Friday, February 1, 2019

ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ায়

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাঁকুড়া সদর থানা এলাকার বিজয় যোগাশ্রম পল্লীতে। প্রায় মাস দেড়েক আগে ঠিক এই এলাকাতেই ভর দুপুরে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। ফের বৃহস্পতিবার রাতে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, নির্মল ঘোষ নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মঙ্গলবার সকালে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্গাপুরে মেয়ের বাড়িতে যান । বাড়ি দেখাশোনার দায়িত্বে রেখে যান এলাকারই লক্ষ্মণ মণ্ডল নামে এক ব্যক্তিকে।

লক্ষণ মণ্ডল বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ বাড়িতে এসে বাড়ির দরজা খুলতে যাওয়ার সময় দেখি দরজা ভেতর থেকে লাগানো। তারপরেই বেল বাজিয়ে ডাকাডাকি শুরু করলে পিছন দিকের দরজা দিয়ে দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়৷ তারা একটি কাটারি ফেলে যায়। তিনি বাড়িতে ঢুকে দেখেন আলমারি লণ্ডভণ্ড অবস্থায়। আলমারির ভিতরে সোনা এবং নগদ টাকা যা ছিল তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।’ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিশ পৌঁছে কাটারি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত সদস্য শান্তি দত্ত বলেন, বার বার বাড়িতে না থাকার সুযোগেই এই ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে তারাও আতঙ্কিত। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে বলে দাবি করে তিনি জানান, বিষয়টি নিয়ে তারা পুলিশের সঙ্গে কথা বলবেন।

The post ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2MK9Yn5

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez