Tuesday, January 29, 2019

রামমন্দির ইস্যুতে বড়সড় পদক্ষেপ মোদী সরকারের

নয়াদিল্লি: দোরগোড়ায় ভোট৷ কিন্তু রাম মন্দির নির্মাণের বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ এই পরিস্থিতিতে রামমন্দির ইস্যুতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার৷ অযোধ্যায় রাম-জন্মভূমির বিতর্কিত জমি বাদ দিয়ে বাকি জমি ব্যবহারের অনুমতি চায় কেন্দ্র। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মর্মেই আবেদন জানিয়েছে কেন্দ্রের মোদী সরকার৷

২০১৩ সালে রামজন্মভূমি নিয়ে এলাহবাদ হাইকোর্ট রায় দেয়। সেই রায় অনুযায়ী, অবিতর্কিত ৬৭ একর জমির উপরও স্থিতাবস্থা জারি করা হয়েছে। কিন্তু ওই জমির মধ্যেও আবার বিতর্কিত অংশ রয়েছে ২.৭৭ একর৷

কেন্দ্রের মোদী সরকার মনে করে, অবিতর্কিত জমির অংশ বিশেষ রামজন্মভূমি ন্যাসকে দেওয়া হোক। সেই অনুমতিই রিট পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্টের কাছে চাওয়া হয়েছে তেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্র মনে করে, অবিতর্কিত জমির ৬৭ একরের উপর স্থিতাবস্থা বজায় রাখার প্রয়োজন নেই। তাই ওই স্থিতাবস্থা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে৷

অযোধ্যা মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। রাম মন্দির ইস্যুতে সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চও গঠন করেছেন। তবে এক বিচার না থাকার কারণে মামলার শুনিটি পিছিয়ে গিয়েছে৷

ক্ষমতায় এলে রামলালার মন্দির তৈরি হবে৷ এই প্রতিশ্রুতি দিয়েই ২০১৪ সালের নির্বাচনে ক্ষমতায় আসে মোদী সরকার৷ প্রায় পাঁচ বছর অতিক্রান্ত৷ সেই প্রতিশ্রুতি এখন বিশ বাঁও জলে৷ এদিকে প্রত্যাশা পূরণ না হওয়ায় মোদী সরকারের উপর প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছে বিএইচপি, আরএসএস সহ অন্যান্য হিন্দত্ববাদী সংগঠনগুলি৷ শরিক শিবসেনাও সেই সুরেই সুর মিলিয়েছে৷ ফলে চাপ বাড়ছে কেন্দ্রের বিজেপি সরকারের উপর৷ উপায় না দেখে তাই পালটা কৌশল হিসাবে রাম মন্দির ইস্যুতে ফের পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার বলেই মনে করা হচ্ছে৷

The post রামমন্দির ইস্যুতে বড়সড় পদক্ষেপ মোদী সরকারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DFKJj5

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez