অভিষেক কোলে: ৯০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে, যখন ভারত-ইতালি প্রথমবার ডেভিস কাপ টাইয়ে পরস্পরের বিরুুদ্ধে কোর্টে নেমেছিল। ১৯২৮ সালে শুরু হওয়া সেই দ্বিপাক্ষিক উৎকর্ষতা প্রমানের লড়াইটা পরবর্তী সময়ে বাড়তি মাত্রা পেয়েছে সন্দেহ নেই। তবে সম্মুখ সমরের পরিসংখ্যানে ইতালি এগিয়ে রয়েছে ভারতের থেকে। এযাবৎ পাঁচবার ডেভিস কাপ টাইয়ে মুখোমুখি হয়েছে দু’দল। চারবার জিতেছে ইতালি, একবার ভারত। ভারতের একমাত্র জয় এসেছিল ১৯৮৫ সালে কলকাতার ঘাসের কোর্টে। এবার ডেভিস কাপের গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারে হিসাব বদলে দেওয়ার সুবর্ণ সুযোগ মহেশ ভূপতিদের সামনে। এক্ষেত্রে ভারতকে ভরসা যোগাচ্ছে সাউথ ক্লাবের সেই ঘাসের কোর্ট, যেখানে ইতালি শেষবার এই সার্ফেসে (ঘাস) খেলতে নেমে হারের মুখ দেখেছিল ভারতের কাছে।
ভারত-ইতালি ডেভিস কাপ কোয়ালিফায়ার টাই শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক-
* ভারত-ইতালি শেষবার ডেভিস কাপ টাইয়ে মুখোমুখি হয়েছিল ১৯৯৮ সালে জেনোয়ার ক্লে কোর্ট। ভারত টাই হেরেছিল ১-৪ ব্যবধানে।
* ভারতের ডেভিস কাপ ব়্যাংকিং এই মুহূর্তে ১৯। ইতালি রয়েছে ১০ নম্বরে।
* ডেভিস কাপে ভারতের সেরা পারফরম্যান্স ১৯৬৬, ৭৪ ও ৮৭ সালে রানার্স হওয়া। ইতালি ৬ বার রানার্স হওয়া ছাড়াও চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৬ সালে।

* সার্বিকভাবে ভারত তাদের ১৯৯ তম ডেভিস কাপ টাইয়ে কোর্টে নামছে। ইতালি খেলতে নামছে ২৫১ তম ডেভিস কাপ টাইয়ে।
* ভারত গত বছর ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফে উঠেছিল। ইতালি পোঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে।
* ২০০৫’এ সুইডেনের কাছে হারের পর থেকে ভারত ঘাসের কোর্টে পরপর চারটি টাই জিতেছে। একটিতেও হারেনি। ইতালি ১৯৮৫ সালে ভারতের কাছে হারের পর থেকে ঘাসের কোর্টে আর ডেভিস কাপ খেলেনি। সব মিলিয়ে ঘাসের কোর্টে ২৩টি ডেভিস কাপ টাইয়ে ইতালি জিতেছে ১০বার। হেরেছে ১৩টি টাই।
* ভারতের হয়ে এবার সিঙ্গলসে কোর্ট নামতে চলেছেন প্রজনেশ গুণেশ্বরন (১০২) ও রামকুমার রামানাথন (১৩৩)। ডাবলস খেলবেন রোহন বোপান্না (৩৭)-দ্বিবীজ শরণ (৪০) জুটি। ইতালির হয়ে সিঙ্গলসে নামবেন আন্দ্রেয়া সেপ্পি (৩৭) ও মাতেও বেরেত্তিনি (৫৩)। ডাবলস খেলবেন সাইমন বোলেল্লি (৮৯)-মার্কো চেচিনাতো (সিঙ্গলস-১৯)জুটি।
The post পরিসংখ্যান বলছে ঘাসের কোর্টে ‘অ্যাডভান্টেজ ইন্ডিয়া’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DMbi6j
No comments:
Post a Comment