Wednesday, January 2, 2019

এই রেস্তোরাঁতেই পাবেন ‘দীপিকা পাড়ুকোণ পরাঠা থালি’

পুণে: নতুন বছরে বিনোদন জগতে একের পর এক নিত্য নতুন খবর আর সেই খবর চমকে দেওয়ার মতোই৷ কেন বলছি? কারণ, দীপিকা পাড়ুকোণ এক মজার ট্যুইট করেন যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে৷

‘দীপিকা পাড়ুকোণ পরাঠা থালি’ পাওয়া যাচ্ছে পুণের একটি রেস্তোরাঁতে৷ আর এই খবর দীপিকার কানে পৌঁছনো মাত্রই তিনি তা শেয়ার করে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়৷ আর তা পড়ে রীতিমতো উচ্ছ্বসিত তাঁর ভক্তেরাও৷

এক ইউজার তো সেই রেস্তোরাঁর মেনুর স্ক্রিন সট নিয়ে শেয়ারও করেছেন৷ সেখানে দীপিকার নামে ওই স্পেশাল ডিশ হাইলাইট করে দেওয়া হয়েছে৷ দীপিকা এই স্ক্রিনশটটি শেয়ার করে লাফিং ইমোজিও দিয়েছেন৷

মেনুতে ‘দীপিকা পাড়ুকোণ পরাঠা থালি’র দাম ৬০০ টাকা রাখা হয়েছে৷ মেনু পেজে বেশ কয়েকজন সেলেবের নামেই পরাঠার নামকরণ হয়েছে৷ যেমন সানি দেওল পরাঠা তালি, যুবরাজ সিং পরাঠা থালি, মাধুরী দীক্ষিত পরাঠা থালি, দ কুম্ভকরণ পরাঠা থালি, অক্ষয় কুমার পরাঠা থালি৷

অন্যদিকে, দীপিকার হাজব্যান্ড, বলিউডের সিমবা রণভীর সিং ইনস্টাতে একটি স্টোরি শেয়ার করেছেন৷ তিনি লিখেছেন, টেক্সাসের একটি রেস্তোরাঁতে পদ্মাবৎ অভিনেত্রী অর্থাৎ দীপিকার নামে ডোসা রয়েছে৷ আর তা খাওয়য়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন রণভীর, লিখেছেন, “I’d Eat That.”

The post এই রেস্তোরাঁতেই পাবেন ‘দীপিকা পাড়ুকোণ পরাঠা থালি’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SzkmjK

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez