Monday, January 28, 2019

প্রকাশ্যে শ্যুটআউট মালদহে, বাসকর্মী-পথচারী বচসায় চলল গুলি

স্টাফ রিপোর্টার, মালদহ: সরকারি বাসের কর্মীর সাথে বচসা দুই পথচারীর। তাতেই চলল গুলি। আহত হয়েছেন বাসের কর্মী। ইংরেজবাজার থানার ৩৪নং জাতীয় সড়কে রথবাড়ি এলাকার ঘটনা। এসবিএসটি বাসের কর্মী রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে সরতে বলায় বচসার সূত্রপাত।

 

স্থানীয় রথবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গিয়েছে গুলিবিদ্ধের নাম রাজু মৈত্র। পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা। পেশায় বাসের টিকিট এজেন্ট। এলাকায় সূত্রে জানা গিয়েছে প্রতিদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকার রথবাড়িতে বাস দাঁড়ায়। এদিনও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বালুরঘাট-বাঁকুড়া গামী ওই বাসটি এসে রথবাড়ি এলাকাতে দাঁড়ায়।

এরপর ওইখানে দাঁড়িয়ে থাকা পথচারীদের সরতে বলে বাস কর্মীরা। শুরু হয় বচসা। এরপরই পথচারী গুলি ছোঁড়ে বলে অভিযোগ৷ গুলি লাগে টিকিট এজেন্টের পায়ে৷ এমনকি বাস ড্রাইভারকে লক্ষ্য করেও গুলি চলে৷ যদিও গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়৷

স্থানীয় পথচারীদের চিৎকার-চেঁচামেচিতে পথচারী দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ আসে।

The post প্রকাশ্যে শ্যুটআউট মালদহে, বাসকর্মী-পথচারী বচসায় চলল গুলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Wr1NAq

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez