গল ও ক্লাবের ইনভেস্টর গ্রুপ কোয়েসের কর্তাব্যক্তিরা।

বিকেলের মধ্যেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত। একইসঙ্গে কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের মধুচন্দ্রিমার সম্পর্ক দীর্ঘায়িত হবে কিনা, নির্ধারণ হয়ে যাবে এদিনের বোর্ড মিটিংয়েই। রিয়াল কাশ্মীর কিংবা চেন্নাই সিটি এফসি জোট ছেড়ে বেরিয়ে আগেই সুপার কাপে খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এমনকি এআইএফএফ’কে তাদের ভুবনেশ্বর পৌঁছনোর সূচিও জানিয়ে দিয়েছে তারা। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের গৃহীত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে চার্চিল-নেরোকার মতো দলগুলি। সেক্ষেত্রে বৃহস্পতির দুপুরে ইস্টবেঙ্গলের এই বোর্ড মিটিং যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই চলে।

আরও পড়ুন: অরেঞ্জ ক্যাপ মাথায় তুলে রানার নজর ধারাবাহিকতায়

কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক জোট ছেড়ে বেরিয়ে ক্লাবের ইতিহাসের কথা মাথায় রেখে সুপার কাপে খেলার পক্ষেই সায় দেবেন। এমনই আশা নিয়ে বেঙ্গালুরুতে বোর্ড মিটিংয়ে যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। সঙ্গে থাকবেন ক্লাবের প্রেসিডেন্ট ড: প্রণব দাশগুপ্ত। কোয়েসের তরফ থেকেও চেয়ারম্যান আইজ্যাক সহ উপস্থিত থাকার কথা তিনজন ডিরেক্টরের।

তবে শুধুমাত্র সুপার কাপে অংশগ্রহণের সিদ্ধান্তই নয়। বোর্ডের মিটিংয়ে পরিকল্পনা হবে আগামী বছরের দল গঠন নিয়েও। কিন্তু কোয়েস গ্রুপ সুপার কাপ খেলতে অস্বীকার করলে সেক্ষেত্রে কী হবে? উত্তরে খোলসা করে কিছু জানাতে চাননি দেবব্রত সরকার। তবে সেক্ষেত্রে কোয়েসের সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন: এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে ভারত

তাহলে কি মোহনবাগানের কথায় প্রভাবিত হয়েই জোট ছেড়ে বেরোবে না কোয়েস? ইস্টবেঙ্গলের এক কর্তার কথায় ইঙ্গিত তেমনটাই। কিন্তু জোট ছেড়ে বেরিয়ে ইস্টবেঙ্গল সুপার কাপ খেলার সিদ্ধান্ত নিলে মোহনবাগান যে অথৈ জলে পড়ে যাবে, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু এক বাগান কর্তার কথায়, ‘জোট ছেড়ে বেরোবে না কোয়েস। সুপার কাপ খেলবে না চার্চিল-নেরোকাও।’ কিন্তু এএফসি কাপে অংশগ্রহণ করতে হলে ফেডারেশনের সাহায্যের প্রয়োজন। তাই জোট ছেড়ে বেরিয়েছে চেন্নাই সিটি এফসি’র মতো দল, জানাচ্ছেন বাগান কর্তা।

The post দুপুরের বোর্ড মিটিংয়ে সুপার কাপ নিয়ে সিদ্ধান্ত ইস্টবেঙ্গলে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CIPyqL

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez