হায়দরাবাদ: ভাঙছে প্রথা৷ কলকাতা পুলিশের উইনার্সের পথ অনুসরণ করে চারমিনারের শহরের নজরদারিতে মহিলা পুলিশ কর্মীরা৷ এবার থেকে শুধু পুরুষরাই নয়, এখন থেকে হায়দরাবাদ শহরে নজরদারি চালাবে মহিলা পুলিশ কর্মীরাও৷ পেট্রোলিং-এর জন্য স্কুটিতে চড়ে নজরদারিতে মহিলা পুলিশরা৷ একদিকে মহিলাদের হেনস্থা বন্ধ, অন্যদিকে নারী ক্ষমতায়ণের জন্যই হায়দরাবাদ পুলিশের এই পদক্ষেপ৷

২০জন মহিলা কনস্টেবলকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কাজের জন্য৷ নিজামের শহরের ১৭টি সাব-ডিভিশনে এদের ব্যবহার করা হবে নজরদারির জন্য৷ বিগত দুমাস ধরে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ খালি হাতে কীভাবে শত্রু মোকাবিলা করতে হবে শহরের বুকে তাও শিখিয়ে দেওয়া হয় ওই ২০ জন মহিলা কনস্টেবলকে৷
হায়দরাবাদ পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শিখা গোয়েল জানান, শহরের বুকে ওমেন ইন হুয়িলকে কাজে নামিয়ে মহিলা ক্ষমতায়য়নের বিষয়টি পুলিশের তরফে তুলে ধরার চেষ্টা করা হয়েছে়৷ ক্রমশ বাড়ছে পুলিশে মহিলাদের যোগদান৷ তাই শুধু সহজ কাজে ব্যবহার নয়, এবার পুরুষদের সমতুল্য হয়ে কাজ করতে হবে পুলিশের নারী বাহিনীকে৷

আপাতত পথে নেমেও পড়েছে ওমেন ইন হুয়িল৷ খাঁকি পোশাকের উপর বেগুনি অ্যাপ্রনে শহর জয় করছেন তারা৷ দষ্টির তীক্ষতায় নজরবন্দি সব৷ এই কাজে খুশি হায়দরাবাদ পুলিশের মহলা কনস্টেবলরা৷ এদেরই একজন বুশরা৷ কাঁর কথায়, ‘‘পথে নেমে পেট্রোলিংয়ের দায়িত্বে এবার মহিরাও৷ পুরুষদের সমতুল্য হতে পেরে খুব ভাল লাগছে৷’’
নারী তুমি অর্ধেক আকাশ৷ তার বাস্তব উদাহরণ এবার হায়দরাবাদ সিটি পুলিশের মহিলা ব্রিগেড৷
The post নিজামের শহরের নজরদারিতে এবার ‘উইমেন ইন হুইল’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AAN6BV
No comments:
Post a Comment