Friday, February 1, 2019

অল্প বাড়লেও অনুভূত হচ্ছে শীত

স্টাফ রিপোর্টার, কলকাতা: সামান্য বাড়লেও এখন স্বাভাবিকের নিচেই রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিন তিনেক আগেই এক ধাক্কায় পাঁচ ডিগ্রি নেমেছিল কলকাতার পারদ। ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে সেটাই ১২ ডিগ্রিতে নেমে এসেছে। শুক্রবার তা সামান্য বেড়ে ১৩ডিগ্রিতে এসেছে।

আলিপুর চলতি সপ্তাহের শুরুতেই জানিয়েছিল নিম্নচাপ অক্ষরেখার জের কাটবে। তারপরেই নামতে শুরু করবে পারদ । ঠিক সেটাই হয়েছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১২.৭।

শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

বিহার ছত্তিসগড়ে নিম্নচাপ অক্ষরেখার জেরে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি ছিল। অন্যদিকে, শহরের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। গত সপ্তাহের শেষ দিনে শহরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। পারদ নামার পর সপ্তাহান্তেও জারি রইল শীতের আমেজ।

The post অল্প বাড়লেও অনুভূত হচ্ছে শীত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DN8N3B

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez