স্টাফ রিপোর্টার, কলকাতা: বাড়ল সর্বোচ্চ তাপমাত্রা,তবু শীতের আমেজ ধরে রাখল কলকাতা।সৌজন্যে সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে এখন পারদ আর না কমলেও শীতের ব্যাটিং চলবে।
সেই মতোই বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা বাড়লেও অনুভূত হচ্ছে শীত। দুই জানুয়ারি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। এমন ভাবেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে বকে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্তত আগামী ৪৮ ঘণ্টায় এর কোনও হেরফের হবে না। হাওয়া অফিসের নজর আগামী ৪৮ ঘণ্টার পরবর্তী দিন গুলিতে।

ডিসেম্বরের শীতের রেকর্ড গড়েছে এই মরসুমে ডিসেম্বর মাসের জব্বরশীত।তবে রবিবার থেকে সামান্য বাড়ে পারদ।ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে তখনও তা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম ছিল। এখনও জারি সেই পরিস্থিতিই।
এর আগে গত দুই সপ্তাহ ধরে নাগাড়ে কমেছে শহরের পারদ। গত মঙ্গলবার থেকে দেখলে কলকাতার তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম৷ সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ডিগ্রি সেলসিয়াস, যা আবার স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ ২৬ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১২.০ ডিগ্রি সেলসিয়াসে , যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।
২৭ ডিসেম্বর পারদ নেমেছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বিকালে সর্বোচ্চ ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।

২৮ ডিসেম্বর সকালের পারদ মাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এবং ২৯ ডিসেম্বর ১০.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম ছিল। সর্বোচ্চ ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি। সোমবার ফের তাপমাত্রা ফেরে ১২-র ঘরে। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি
সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি কম। বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রাও। ২৩ থেকে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
The post চলছে , চলবে শীতের দারুন ব্যাটিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SysiBG
No comments:
Post a Comment