স্টাফ রিপোর্টার, কলকাতা: বালুরঘাটে বিজেপির সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আসাকে কটাক্ষ করলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্পিতা ঘোষ৷ তিনি বলেন, যে নিজের ঘরই সামলাতে পারেন না সে বালুরঘাটে এসে কী করবেন? যোগীকে নিয়ে এসে বিজেপির এখানে কোনও লাভ নেই৷
বালুরঘাট লোকসভা কেন্দ্রকে রাজ্য বিজেপি পাখির চোখ করেছে৷ যেন তেন উপায়ে এই কেন্দ্রের দখল নিতে জাতীয় স্তরের হেভিওয়েটদের ময়দানে সামিল করতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই কেন্দ্রে এসে দলীয় কার্যকর্তাদের নিয়ে বালুরঘাটে বৈঠকও করে গিয়েছেন। জনসভা করে গিয়েছেন সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়।এবার বালুরঘাটের মাটিতে দলের অন্যতম স্টার ক্যাম্পেনার যোগী আদিত্যনাথকে আনতে চলেছে বিজেপি৷ আগামি ৩ ফেব্রুয়ারি রবিবার জনসভা করবেন তিনি৷
যোগীর এই জনসভাকে কটাক্ষ করে অর্পিতা ঘোষ বলেন, বালুরঘাটে সংস্কৃতিমনস্ক মানুষের বাস৷ এখানে বিজেপির কোনও জায়গা নেই৷ ৪০ বছর এটা বামেদের দখলে ছিল৷ বুঝতেই পারছেন এখানকার মানুষ কতটা রাজনৈতিকমনস্ক৷ এখন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা৷ বিজেপি কাউকে এনেই এখানে জিততে পারবে না৷
কিন্তু হঠাৎ বামেদের প্রতি নরম সুর কেন সাংসদ অর্পিতার? রাজনৈতিক মহল মনে করছে, ওই এলাকায় বামেদের শরিক দল আরএসপির একটা ভাল ভোট ব্যাংক রয়েছে৷ সেটা যাতে বিজেপির দিকে না চলে যায় সেটাই দেখছে তৃণমূল৷ কারণ বিজেপিকে ঠেকাতে আরএসপির কাটাতেই নিজেদের লাভ দেখছে তারা৷
The post ‘নিজের ঘর সামলাতে পারেন না যোগী, বালুরঘাটে এসে কী করবেন?’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Rl01x8
No comments:
Post a Comment