Friday, February 1, 2019

ক্যাব চালকের হাতে নিগৃহীত পর্বতারোহী সত্যরূপ

কলকাতা: রাতের শহরে ক্যাবচালকের হাতে নিগৃহীত বাংলার পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত৷ উবের চালকের হাতে সত্যরূপ ও তাঁর বন্ধুরা আক্রান্ত হন বলে অভিযোগ৷  ১০০ ডায়াল করেও পুলিশের থেকে যথাযত সহযোগিতা মেলেনি বলেও জানিয়েছেন সত্যরূপ৷ এরপরই সোশ্যাল মিডিয়ার ক্যাব চালকের হাতে নিগৃহীত হওয়ার কথা প্রকাশ করেন বাংলার পর্বতারোহী৷ ইমেল মারফত অ্যাপ ক্যাব সংস্থাতেও অভিযোগ জানিয়েছেন তিনি৷

বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করেন সত্যরূপ৷ বন্ধুদের সঙ্গে অ্যাক্রোপলিস মলের কাছে ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন৷ নির্দিষ্ট সময় ক্যাব এসে পৌঁছলেও গন্তব্যস্থলে যেতে আপত্তি জানান চালক৷

সত্যরূপের অভিযোগ, এরপরই ফোন মারফত ঐ চালক কয়েকজন বন্ধুকে ঘটনাস্থলে ডেকে নেন৷ বন্ধুরা আসতেই গাড়ি নিয়ে উধাও হয়ে চান চালক৷ চালকের বন্ধুরা সত্যরূপদের নিগৃহীত করতে শুরু করে৷ নিরাপত্তার অভাব বুঝেই মোবাইল ক্যামেরায় ভিডিও করতে শুরু করে দেন সত্যরূপ৷ ক্যামেরা দেখে অভিযুক্তরা পরে অবশ্য চম্পক দেয়৷ পুরো ঘটনায় ভীত সত্যরূপ৷ পুরো ঘটনার উল্লেখ করে অ্যাপ ক্যাব সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন বাংলার পর্বতারোহী৷ গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের অ্যাপ ক্যাব নিরাপত্তা৷

সাত মহাদেশের সাত সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পর সম্প্রতি পৃথিবীর সর্বোচ্চ সাত আগ্নেয়গিরির শিখর ছুঁয়ে নজির গড়েছেন বাংলার এই পর্বতারোহী৷ ১৬ জানুয়ারি ভারতীয় সময়ে ভোট ৬ টা ১৫ মিনিটে আন্টার্টিকার মাউন্ট সিডলি আগ্নেয়গিরি শৃঙ্গ জয় করে, সবচেয়ে কম বয়সে সপ্ত আগ্নেয়গিরির শিখর ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়েন বাংলার সত্যরূপ৷

The post ক্যাব চালকের হাতে নিগৃহীত পর্বতারোহী সত্যরূপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2MNKUMc

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez