Tuesday, January 29, 2019

মঙ্গলবারেই রাজ্যে মঙ্গলের ডাক অমিত শাহের

স্টাফ রিপোর্টার, কলকাতা: আজ বিজেপির ‘Super Tuesday ৷’ মঙ্গলবারই রাজ্যে সভা করবেন অমিত শাহ৷ তবে শুধু অমিত শাহই নয়- মঙ্গলবার সভা রাজ্যে প্রথমবারের জন্য সভা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং কেন্দ্রীয় ক্ষুদ্রশিল্প প্রতিমন্ত্রী গিরিরাজ সিং৷

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা বা রথযাত্রাকে আদালত থেকে বেরতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়৷ গণতন্ত্র বাঁচাও সভার আয়োজন করা বিজেপির পক্ষে সহজ হবে না- তা ইতিমধ্যেই বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যের দিকে দিকেই সভার মাঠ পেতে বেশ বেগ পেতে হচ্ছে বিজেপিকে৷ শাহর কাঁথির সভাও ব্যতিক্রম নয়৷ তবে মঙ্গলবার সকালে যা খবর কাঁথির রেল মাঠেই সভা হবে৷

আটদিনের মাথায় রাজ্যে ফের সভা করবেন অমিত শাহ তা রাজ্যবাসীকে কিছুদিন আগেই জানিয়েছিল বিজেপি নেতৃত্ব৷ তবে একই দিনে বিপ্লব দেব এবং গিরিরাজ সিংয়ের সভা হবে – সেই রকম প্রস্তুতি নিয়েই রেখেছে পার্টি৷ মঙ্গলবার এক বাঙালি মুখ্যমন্ত্রীকে বাংলা ভাষায় বাক্যবাণে বিদ্ধ করবেন অন্য এক বাঙালী মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরার বিপ্লব দেবের বক্তব্য শুনতে মুখিয়ে রয়েছে বঙ্গ জনতা৷

আরামবাগে দুপুর ১২ নাগাদ সভা করতে আসবেন বিপ্লব৷ অন্যদিকে ওড়িশা থেকে সভা করে এসে কাথিতে সভা করবেন অমিত৷ দুপুর আড়াইটা নাগাদ তার সভা শুরু হবে৷ সাড়ে তিনটে নাগাদ তিনি আবার ওড়িশায় চলে যাবেন৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং শ্রীরামপুরের চণ্ডীতলায় ভাষণ দেবেন দুপুর ২ টো নাগাদ৷

The post মঙ্গলবারেই রাজ্যে মঙ্গলের ডাক অমিত শাহের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DFE5ct

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez