Wednesday, January 2, 2019

কেষ্টর বীরভূমে আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

স্টাফ রিপোর্টার, বোলপুর: জেলা সফরে আজ লাল মাটির বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ দুপুরে বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি৷ বৃহস্পতিবার ইলামবাজারে কামারপাড়া ময়দানে একটি প্রকাশ্য জনসভা করবেন মুখ্যমন্ত্রী৷

এদিনের জনসভা থেকেই বাউল লোক উৎসবের, জঙ্গলমহল কাপ এবং রাঙ্গামাটি স্পোর্টস উৎসবের পুরস্কার প্রদান করবেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও রয়েছে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ৬৬টি প্রকল্পের শিলান্যাস৷ প্রশাসন সূত্রে খবর, বোলপুর শান্তিনিকেতন ব্লকের এলইডি আলো লাগানো একুশটি রাস্তা, গেস্টহাউস, শ্রমিক ভবন নির্মাণ, ৬০ নম্বর জাতীয় সড়কে নলহাটি থেকে মাড়গ্রাম পর্যন্ত রাস্তার মেরামতি, বিভিন্ন ব্লকে কর্মতীর্থ নির্মাণ, পাথরচাপরি উন্নয়ন এলাকায় পাঁচটি নতুন রাস্তা নির্মাণের মতো কাজগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে৷ খোঁজ নিতে পারেন পূর্বতন কাজেরও৷

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বোলপুরবাসীর উন্মাদনা তুঙ্গে৷ এর আগে যতবারই মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসেছেন তত-বারই উন্নয়নের ডালি উপহার দিয়েছেন বীরভূম বাসীকে৷ এবারও তার অন্যথা হবে না৷ মনে করথেন বীরভূমবাসী৷ মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা বোলপুর শহরকে।

The post কেষ্টর বীরভূমে আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Atv7gm

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez