Tuesday, January 29, 2019

জনসভায় হিংসায় উসকানি, আসাদুদ্দিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ আদালতের

নয়াদিল্লি: এআইএমআইএম নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে অভিযোগের তদন্তের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার দিল্লির কারকারদুমা আদালত জাতীয় রাজধানী শহরের পুলিশকে ওই নির্দেশ দিয়েছে।

ঘটনাটি ২০১৪ সালের জুন মাসের। তখন সদ্য কেন্দ্রে গঠিত হয়েছে মোদীর সরকার। সেই সময়েই এক জনসভায় দাঁড়িয়ে বিতর্কিত বক্তব্য রেখেছিলেন আসাদুদ্দিন ওয়াইসি। সেই সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুকুরের সঙ্গে তুলনা করেন তিনি। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষদের হিংসায় উদ্বুদ্ধ করেছিলেন বলে অভিযোগ।

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব দিল্লির ফারস বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অজয় গৌতম নামের এক ব্যক্তি। সমাজসেবী অজয়বাবুর সেই অভিযোগের ভিত্তিতে সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে অপরাধ মূলক ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদে উসকানি দেওয়া, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গকারী বক্তব্য পেশ এবং তথ্য-প্রযুক্তি আইনে দায়ের হয় মামলা।

গত পাঁচ বছরে দিল্লি পুলিশ সাংসদ আসাদুদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে। সেই রিপোর্টও জমা দেয় আদালতে। তবে সেই তদন্তে খুশি নয় আদালত। সেই কারণেই ফের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লির কারকারদুমা আদালত। অভিযোগকারী অজয় গৌতম বলেছেন, “আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্য সমাজে হিংসার সৃষ্টি করতে এবং আতঙ্ক ছাড়তে সহায়ক ছিল।”

The post জনসভায় হিংসায় উসকানি, আসাদুদ্দিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ আদালতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Uo3eOj

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez