লখনউ: ফের একবার হতাশা হয়ে মোদীকে টাকা পাঠালেন এক আলু চাষী৷ ১৯টন আলু বিক্রির পর ৪৯০টাকা পায় এক কৃষক৷ হতাশায়, ক্ষোভে সেই টাকা মোদীকে মানিঅর্ডার করে ক্ষতিপূরণের দাবি জানায় ওই কৃষক৷
গত চার বছর ধরেই সমস্যা অব্যাহত৷ বরৌলি আহিরের নগলা নাথুর বাসিন্দা প্রদীপ শর্মা প্রায় ১০ একর জমিতে আলু চাষ করেছিলেন৷ এতে প্রায় ১১৫০ প্যাকেট(প্রতি প্যাকেটে ৫০ কিলোগ্রাম) আলুর উৎপাদন হয়৷

গত ২৪ ডিসেম্বর প্রদীপ ৩৬৮ প্যাকেট(মোট ১৮৮৮২৮ কিলোগ্রাম) আলু মহারাষ্ট্রের অকোলা মান্ডিতে বিক্রি করেছিলেন৷ এই আলু ৯৪,৬৭৭ টাকায় বিক্রি হয়৷ এতে ৪২,০৩০টাকা গাড়ি ভাড়া, ৯৯৩.৬০টাকা সেই ফসল নামাতে, ১০০ টাকা ড্রাফট কমিশন সহ আরও বহু টাকা খরচ হয়৷ শেষেমেশ পড়ে থাকে ৪৬,৪৯০টাকা৷ আর ওপর কোল্ড স্টোরেজে প্রতি প্যাকেটে খরচ ১২৫টাকা৷
পড়ুন: জেনে নিন বুধবারের বাজার দর

৩৬৮ প্যাকেট আলুর জন্য কোল্ড স্টোরেজে ভাড়া ৪৬হাজার টাকা৷ সবমিলিয়ে ওই কৃষকের হাতে আসে ৪৯০টাকা৷ প্রদীপ সর্মা জানান, এই টাকায় এজনের পেট ভরে না৷ সেই টাকা তাই প্রধানমন্ত্রীকে পাঠিয়ে ক্ষতিপূরণ দাবি করেন৷ প্রসঙ্গত, এর আগে প্রদীপ গত বছর জুলাই মাসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে ইচ্ছামৃত্যুর দাবি জানিয়েছিলেন৷
The post ১৯টন আলুতে ৪৯০! হতাশায় মোদীকে সেই টাকা মানিঅর্ডার কৃষকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SsqqKR
No comments:
Post a Comment