- অ্যান্টি ক্যাম কর্ডার সিস্টেম চালু করার পক্ষে কেন্দ্র। বিনোদন শিল্পে ‘সিঙ্গল উইন্ডো’ ক্লিয়ারেন্সের কথা ঘোষণা বাজেটে।
- প্রত্যক্ষ কর আদায় বেড়েছে।
- উত্তর-পূর্বের জন্য বরাদ্দ বাড়ল ২১ শতাংশ। বরাদ্দ করা হল ৫৮১১৬ কোটি টাকা।
- পাঁচ বছরে ১ লক্ষ ডিজিটাল ভিলেজ তৈরি করবে সরকার।
- প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ তিন লক্ষ কোটিরও বেশি। ওয়ান র্যাংক ওয়ান পেনশনের জন্য ৩৫০০০ কোটি ঘোষণা পীযূষ গোয়েলের।
- ৯ মিনিটে পাওয়া যাবে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ।
- বিনামূল্যে আট কোটি এলপিজি কানেকশন দেওয়ার কথা ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী।
- নতুন পেনশন স্কিম। শ্রমিকদের জন্য নিশ্চিত ৩০০০ টাকা পেনশন ঘোষণা, যাদের আয় মাসে ১৫০০০ টাকার কম। এতে উপকৃত হবেন ১০ কোটি কর্মী। এই পেনশন পেতে হলে অসংগঠিত শ্রমিকদের মাসে ১০০ টাকা করে দিতে হবে। ৬০ বছরের পর পেনশন পাবেন তাঁরা।
- গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ৩০ লক্ষ।
- মৎস্যচাষের জন্য আলাদা মন্ত্রক ঘোষণা সরকারের।
- কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা দেবে সরকার, যাদের ২ হেক্টরের কম জমি রয়েছে। এটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নীতি। ১২ কোটি কৃষক পরিবার উপকৃত হবে। এই নীতির জন্য বরাদ্দ ৭৫ হাজার কোটি টাকা।
- দরিদ্র মানুষকে খাবার জোগাতে সরকার বরাদ্দ করেছে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা।
- স্বচ্ছ ভারতের মাধ্যমে ৯৮ শতাংশের বেশি গ্রামীন শৌচাগার তৈরি হয়েছে।
- ব্যাংকের মূলধনের জন্য ২.৬ লক্ষ কোটি আনা হয়েছে।
- স্বচ্ছ ব্যাংকিং ব্যবস্থায় যারা বাধা দিচ্ছিল তাদের আটকানো হয়েছে। ঋন খেলাপিদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ লক্ষ কোটি টাকা।
- ২৩৯ বিলিয়ন ডলার এফডিআই এসেছে গত পাঁচ বছরে।
- কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট জিডিপি-র ২.৫ শতাংশ।
- মোদী সরকার পিছনে টানা মুদ্রাস্ফীতি ভেঙেছে।
- অর্থনীতি দৃঢ়ভাবে নিজের রাস্তায় ফিরছে।
- খাদ্য পণ্যের দাম মুদ্রাস্ফীতির কারণ।
- কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে- অর্থমন্ত্রী।
- অরুণ জেটলির অনুপস্থিতির বিষয়টি নিয়ে আমি সচেতন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি- অর্থমন্ত্রী।
- বাজেট পেশ করছেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীয়ুষ গোয়েল।
সকাল থেকে চনমনে শেয়ার বাজার। বাজার ক্রমশ উঠছে। ইতিমধ্যে সেনসেক্স ১৫০ পয়েন্ট উপরে উঠে গিয়েছে।
মধ্যবিত্তের মন জিততে মরিয়া বিজেপি সরকার? শেষ বেলায় বাজেটে কি মাস্টারস্ট্রোক মোদী সরকার মারে সেদিকেই তাকিয়ে দেশবাসী। বাজেট শুনতে ইতিমধ্যে সংসদে পৌঁছে গিয়েছেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ।
বাজেট পেশ হওয়ার আগে রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী পিয়ুষ গোয়েল। করলেন বৈঠকও। এরপর সংসদে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রকের আধিকারিকরা।

ভোটের আগে শেষ বাজেট পেশ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বাজেট পেশ করবেন পিয়ুষ গোয়েল। এই বাজেটে একগুচ্ছ ঘোষণা করতে পারেন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী।

The post মেগা পেনশন স্কিম ঘোষণা মোদী সরকারের Budget Live appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2MHstsg
No comments:
Post a Comment