কলকাতা: ফের দুর্ভোগ মেট্রোয়৷ দমদমে আত্মহত্যার পর এবার ঘটনাস্থল কবি নজরুল মেট্রো স্টেশন৷ যান্ত্রিক ত্রুটিতে মেট্রোর এসি রেকে দরজা খুলছে না৷ ফলে ট্রেনের মধ্যেই আটকে যাত্রীরা৷

জানা গিয়েছে ব্যস্ত সময়ে ট্রেনটি কবি সুভাষ থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল৷ ট্রেনটি কবি নজরিলে প্রবেশ করতেই ট্রেনের দরজা আটকে যায়৷ ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে৷
আরও পড়ুন: Breaking- দমদমে লাইনে ঝাঁপ, বন্ধ মেট্রো চলাচল
এর আগে দমদম স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক যুবক৷ সকালে প্রায় পয়তাল্লিশ মিনিট বন্ধ ছিল দমদম থেকে নিউ গড়িয়াগামী মেট্রো চলালচল৷ ফলে একপ্রস্থ নাকাল হতে হয় যাত্রীদের৷

The post যান্ত্রিক ত্রুটিতে দরজা খুলল না মেট্রোর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Asn8QH
No comments:
Post a Comment