Monday, January 28, 2019

মাঝ আকাশে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার

লখনউ: ফের দুর্ঘটনার মুখে বায়ুসেনা বিমান। ভেঙে পড়ল এয়াফোর্সের জাগুয়ার বিমান। উত্তরপ্রদেশের কুশীনগরের কাছে ঘটেছে ওই ঘটনা।

সোমবার সকালে দুর্ঘটনা ঘটে লখনউ থেকে ৩০০০ কিলোমিটার দূরে। রুটিন মাফিক মহড়ার সময়েই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। পাইলট সাবধানে বেরিয়ে আসতে পেরেছেন বলে খবর। প্রথমটায় তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে উদ্ধার করা হয়। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে দুটি বায়ুসেনা হেলিকপ্টার।

এই নিয়ে এক বচরের মধ্যে দুটি জাগুয়ার বিমান ভেঙে পড়ল। গত বছরের জুন মাসে আর একটি জাগুয়ার ভেঙে পড়ে। সেই বিমানটি জামনগর এয়ারবেস থেকে উড়েছিল। ওই ঘটনা কেউ হতাহত হননি। ককপিট থেকে বেরিয়ে প্রাণে বেঁচে যান পাইলট।

১৯৭৯-তে বায়ুসেনার অন্তর্ভুক্ত হয়েছে এই জাগুয়ার বিমান।

জানা গিয়েছে, এদিন সকালে গোরখপুর এয়ারবেস থেকে ওড়ে বিমানটি। ট্রেনিং মিশনে ছিল বিমানতি। পাইলট জনবহুল এলাকা ছাড়িয়ে নামিয়ে আনতে সর্ম হন বিমানটিকে। ঘটনার পরই ঘটনাস্থলে যায় বায়ুসেনা আধিকারিকরা। এলাকার গ্রামবাসীদের কোনও ক্ষতি হয়নি।

বায়ুসেনার তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, ‘সোমবার সকালে রুটিন মিশন চলাকালীন গোরখপুরে ভেঙে পড়ে বায়ুসেনার একটি জাগুয়ার বিমান। পাইলট সাবধানে বেরিয়ে আসেন। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

The post মাঝ আকাশে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Rl5Ydi

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez