Friday, February 1, 2019

আয়কর থেকে কৃষি, জনমোহিনী বাজেটের দিকে তাকিয়ে জনতা

কলকাতা: কী রয়েছে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েলের লাল ব্রিফকেসে? আর কিছুক্ষণ পরেই তা জানা যাবে৷ তবে লোকসভা ভোটের আগে আসন্ন এই বাজেটের যে নয় দিকে লজর রাখা প্রয়োজন তা পরিবেশন করার চেষ্টা করেছে Kolkata24x7

১. কৃষকদের জন্য ব্যাপক স্বস্তির বাজেট হতে পারে৷ লোকসভা নির্বাচনের আগে কৃষি কল্যাণে ঝোঁক রয়েছে মোদী সরকারের৷ আসন্ন লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের শেষ বাজেট৷ কৃষকরা ভালো কিছু আশা করতেই পারেন৷

২. ছোট ব্যবসায়ীদের জন্যও সুখবর আনতে পারেন ভোটের আগের বাজেট৷ নোটবন্দি এবং জিএসটির পর ছোট ব্যবসায়ীরা দেশ জুড়ে ক্ষতির মুখে পড়েছে৷

৩. আয়কর স্ল্যাবে পরিবর্তন, ছোট ব্যবসায় ঋণ, কৃষক ঋণ মুক্তির বার্তা থাকবে এই বাজেটে৷

৪. কৃষকদের ব্যাংক আকাউন্টে কী সরাসরি টাকা জমা পড়বে – সেই দিকেই তাকিয়ে থাকবে সারা দেশ৷

৫. শশ্য বিমার প্রিমিয়াম কমাতে পারে মোদী সরকার৷

৬. ইতিহাস বলছে, ভোটের আগে বাজেট হয় জনমুখী বা জনমোহিনী – রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য – এবারেও তা অন্যথা হবে না৷

৮. বেকারত্ব দূর করতে বড় ঘোষণা করতে পারে মোদী সরকার৷ একটি বিতর্কিত রিপোর্ট বলছে, গত ৪৫ বছরের নিরিখে দেশে বেকারত্বের অবস্থা সংকটজনক মাত্রায় পৌঁছেছে৷

৯. রেলের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বাড়বে৷

The post আয়কর থেকে কৃষি, জনমোহিনী বাজেটের দিকে তাকিয়ে জনতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DMbqCP

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez