Thursday, March 28, 2019

ভোটের আগে ঘর ভাঙল তৃণমূলের, বিজেপিতে যোগ শতাধিক কর্মীর

স্টাফ রিপোর্টার, কাঁথি: ভোটের মুখে শাসকের চিন্তা বাড়িয়ে পূর্ব মেদিনীপুরে ঘর বদল করলেন শতাধিক তৃণমূল সমর্থক৷ কাঁথির সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল ছেড়ে তাদের দলে বহু কর্মী-সমর্থক যোগ দিয়েছেন৷

বিজেপির জেলা সভাপতি তপন মাইতি দাবি করেন, এ দিন কাঁথিতে বিজেপির দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে রামনগর-১ ব্লকের ও পশ্চিম মন্ডলের পদিমা-১ গ্রাম পঞ্চায়েতের চাঁপাবনি গ্রামের সিতাংশু আদকের নেতৃত্বে তৃণমূল ছেড়ে প্রায় ১০০ জন বিজেপিতে যোগ দিয়েছেন। নবাগত কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস সামন্ত ও কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তপন মাইতি।

তবে তৃণমূলের ব্লক সভাপতি নিতাই চরণ সার বলেন, “এমন খবর জানি না। স্থানীয় নেতৃত্বের কাছ থেকে খোঁজ নিয়ে দেখছি।” যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই বেশ কিছুটা অস্বস্তিতে শাসক দল তৃণমূল৷ শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরে ঘর ভাঙায় স্পষ্টতই বিব্রত তৃণমূল৷

The post ভোটের আগে ঘর ভাঙল তৃণমূলের, বিজেপিতে যোগ শতাধিক কর্মীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UWptLT

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez