Tuesday, January 29, 2019

মৌসম জিতে ফিরে আসবে না: সোমেন

স্টাফ রিপোর্টার, কলকাতা: দলীয় সাংসদ মৌসম বেনজির নুরের দল বদল নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সাফ জানিয়ে দিলেন যে কংগ্রেসের হাত ছেড়ে জিততে পারবেন না মৌসম।

২০১১ সালের পর থেকে অনেক কংগ্রেস বিধায়ক তৃণমূল শিবিরে নাম লিখিয়েছিলেন। তবে সেই তালিকায় কোনও সাংসদ ছিলেন না। মালদহ উত্তর কেন্দ্রের সাংসদ মৌসম বেনজির নুর প্রথম কংগ্রেস সাংসদ যিনি তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন।

আরও পড়ুন: BreakingNews- ইডির নজরে ডানলপ কর্তা পবন রুইয়া

নিজেকে কংগ্রেস পরিবারের মেয়ে বলেই দাবি করেন মৌসম। তাঁর আত্মীয় আবু হাসেম খান চৌধুরী মালদহ দক্ষিণ কেন্দ্রের সাংসদ। এই পরিবারেরই সদস্য গণি খান চৌধুরী কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে তাঁর কীর্তি এখনও প্রতি পদে স্মরণ করে মালদহ তথা বঙ্গবাসী।

মঙ্গলবার দুপুরের দিকে মালদহ উত্তর কেন্দ্রের কংগ্রেস সাংসদের দল বদল করে তৃণমূলে যাওয়া নিয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সেখানেই তিনি জানান, ‘মৌসমের চলে যাওয়ায় দলীয় সংগঠনে কোনও ক্ষতি হবে না৷ কিন্তু প্রয়াত গনি খান চৌধুরির পরিবারের কেই দল ছাড়লে তা মানসিকভাবে আঘাত দেয়৷’

আরও পড়ুন: রামমন্দির ইস্যুতে বড়সড় পদক্ষেপ মোদী সরকারের

প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, ‘মালদহ উত্তরের সাংসদ মৌসম নূর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে আসলে পদ্ম শিবিরকেই শক্তিশালী করেছে৷ তবে তাতে লাভ হবে না৷ ওই কেন্দ্র থেকে জয় পাবেন হাত শিবিরের প্রার্থীই৷’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেসের গড় বলে পরিচিত মালদহ৷ জেলার দু’টি সংসদীয় আসনই কংগেরেসর দখলে ছিল৷ সংগঠনের অতি দুর্দিনেও একানে হারানি হাত শিবিরের প্রার্থীরা৷ এই পরিস্থিতিতে মৌসমের দল ছাড়া বিধানভবনের নেতাদের কাছে বেশ বিড়ম্বনার৷ তাই মালদহ উত্তর এখন প্রেসটিজ ফাইট সোমেন মিত্রদের কাছে৷ এই পরিস্থিতিতে গনি পরিবারের আরও এক সদস্য সাংসদ আবু হাসেম খান চৌধুরির উপর ভরসা রেখেই যুদ্ধ জয়ের স্বপ্ন দেখছেন প্রদেশ নেতারা৷

 

তবে প্রদেশ কংগ্রেস সভাপতির কথাতেই স্পষ্ট, মৌসম যে দলে থাকবেন না তা ক্রমশ স্পষ্ট হচ্ছিল৷ তাই প্রার্থী হিসাবে তৈরি রাখা হয়েছিল সাংসদ হাসেম খানের পুত্র ঈশা খান চৌধুরিকে৷ তাকে সামনে রেখেই আপাতত ১৯শের ভোটে মালদহ দখলের লক্ষ্যে হাত শিবির৷

The post মৌসম জিতে ফিরে আসবে না: সোমেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Uo3TPN

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez