গোরক্ষপুর: সবে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত মনিকর্ণিকা সিনেমাটি৷ মুক্তির পরই ছবিটি দারুণ সাড়া ফেলেছে দর্শক মহলে৷ এরই মাঝে প্রকাশ্যে এল মনিকর্ণিকার নয়া পোস্টার৷ যেখানে নামভূমিকায় প্রিয়াঙ্কা গান্ধী৷ অত্যুৎসাহী কংগ্রেস কর্মীরা ঝাঁসির রাণি লক্ষ্মীবাইয়ের সঙ্গে তুলনা করেছেন প্রিয়াঙ্কার৷ আপাতত এই পোস্টারে ছয়লাপ গোটা গোরক্ষপুর৷ যেটি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র বটে৷
Posters of #PriyankaGandhiVadra seen in Gorakhpur. She was appointed party’s General Secretary for Eastern Uttar Pradesh. pic.twitter.com/HngpgLPxVH
— ANI UP (@ANINewsUP) January 27, 2019
সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণার পরই প্রিয়াঙ্কাকে নিয়ে কংগ্রেস কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে৷ রাজনীতিতে এলেও প্রিয়াঙ্কার ভোটে দাঁড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি৷ কিন্তু তাতে কী? কংগ্রেস কর্মীরা চান তিনি বারাণসী বা গোরক্ষপুরের মতো কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান৷ তাই মনিকর্ণিকারূপী প্রিয়াঙ্কার নয়া পোস্টার এখন গোরক্ষপুরের গলিতে গলিতে৷

পোস্টারে রাণি লক্ষ্মীবাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা টানা হয়েছে৷ পোস্টারে সাদা ঘোড়াতে সওয়ার রানি লক্ষ্মীবাই৷ প্রিয়াঙ্কার পোশাক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পোশাকের মতোই৷ নিচে একটি স্লোগানও আছে৷ তাতে লেখা, দেশ কি অব ইয়েহি পুকার, কংগ্রেস আয়ে অবকি বার৷
The post ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের অবতারে এবার প্রিয়াঙ্কা গান্ধী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Tpr8J6
No comments:
Post a Comment