Thursday, March 28, 2019

BREAKING NEWS: জল্পনা শেষে কংগ্রেসেই লক্ষণ শেঠ, বিক্ষোভের আশঙ্কা

স্টাফ রিপোর্টার, কলকাতা: লক্ষণ শেঠের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। একাংশের বাধায় সেই যোগদান আটকে গিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার তিনি যোগ দিচ্ছেন কংগ্রেসে।

এদিন প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে কংগ্রেসে যোগ দিতে আসছেন তিনি। তবে সূত্রের খবর, দলের একাংশের বিক্ষোভের মুখে পড়তে পারেন লক্ষণ শেঠ।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে লক্ষণ শেঠকে। জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরে কোনও আসন থেকে তাঁকে টিকিট দেবে কংগ্রেস।

আগেই কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল একসময়ের সিপিএমের দোর্দন্ডপ্রতাপ নেতা লক্ষণ শেঠের৷ কিন্তু এদিন সকাল থেকে বেঁকে বসেন আব্দুল মান্নান৷ ফলে লক্ষণ শেঠের কংগ্রেসে যোগদান আটকে যায়৷

২০১৪ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর ২০১৬-তে বিজেপিতে যোগ দেন একসময় পূর্ব মেদিনীপুরের শেষ কথা লক্ষণ শেঠ। বিজেপিতে সেভাবে জায়গা না পেয়ে ২০১৮-তে দল ছেড়ে দেন। তারপর তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু নন্দীগ্রাম আন্দোলনে যাঁর বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারীরা পায়ের তলায় জমি পেয়েছেন, তাঁকে দলে নিতে চায়নি তৃণমূল। অগত্যা, নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে কংগ্রেসের ছাতার তলায় আসার চেষ্টা শুরু করেন তিনি।

সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস হওয়ার ক’দিন পরেই তাঁর সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিলেন লক্ষণ শেঠ। তারপর থেকে বেশ কয়েকধাপ কথাবার্তা শুরু হয়েছিল দুই পক্ষের মধ্যে। লক্ষণ শেঠ নিজেও সে কথা স্বীকার করে ছিলেন।

The post BREAKING NEWS: জল্পনা শেষে কংগ্রেসেই লক্ষণ শেঠ, বিক্ষোভের আশঙ্কা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UWpJKR

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez