নয়াদিল্লি: বুধবার সকালে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিল পাকিস্তানের ফাইটার জেট। পাকিস্তান সরকার বিষয়টা অস্বীকার করলেও ভারতীয় সেনা প্রমাণ দিয়ে দেখিয়েছে যে মিসাইল নিয়ে ভারতের সেনা ঘাঁটিকে টার্গেট করেই অভিযান চালিয়েছিল পাকিস্তান।
সূত্রের খবর, পাকিস্তানের ওই ফাইটার চলে এসেছিল বৈষ্ণো দেবী মন্দিরের একেবারে কাছে। উধমপুরে নর্দার্ন আর্মি হেডকোয়ার্টারের উপরেও চলে আসে পাক বিমান।
‘ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত রিপোর্ট বলছে, সীমান্ত পেরিয়ে বেশ কিছুটা ভিতরে রেসাই জেলার বিভিন্ন জায়গায় হামলা চালানোর চেষ্টা করেছিল ওইসব পাক ফাইটার জেট। জানা গিয়েছে, রেসাই থেকে সড়কপথে আর্মির নর্দার্ন হেডকোয়ার্টার ৬৫ কিলোমিটার দূরে। অর্থঅৎ আকাশ পথে অনেকটাই কাছে। আর এই রেসাই থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত কাটরা, যার কাছেই অবস্থিত বিখ্যাত বৈষ্ণো দেবী মন্দির।
ওই অঞ্চলে বোমাও ফেলে পাক বিমানগুলি। তারপরেই বিমানগুলিকে তাড়া করে ভারতীয় যুদ্ধবিমান।
বায়ুসেনা সূত্রে জানা যাচ্ছে, একটি ব্রিগেড হেডকোয়ার্টার ও একটি ব্যাটেলিয়ন হেডকোয়ার্টারকে টার্গেট করা হয়েছিল। কিন্তু থামিয়ে দেয় ভারতীয় সেনা।
বুধবার সকালে ভারতের আকাশে দেখা যায় পাকিস্তান থেকে যুদ্ধবিমান এগিয়ে আসছে। রাজৌরি সেক্টরে ঢুকে পড়ে সেটি। মিগ-২১, সুখোই-৩০ তাড়া করতে যায় পাক বিমানকে। ভারতের ঘাঁটিতে কোনও ক্ষতি পারেনি পাক বিমান। মিগ-২১ গুলি করে নামায় পাক বিমানকে। বিমানটি গিয়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীরে।
ভারতীয় সীমান্তের কাছ থেকে পাওয়া গিয়েছে AMRAAM মিসাইলের অংশ, যা ব্যবহার হয় পাক F-16 বিমানে। সেই মিসাইলের অংশ দেখিয়েই প্রমাণ দিয়েছে ভারত।
The post বৈষ্ণো দেবী মন্দিরের একেবারে কাছে চলে এসেছিল পাকিস্তানের যুদ্ধবিমান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Nyfg5J
No comments:
Post a Comment