Tuesday, January 29, 2019

এসএসসির হলফনামায় সন্তুষ্ট হাইকোর্টের বিচারপতি

স্টাফ রিপোর্টার, কলকাতা: এসএসসি নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেল এবং মেরিট লিস্ট একসঙ্গে প্রকাশ করতে কোন বাঁধা নেই৷ জানিয়ে দিল হাইকোর্ট৷ আদালত অবমাননা সংক্রান্ত মামলায় এসএসসির সেক্রেটারি অশোক সাহা র দেওয়া হলফনামায় সন্তুষ্ট হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে নবম-দশমে নিয়োগ প্রক্রিয়া চলেছে৷ সেই পক্রিয়ায় কী আগেই মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি? মঙ্গলবার অর্থাৎ আজকের মধ্যে হাইকোর্টে হলফনামা দিয়ে তা জানানোর নির্দেশ দেয় আদালত৷। এই হলফনামায় সন্তুষ্ট করতে হবে কোর্টকে। না হলেই স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি অশোক সাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তবে এদিন এসএসসির দেওয়া হলফনামায় সন্তুোষ প্রকাশ করেন বিচারপতি৷

এক মামলার পরিপ্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সেক্রেটারিকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছলেন বিচারপতি রাজশেখর মান্থা। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বদল হয়৷ ফলে সোমবার শুনানিতে আদালতে হাজির হন কেবল এসএসসির সেক্রেটারি অশোক সাহা। এরপরই এসএসসির সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয় বুধবারের মধ্যেই যেন কোর্টকে জানানো হয় মেধাতালিকা আদৌ প্রকাশ করা হয়েছিল কী না।

আরও পড়ুন: খাগড়াগড় কাণ্ডে গ্রেফতার দুই জঙ্গি কদর কাজি ও সাজ্জাদ আলি

মামলাকারীর আইনজীবী আশিসকুমার চৌধুরি বলেন, “চাকরিপ্রার্থী মনিকা রায় ও অন্য কয়েকজন ২০১৮ সালের অগাস্টে স্কুল সার্ভিস কমিশের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের দাবি ছিল, মেধাতালিকা প্রকাশ না করেই কাউন্সেলিং চলছে। প্রথম শুনানি হয় সেই বছরের ১৮ সেপ্টেম্বর। বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন স্কুল সার্ভিস কমিশনকে ২০১৬ সালের গেজেট নোটিফিকেশন মতো ৪ সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। কিন্তু সেই নির্দেশ মানেনি স্কুল সার্ভিস কমিশন। তার জন্য আদালত অবমাননার মামলা করেন আবেদনকারীরা। সেই মামলার শুনানি হয় ২০ ডিসেম্বর ২০১৮ সালে। শুনানিতে বিচারপতি আদালত অবমাননার নোটিশ দেন সার্ভিস কমিশনকে।”

এরপর চলতি বছরের ১৮ জানুয়ারি এই মামলার ফের শুনানি হয়। কিন্তু সেখানে সার্ভিস কমিশানের পক্ষে কেউ হাজির না থাকায় হাইকোর্টের নির্দেশকে অবমাননা করা হয়েছে বলে জানান বিচারপতি। তিনি আদালত অবমাননা রুল জারি করেন।

২৮ জানুয়ারি এসএসসির চেয়ারম্যান ও সেক্রেটারিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিতারপতি মান্থা। সোমবার সেক্রেটারি কোর্টে হাজির হয়েছিলেন। তিনি জানান, স্কুল সার্ভিস কমিশন মেধাতালিকা প্রকাশ করেছিল। কিন্তু তার পক্ষে কোনও প্রমাণপত্র দেখাতে পারেনি এসএসসির সেক্রটারি। তাই কোর্টের নির্দেশ ছিল বুধবারের মধ্যে প্রমাণপত্র সহ হলফনামা যেন স্কুল সার্ভিস কমিশন কোর্টে দাখিল করে।

The post এসএসসির হলফনামায় সন্তুষ্ট হাইকোর্টের বিচারপতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DHLWXb

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez