জাকার্তা: প্রথমবার ইন্দোনেশিয়ান মাস্টার্স খেতাব জিতে রবিবার ইতিহাস গড়েছেন সাইনা নেহওয়াল। প্রবলতর প্রতিদ্বন্দ্বী স্পেনের ক্যারোলিনা মারিন চোট পেয়ে কোর্ট ছাড়তেই শিরোপা নিশ্চিত হয় হায়দরাবাদি শাটলারের। তবে সাইনার এই খেতাব জয় কোনওমতেই খাটো করার নয়। বরং সেমিফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বী বিংজিয়াওকে দুরন্ত লড়াইয়ে যেভাবে ছিটকে দিয়েছিলেন সাইনা, তাতে করে সাইনার প্রশংসায় পঞ্চমুখ ছিল ব্যাডমিন্টন মহল। তাই খেতাব জয়ে সাইনাকে অভিনন্দন জানালেন খোদ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
অভিষেক ইন্দোনেশিয়ান খেতাব জয়ের পর সাইনাকে অভিনন্দন জানাতে গিয়ে রবিবার সোশ্যাল মিডিয়াকে বেছে নেন ভারতীয় ক্রিকেটের সেরা আইকন। টুইটার হ্যান্ডলে সাইনাকে অভিনন্দন জানিয়ে মাস্টার ব্লাস্টার লেখেন, ফাইনালে ওঠার পথে দুরন্ত জয়, সেইসঙ্গে সাইনার ইন্দোনেশিয়া মাস্টার্স খেতাব জয় আমাকে অভিভূত করেছে।’
তবে চোট পেয়ে মাঝপথে ক্যারোলিনা মারিনের কোর্ট ছাড়ার ঘটনাতেও ব্যথিত লিটল মাস্টার।

এপ্রসঙ্গে বলতে গিয়ে টুইটারে সচিন আরও লেখেন, ‘সাইনা যেভাবে চোটের সঙ্গে লড়াই করে ফিরে এসেছে, আমি নিশ্চিত মারিনও সেভাবে বাউন্স ব্যাক করবে।’ উল্লেখ্য হাইভোল্টেজ ফাইনালে রবিবার প্রথম গেমে ১০-৪ ব্যবধানে এগিয়ে ছিলেন মারিন। ঠিক সেই সময় সাইনার একটি শটে রিটার্ন করতে গিয়ে চোট পেয়ে বসেন রিও অলিম্পিকে সোনাজয়ী এই শাটলার। চোখের জলে মাঝপথেই কোর্ট ছাড়তে বাধ্য হন তিনি।

অন্যদিকে মারিন কোর্ট ছাড়তেই নিশ্চিত হয় সাইনার খেতাব জয়। তবে চোট পেয়ে কোর্ট ছাড়ার মুহূর্তে মারিনের পাশে গিয়ে দাঁড়ান সাইনা। প্রতিদ্বন্দ্বীর প্রতি তাঁর সহানুভূতি হৃদয় জয় করে নেয় অনুরাগীদের। এমনকি মারিনের চোট পেয়ে খেলা ছাড়ার ঘটনাকে ‘অনভিপ্রেত’ বলেও ম্যাচ শেষে আখ্যা দেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শাটলার। এদিনের ঘটনা অলিম্পিকে তাঁর ব্রোঞ্জ জয়ের স্মৃতিও উসকে দেয় অনুরাগীদের মনে। সেবারও খেলা চলাকালীন চোট পেয়ে কোর্ট ছেরেছিলেন সাইনার প্রতিদ্বন্দ্বী।
The post সাইনার প্রশংসায় মাস্টার ব্লাস্টার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2MBcDj3
No comments:
Post a Comment